শীর্ষ নিউজ

কুশল পেরেরার রেকর্ড শতকে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

কুশল পেরেরার রেকর্ড শতকে হোয়াইটওয়াশ এড়াল শ্রীলঙ্কা

সিরিজের দুই ম্যাচ হেরে আগেই সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার। নতুন বছরে নিজেদের ধবলধোলাই থেকে বাঁচিয়েছে লঙ্কানদের কুশল পেরেরার শতক।  বৃহস্পতিবার (২ জানুয়ারি) নেলসনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি দাঁড় করায় শ্রীলংকা। বড় এই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ রানে পরাজিত হতে হয়েছে নিউজিল্যান্ডকে। শ্রীলঞকার ২১৮ রানের পর নিউজিল্যান্ড করেছে ২১১। দুই দলের ইনিংস মিলিয়ে ৪২৯ রানের ম্যাচ ছিল এটি। যা কিনা দুই দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের ম্যাচ। স্বাগতিকদের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন শ্রীলঙ্কার ব্যাটাররা। দুয়ি উদ্বোধনী ব্যাটার দ্রুতই সাজঘরে ফিরে গেলেও:
আরও পড়ুন
ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট (মূল্য সংযোজন কর) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নিত্যপণ্যের দামের ওপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর স্বার্থেই বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘তিন তারকার ওপরের রেস্টুরেন্টসহ ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে না। সাধারণ মানের হোটেল রেস্তোরাঁর ওপরে বাড়ানো হয়নি। জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না।’ এক প্রশ্নের:
আরও পড়ুন
খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। বুধবার কমিশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একটি সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। প্রতি বছরই ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে থাকে কমিশন। আগামী নির্বাচনকে সামনে রেখে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ঘোষণা দিয়েছে তারা।
আরও পড়ুন
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১০৫ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে বছরের প্রথম দিনেই বাংলাদেশিসহ ১০৫ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেখানকার মাসাইয়ের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বুধবার জোহর রাজ্যের অভিবাসন বিভাগের (জেআইএম) পরিচালক, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান , নববর্ষের গভীর রাতে শ্রমিকদের বসতিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৪৫৪ বিদেশি এবং স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষার পর ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ২০ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং চারজন নারী, ১৬ জন মিয়ানমারের পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ এবং ৬৪ জন বাংলাদেশের নাগরিক রয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫৬ বছরের মধ্যে।:
আরও পড়ুন
আজ রাজবাড়ী যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

আজ রাজবাড়ী যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার মধ্যে হেলিকপ্টরযোগে তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চর এলাকায় আসবেন। বুধবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে এ তথ্য জানান। সেখানে তিনি সেনাবাহিনীর মহড়া দেখবেন এবং দুপুরে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। জানা গেছে, সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম। এছাড়াও:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নববর্ষের অনুষ্ঠানে ট্রাক চাপায় নিহত ১৫

যুক্তরাষ্ট্রে নববর্ষের অনুষ্ঠানে ট্রাক চাপায় নিহত ১৫

যুক্তরাষ্ট্রের নিউ ওরলেনলসে ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী আইসিসের পতাকাবাহী এক ট্রাকের হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।  বুধবারের (১ জানুয়ারি) এই হামলা শামসুদ-দ্বীন জব্বার নামে এক সাবেক সেনা কর্মকর্তা পরিচালনা করেন। আক্রমনের পর পুলিশের সঙ্গে বন্দুযুদ্ধের এক পর্যায়ে মারা যান তিনি। আক্রমনে ব্যবহৃত ট্রাকে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। জব্বারের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধারণা করছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টটিগেশন (এফবিআই)। এ ঘটনার পর আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ফ্রেঞ্চ কোয়ার্টারে আরও কিছু বোমা উদ্ধার করেন এফবিআই সদস্যরা। এ প্রসঙ্গে এফবিআই এর কর্মকর্তা অ্যালিথিয়া ডানকান:
আরও পড়ুন
নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন

নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন

গত তিন দিন ধরে নীলফামারীর সৈয়দপুরে দেখা নেই সূর্যের। বইছে ঠাণ্ডা বাতাস। ক্রমশই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো দিন। এ কারণে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। সড়কে দিনে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। মানুষজন কম থাকায় পৌরশহরের সড়কগুলোতে রিকশা-ভ্যানের যাত্রীও কমে গেছে। পরিবারের চাহিদা মেটাতে শীত আর কুয়াশাকে উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন দিন মজুররা। শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। উপজেলা:
আরও পড়ুন
টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা

টানা তৃতীয়বার এআইপিএসের বর্ষসেরা আর্জেন্টিনা

ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বর্ষসেরা ফুটবল দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। টানা তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতেছে আর্জেন্টিনা। বর্ষসেরা হওয়ার পথে আর্জেন্টিনা পেছনে ফেলেছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, স্প্যানিশ সুপার কাপ ও ইন্টারন্যাশনাল কাপ জেতা রিয়াল মাদ্রিদকে। বিশ্বের ১১১টি দেশের ৫১৮ সাংবাদিকদের নিয়ে ভোটিং প্যানেল রয়েছে সংস্থাটির। তাদের ভোটেই জয়ী হয়েই তৃতীয়বার এই স্বীকৃতি অর্জন করেছে আর্জেন্টিনা। শীর্ষস্থান দখল করতে আর্জেন্টিনা অর্জন করেছে ৫৭৯ পয়েন্ট। ফুটবল দল হিসেবে স্পেন ৫৫২ ও লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ ৫৩২ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান নিয়েছে। বিদায়ী ২০২৪ সালে দারুণ পারফরম্যান্স করেছে আর্জেন্টিনা। সে:
আরও পড়ুন
আন্দোলনের মালিকানা হাইজ্যাকের চেষ্টা করবেন না: আমীর খসরু

আন্দোলনের মালিকানা হাইজ্যাকের চেষ্টা করবেন না: আমীর খসরু

একটি মহল আন্দোলন হাইজ্যাক করে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আন্দোলনে যাবেন, নতুন নতুন বয়ান শোনা যাচ্ছে। আন্দোলন হাইজেক করে নিয়ে যেতে চাচ্ছেন। বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। আমরা এ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এ আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। বুধবার (১ জানুয়ারি) বিকেলে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট সংলগ্ন বিপ্লব উদ্যানের পাশে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি একা এই আন্দোলন করেনি। সমস্ত মানুষ মিলে:
আরও পড়ুন
বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সিসেবা চালু হচ্ছে আবুধাবিতে

বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সিসেবা চালু হচ্ছে আবুধাবিতে

বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সিসেবা চালু করতে চলেছে আবুধাবি। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্চার এভিয়েশনের সঙ্গে চুক্তির মাধ্যমে ২০২৫ সালের শেষ নাগাদ এই পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। এই উদ্যোগে ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ-অ্যান্ড-ল্যান্ডিং (ইভিটিওএল)  বিমানের একটি বহর তৈরি করা হবে, যা আবুধাবিতে তৈরি হবে।  এই পরিকল্পনার আওতায় আর্চারের উড়ন্ত ট্যাক্সি ‘মিডনাইট ক্রাফট’ আবুধাবির বিভিন্ন স্থানে তৈরি ‘ভার্টিপোর্ট’গুলোর মধ্যে যাত্রী পরিবহন করবে। এই যান প্রতি ফ্লাইটে চারজন পর্যন্ত যাত্রী পরিবহন করতে পারবে। ভার্টিপোর্ট এমন একটি স্থান বা টার্মিনাল, যেখানে বিমান বা আকাশযান খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এর মাধ্যমে যাত্রার সময় ৮০ শতাংশ পর্যন্ত কমে আসবে। আর্চারের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে জানান, ‘আর্চারের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.