শীর্ষ নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা

রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়ায় ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি। এতে বলা হয়েছে, জুলাই-আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন- আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন-আকাঙ্ক্ষার দলিলস্বরূপ ‘জুলাইয়ের ঘোষণাপত্র’ অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা,:
আরও পড়ুন
ভারত নয়, বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে

ভারত নয়, বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। নির্বাচন আসলেই একটি দেশ (ভারত) ঠিক করে- কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এবার সেই সুযোগ আর নেই। আমাদের তরকারিতে আমরাই লবণ দেব। দেশের জনগণ লবণ দিতে জানে। তাই ভারতকে বলব আমাদের তরকারিতে লবণ না দিয়ে আপনারা আপনাদের তরকারিতে লবণ দেন। বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠে) জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে ভারতের:
আরও পড়ুন
মাদককাণ্ডে যুক্তের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

মাদককাণ্ডে যুক্তের বিষয়ে মুখ খুললেন তানজিন তিশা

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি মাদক সম্পৃক্ততায় চারজন অভিনেত্রীর নাম উঠে আসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অনুসন্ধানে। যেখানে ছিল তিশার নামও। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ব্যাপক আলোচনা-সমালোচনা করেছেন। তখন বিষয়টি নিয়ে চুপ ছিলেন তিশা। জানাননি কোনো প্রতিক্রিয়া। তবে এবার মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগের বিষয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সম্প্রতি সিজেএফবি ২৩তম পারফর্মেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তানজিন তিশা। যেখানে মাদক সম্পৃক্ততায় যুক্ত থাকার বিষয়ে নিউজ করায় সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘কিছু সাংবাদিক ভাইদের বলতে চাই যে যাচাই-বাছাই না করে সত্য মিথ্যা না জেনে নিউজ করবেন না। মাঝেমধ্যেই যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা লিখেন তখন আপনাদের:
আরও পড়ুন
দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো। এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনো বন্ধ রয়েছে দ্বিতীয়ই উনিটের বিদ্যুৎ উৎপাদন।  
আরও পড়ুন
ঢাকাকে হারিয়ে বিপিএলে শুভসূচনা রংপুর রাইডার্সের

ঢাকাকে হারিয়ে বিপিএলে শুভসূচনা রংপুর রাইডার্সের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। সোমবার (৩০ ডিসেম্বর) টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। তবে সাইফ হাসান, খুশদীল শাহ ও ইফতিখার আহমেদের ব্যাট নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে রংপুর। সাইফ ৩৩ বলে ৪০, ইফতিখার ৩৮ বলে ৪৯ ও খুশদীল ২৩ বলে ৪৬ রান করেন। ঢাকার পক্ষে আলাউদ্দিন বাবু নেন ৩টি উইকেট। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ:
আরও পড়ুন
কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন কয়েক শ যুদ্ধবন্দী বিনিময় করেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় এই বন্দিবিনিময় হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির হাতে থাকা ১৫০ জন ইউক্রেনীয় সেনাকে সমসংখ্যক রুশ সেনার বিনিময়ে হস্তান্তর করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ১৮৯ ইউক্রেনীয় সেনা দেশে ফিরেছেন। তিনি আরও বলেন, মুক্তি পাওয়া সেনাদের মধ্যে আজভস্তাল ও মারিউপোল, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও স্নেক আইল্যান্ডের সুরক্ষাকারীরা ছিলেন। মুক্ত ইউক্রেনীয় সেনারা উত্তর ইউক্রেনের একটি এলাকায় পরিবারের সঙ্গে মিলিত হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিবিসির সাংবাদিকেরা। মুক্তি পাওয়া আনাতোলি বলেন, তিনি অভিভূত। ২০২২ সালে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর:
আরও পড়ুন
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ, যেভাবে নম্বর বণ্টন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ, যেভাবে নম্বর বণ্টন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গতকাল শনিবার এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে। ৯ম-১০ম শ্রেণিতে বিভাগ বিভাজন ফিরিয়ে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষাক্রমে ৯ম-১০ম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর এ বছরের সেপ্টেম্বরে নতুন শিক্ষাক্রম থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। ২০১২ সালের শিক্ষাক্রমে ফেরার ঘোষণা দেওয়া হয়। এ ডিসেম্বরে পুরোনো সৃজনশীল:
আরও পড়ুন
পুলিশে থাকা অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে: ড. ইউনূস

পুলিশে থাকা অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে: ড. ইউনূস

পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তাদের ’২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাঠ প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টা তাঁর কার্যালয় থেকে যুক্ত হন। ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে এতে অংশ নেন। সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সবার:
আরও পড়ুন
কী ঘটতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর?

কী ঘটতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর?

আগামী ৩১ ডিসেম্বর কি হতে চলেছে? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সয়লাব। অনেকেই কমেন্ট বক্সেও জানতে চাইছেন বিস্তারিত। শেষ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছে বিস্তারিত। আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জরুরি এ সংবাদ সম্মেলন হয় রাজধানীর বাংলামোটরে। এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন আহ্বায়ক। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণ-অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। গণ-অভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং ’৭২-এর সংবিধান যে মানুষ প্রত্যাখ্যান করেছে, তার একটি দালিলিক প্রমাণ হিসেবে ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ’৭২-এর সংবিধানের কবর রচিত হবে।:
আরও পড়ুন
সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সব ‘প্রবেশ পাস’ বাতিল

সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সব ‘প্রবেশ পাস’ বাতিল

অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে সচিবালয়ে বেসরকারি সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাশ বাতিল করা হয়েছে। এমনকি অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে সাংবাদিক প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাশ (ডিজিটাল এক্সেস কন্ট্রোল সিস্টেম) এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাশ ব্যতীত সব ধরনের অস্থায়ী (বেসরকারি ব্যক্তিবর্গের জন্য) সচিবালয় প্রবেশ পাশ বাতিল করা হলো। সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রেডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.