ইউক্রেনকে স্লোভাকিয়ার হুঁশিয়ারি

শেয়ার

ইউক্রেনীয় শরণার্থীদের সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন কিয়েভ বন্ধ করে দেওয়ার পর এই হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে  ১ জানুয়ারি মধ্য ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের সরবরাহ লাইন বন্ধ করে দেয় ইউক্রেন।

এই পাইপলাইনের সম্মুখ দেশ হিসেবে স্লোভাকিয়ার কয়েক মিলিয়ন বাণিজ্য ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ি, বর্তমানে প্রায় ১ লাখ ৩০ হাজার ৫৩০ জন ইউক্রেণীয় শরণার্থী স্লোভাকিয়ায় অবস্থান করছেন।

ইউক্রেনের পদক্ষেপকে ‘নাশকতা’ আখ্যা দিয়ে শরণার্থীদের সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন রবার্ট ফিকো।

এর পাশাপাশি ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকিও দিয়েছেন তিনি।

স্লোভাকিয়া ইতোমধ্যেই প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা খুঁজে নিয়েছে।

তবে গ্যাসের সরবরাহ বন্ধ করায় ট্রানজিট ফি বাবদ স্লোভাকিয়ার আয়ে প্রায় ৫০০ মিলিয়ন বাৎসরিক ঘাটতি দেখা দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পরিস্থতিতে হয় ইউক্রেন গ্যাস সরবরাহ আবার চালু করবে অথবা আমাদের যে ক্ষতি হচ্ছে তা পুষিয়ে দেবে।’

এর আগে গত মাসে ফিকো রাশিয়াকে যুদ্ধে সমর্থ করছেন বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে কিয়েভের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পোল্যান্ড। স্লোভাকিয়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলে ইউক্রেনকে বিদ্যুৎ দেবে বলে জানায় দেশটির প্রশাসন।

রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দেওয়াকে এই যুদ্ধে ইউক্রেনের ‘আরেকটি বিজয়’ বলেই মনে করছে পোল্যান্ড সরকার। সূত্র: বিবিসি

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.