শীর্ষ নিউজ

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাতে সংস্কার শুরু হবে : উপদেষ্টা

কমিশনের সুপারিশের পর স্বাস্থ্য খাতে সংস্কার শুরু হবে : উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশের পরই সংস্কার কার্যক্রম শুরু হবে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংস্কার কমিশনের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতে শিগগিরই সংস্কার কার্যক্রম শুরু হবে। সেই লক্ষ্যে আমাদের সব রকম প্রস্তুতিও আছে। সংস্কার কমিশনের সুপারিশের পর এ খাতে সংস্কারে হাত দেওয়া হবে। এজন্য আমাদের কেমন প্রস্তুতি প্রয়োজন, সেই সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক একে আজাদ খান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক:
আরও পড়ুন
ডেঙ্গুতে হাসপাতালে ৬৬

ডেঙ্গুতে হাসপাতালে ৬৬

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০, চট্টগ্রামে ১৭, ঢাকা বিভাগে ৪, ঢাকা উত্তরে ১১, ঢাকা দক্ষিণে ১৫, খুলনায় ৫, ময়মনসিংহে ২, রংপুরে ২ জন। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮২ জন। ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ:
আরও পড়ুন
ভারতের গুজরাটে হেলিকপ্টারে বিস্ফোরণ, নিহত ৩

ভারতের গুজরাটে হেলিকপ্টারে বিস্ফোরণ, নিহত ৩

ভারতের গুজরাটে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টারে বিস্ফোরণে তিনজন প্রাণ হারিয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) গুজরাটের পোরবান্দার এলাকায় প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা এএনআই। কর্মকর্তারা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে এই বিস্ফোরণ ঘটে। এ সময় হেলিকপ্টারের তিন যাত্রীই মারা যান। ভারতের কোস্ট গার্ড বলছে, ঘটনাটি তদন্তের পর বিস্তারিত জানা যাবে। দেশটির কোস্ট গার্ড নিরাপত্তা প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে। গেল বছর সামরিক হেলিকপ্টার এএলএইচ-এর দুর্ঘটনার পর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও এই হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সামরিক প্রযুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস : প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয় প্রাপ্তি

অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস : প্রত্যাশা অনুযায়ী সন্তোষজনক নয় প্রাপ্তি

রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল পর্বতসম। কিন্তু জন-আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের কার্যক্রমে অগ্রগতি প্রত্যাশিত নয় বলে মনে করছে সাধারণ মানুষ, রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল। এতে যার যার অবস্থান থেকে সবাই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসাব মেলাতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অবশ্য সব কিছু ছাপিয়ে হাসিনা সরকারের পতনের পাঁচ মাস শেষে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলো এই দাবিতে সোচ্চার হলেও সরকারের পক্ষ থেকে কোনো দিনক্ষণ দেওয়া হয়নি। নির্বাচনী রোডম্যাপ দেওয়ার পক্ষে-বিপক্ষে এক ধরনের চাপে রয়েছে সরকার।গণ-অভ্যুত্থানের পর নানা নাটকীয়তার মধ্যে গত ৮ আগস্ট ক্ষমতায় এসেছে ড. মুহাম্মদ ইউনূসের:
আরও পড়ুন
ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা রাজধানীর অংশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এক গণবিজ্ঞপ্তি জারি করে তিনি ঢাকার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা ও তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। শনিবার (৪ জানুয়ারি) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জারিকৃত ওই নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি (শুক্রবার) থেকে প্রত্যাহার করা হলো। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে:
আরও পড়ুন
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতের সময় এই আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। বিগত সময়ে একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল। প্রফেসর ইউনুস বলেন, সারাদেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ:
আরও পড়ুন
অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ৫টি নির্দেশনা দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ নির্দেশনা দিয়ে দফতর-সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারা দেশে হঠাৎ আগুনের ঘটনা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে দফতর-সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় পাঁচ দফা নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে। নির্দেশনাগুলো হলো- ১. দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের টহল অধিকতর জোরদার করতে হবে। সন্দেহজনক কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিরাপত্তার দায়িত্বে কর্মরতদের অবগত করতে হবে। ২. অফিস প্রধানরা অফিস ত্যাগের আগে আবশ্যিকভাবে দফতরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে:
আরও পড়ুন
আর কোনো মাইনোরিটি মেজরিটির কথা শুনতে চাই না

আর কোনো মাইনোরিটি মেজরিটির কথা শুনতে চাই না

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনোরিটি মেজরিটির কথা শুনতে চাই না। শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের বিশাল এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জামায়াত আমির প্রশ্ন করেন, কীসের মেজরিটি আর মাাইনোরিটি? যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করবে তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের গর্বিত নাগরিক। রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। আল্লার সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে। তিনি বলেন, ৫ আগস্টের আগে দেশে চাঁদাবাজি দখলদারি ছিল। ফুটপাত থেকে সবকিছু দখল হয়ে গিয়েছিল। এখন আর দখলদারি নেই। আমাদের সন্তানরা এই জন্য:
আরও পড়ুন
কারিকুলাম নিয়ে নতুন পরিকল্পনা, মানবিকের শিক্ষার্থীরাও পড়তে পারবেন বিজ্ঞান ও বাণিজ্য

কারিকুলাম নিয়ে নতুন পরিকল্পনা, মানবিকের শিক্ষার্থীরাও পড়তে পারবেন বিজ্ঞান ও বাণিজ্য

বিজ্ঞানের শিক্ষার্থীরা চাইলে পড়তে পারবেন অর্থনীতি, পৌরণীতি কিংবা মানবিকের শিক্ষার্থীরা চাইলে পড়তে পারবেন উচ্চতর গণিত, পরিসংখ্যান কিংবা যেকোনো বিষয়। নবম-দশম শ্রেণিতে আগের মতো বিভাগ বিভাজন থাকলেও নিজ বিভাগের বাইরে অন্য যেকোনো বিষয় পড়তে পারবেন শিক্ষার্থীরা। এমন  নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন দেশের শিক্ষা ও কারিকুলাম সংশ্লিষ্ট নীতিনির্ধারণী পর্যায়ের ব্যাক্তিরা। তাদের ভাষ্য, বর্তমানে কোনো শিক্ষার্থী মানবিক, বাণিজ্য কিংবা বিজ্ঞান বিভাগে পড়ার পর অন্য বিভাগের কোনো বিষয় চাইলে পড়তে পারেন না। আবার বাতিল হওয়া কারিকুলামে শিক্ষার্থীদের ১০টি বই পড়ার বাধ্যবাধকতা নির্ধারণ করে দেওয়া হতো। এমন বাধ্যবাধকতা কিংবা শুধু একটি বিভাগে পড়ার নিয়মকে সহজ করতে নতুন করে ভাবছে সরকার। তবে তার জন্য শিক্ষা সংশ্লিষ্ট:
আরও পড়ুন
প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

মায়ানমারের জান্তা সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে ৫ হাজার ৮৬৪ বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিকও রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। এদিকে ৪ জানুয়ারি মায়ানমারের স্বাধীনতা দিবস। ১৯৪৮ সালের এই দিনে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মায়ানমার। দিনটি উপলক্ষ্যে দেশটিতে জাতীয় ছুটি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, পতাকা উত্তোলন, সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশের আয়োজন করা হয়েছে। রয়টার্স তার প্রতিবেদনে জানায়, ২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত একটি সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মায়ানমারের সেনাবহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী গণতন্ত্রপন্থীদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.