লিভারপুলে এটাই সালাহর শেষ বছর
লিভারপুলের জার্সিতে চলমান মৌসুমটাই শেষ হতে পারে মোহাম্মদ সালাহর। স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে মিসরের এই তারকা নিশ্চিত করেছেন এই কথা। সেই সাক্ষাৎকারে তার কথানুযায়ী, লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে যাওয়ায় ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অলরেডদের সঙ্গে ২০২২ সালে তার করা সবশেষ চুক্তি শেষ হতে যাচ্ছে চলমান মৌসুমেই। সালাহ বলেন, ‘এখন পর্যন্ত? হ্যাঁ। গত ছয় মাসে (চুক্তি নিয়ে) কোনো অগ্রগতি হয়নি। আমরা একে অপরের কাছ থেকে এখনো অনেক দূরে। তাই আপাতত অপেক্ষা করতে হবে।’ ইএসপিএন তাদের সংবাদে জানিয়েছে, গেল কয়েকমাস ধরে মোহাম্মদ সালাহ ও লিভারপুলের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চললেও কোনো সমাধান পাওয়া যায়নি। গত বছরের নভেম্বরের:
