শীর্ষ নিউজ

লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া: সিইসি

লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ‘আমরা কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচনের জন্য।’ তিনি বলেন, ‘কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব।:
আরও পড়ুন
জাতীয়সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

জাতীয়সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৮ জানুয়ারি) ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি। ড. ইউনূস বলেন, ‘অন্তর্বর্তী সরকার একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেন- স্থানীয় সরকার সত্যিই স্থানিক থাকে এবং একটি সরকার নিশ্চিত করা যায়।’ তিনি বলেন, ‘বাংলাদেশের পূর্বাঞ্চলের উন্নয়ন পূর্ব ভারত ও মায়ানমারকে উপকৃত করবে।’ এ সময় নিকোলা বিয়ার সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, ‘আমরা একটি অত্যন্ত চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার ও সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করি। এসব ক্ষেত্রে:
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরাতে চিঠির জবাব দেয়নি দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে চিঠির জবাব দেয়নি দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা

জুলাই-আগস্টের অভ্যুত্থানের ঘটনায় নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনো কিছু জানায়নি ভারত। এরই মধ্যে তার ভিসার মেয়াদ আরও বাড়িয়েছে ভারত সরকার।  এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাওয়া যায়নি।’ বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। কিন্তু এ ক্ষেত্রে আমাদের কী করার আছে?’ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত ২৩ ডিসেম্বর ভারতের কাছে চিঠি:
আরও পড়ুন
একনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চার হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি জানান, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন তিন হাজার ৬৩২ কোটি এক লাখ টাকা ধরা হয়েছে। এছাড়া প্রকল্প ঋণ হিসেবে ২০৫ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থাগুলো নিজস্ব অর্থায়ন করবে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পসমূহ হলো- অর্থ মন্ত্রণালয়ের:
আরও পড়ুন
বিমানবন্দরের পথে খালেদা জিয়া

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর রাত সোয়া ৮টায় তিনি গুলশানের বাসভবন থেকে এয়ারপোর্টের উদ্দেশে রওনা হন। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন বিকেল থেকেই তার গুলশানের বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন। সন্ধ্যা ৬টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য নেতারা বিদায়ী শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান। রাত ৮টায় গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া। রাত ৯টায় তিনি বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা:
আরও পড়ুন
ঢাকায় পৌঁছালেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

ঢাকায় পৌঁছালেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকেপড়া ২২০ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন। সোমবার রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করে বলে বিমানের যাত্রী রিয়াজ উদ্দিন ফাহাদী এ প্রতিবেদককে জানিয়েছেন। রোববার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারে (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি।:
আরও পড়ুন
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ

দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ

দেশে বর্তমানে বেকার জনগোষ্ঠীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৪ সালের শুরুতে দেশে বেকার মানুষ কম থাকলেও বছর শেষে ধারাবাহিকভাবে বেড়েছে এই সংখ্যা। দেশে বর্তমানে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার। সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বেকার মানুষের সংখ্যা বেড়েছে। সম্প্রতি ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শ্রমশক্তি জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। জরিপ প্রতিবেদনে বলা হয়, কৃষি, সেবা ও শিল্পসহ সব খাতেই কমেছে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী। নারীর চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০২৪:
আরও পড়ুন
সুপ্রিম কোর্টের বেঞ্চে শুরু কাগজমুক্ত বিচারকাজ

সুপ্রিম কোর্টের বেঞ্চে শুরু কাগজমুক্ত বিচারকাজ

সুপ্রিম কোর্টের বেঞ্চসমূহে এ বছর পর্যায়ক্রমে কাগজমুক্ত বিচার কার্যক্রম পরিচালনা করা হবে। রবিবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলের একক কোম্পানি বেঞ্চে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন বছর কাগজমুক্ত বিচারকাজ শুরু করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের প্রত্যাশার কথা জানানো হয়। বিষয়টিকে নতুন যুগে প্রবেশ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বেঞ্চের বিচারপতি। পাশাপাশি তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আরও একটি নতুন অধ্যায় শুরু হলো বলে জানান আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঘোষিত:
আরও পড়ুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে গুমের অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন- সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান। এ বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, বিগত ১৫ বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল।:
আরও পড়ুন
অভিনেতা প্রবীর মিত্র আর নেই

অভিনেতা প্রবীর মিত্র আর নেই

বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি আরও জানান, সোমবার ৬ জানুয়ারি বাদ যোহর মুসলিম ধর্মীয়রীতি মেনে এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। শরীরে অক্সিজেনস্বল্পতাসহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত ২২ ডিসেম্বর এই অভিনেতাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীর মিত্র। হাসপাতালে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.