শীর্ষ নিউজ

ঘোষণাপত্রে মতামত দেবে দলগুলো

ঘোষণাপত্রে মতামত দেবে দলগুলো

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ব্যাপারে একমত থাকলেও তাতে মতামত দিতে সময় চেয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বৈঠকের দাওয়াত এবং অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া পেতে দেরি হওয়ায় বৈঠকে অংশ নিয়ে অনেকেই অন্তর্বর্তী সরকারের প্রতি উষ্মা প্রকাশ করেছেন। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনডিএমসহ ১৬টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈষম্যবিরোধী:
আরও পড়ুন
শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নামে থাকা ১৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে সরকার। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানিয়েছেন। তার পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম নওগাঁ বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে পরির্তন করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নাম মেহেরপুর বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়রতপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে।:
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গেজেট প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গেজেট প্রকাশের তারিখ বুধবার (১৫ জানুয়ারি) লেখা হলেও এটি প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটটিতে শহীদদের মেডিকেল কেস আইডি, নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি এ গেজেট অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছেন ৮৩৪ জন। প্রত্যেকের নামের পাশে মেডিকেল কেস আইডি অন্তর্ভুক্ত করে তালিকা করা হয়েছে। এদিকে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে শিগগিরই ‘জুলাই গণ-অভ্যুত্থানের অধিদপ্তর’ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। ৮৩৪ জন নিহতের পাশাপাশি এ অভ্যুত্থানে আহত হয়েছেন প্রায় ১৫ হাজার ছাত্র-জনতা। মূলত এই:
আরও পড়ুন
রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

রবিবার থেকে বন্ধ হচ্ছে টিকটক

টিকটক রবিবার(১৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির ওপর একটি ফেডারেল নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যদি না সুপ্রিম কোর্ট তা আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিষেধাজ্ঞার কারণে নতুন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ডাউনলোড করা নিষিদ্ধ হবে। তবে, যেসব ব্যবহারকারী ইতোমধ্যে এটি ব্যবহার করছেন, তারা কিছু সময়ের জন্য চালিয়ে যেতে পারবেন। টিকটকের পরিকল্পনা অনুযায়ী, অ্যাপটি খোলার চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি পপ-আপ বার্তা দেখতে পাবেন, যা তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্যসহ একটি ওয়েবসাইটে নির্দেশ করবে। পাশাপাশি ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত ডেটা ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন নেই বলে:
আরও পড়ুন
২১ বছরে সংসদ নির্বাচন করার সুপারিশ

২১ বছরে সংসদ নির্বাচন করার সুপারিশ

দেশের সংসদকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। এতে একটি উচ্চকক্ষ (সিনেট) এবং একটি নিম্নকক্ষ (জাতীয় সংসদ) গঠন করা হবে। প্রস্তাবিত সংস্কারের আওতায় উভয় কক্ষের মেয়াদ চার বছর নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ ধরে টানা দায়িত্ব পালন করতে পারবেন। তবে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ হস্তান্তর করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। অধ্যাপক রীয়াজ আরো সুপারিশ করেন যে, সংসদ নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়স ২১ বছর করার প্রস্তাব:
আরও পড়ুন
বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ

বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ

সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে দেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ রাখার সুপারিশ করা হয়েছে। এতে রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। শুধু গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন চারটি মূলনীতির সুপারিশ করেছে সংস্কার কমিশন। এগুলো হলো- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। প্রতিবেদনে রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো, সংসদের ধরনসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়। দেশের সাংবিধানিক নাম পরিবর্তনের বিষয়ে সুপারিশে বলা হয়, সংবিধানের প্রযোজ্য ক্ষেত্রে:
আরও পড়ুন
সীমান্তে এখন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে এখন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত-বাংলাদেশ সীমান্তে এখন উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আছে। ভারত এখন আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। পরিস্থিতি স্থিতিশীল আছে। আমরা বলেছি, আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে একটি মিটিং আছে, ওই মিটিংয়ে এসব বিষয়ে আলোচনা হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহিদ সাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, ‘গত সরকারের সময় ভারতের সঙ্গে কিছু:
আরও পড়ুন
সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, মোট আসন ৫০৫

সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, মোট আসন ৫০৫

সংবিধান সংস্কার কমিশন জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে। কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী, সংসদের নিম্নকক্ষে আসন থাকবে ৪০০, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে ১০০ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে ১০৫টি। নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি। সংবিধান সংস্কার কমিশনের সূত্রে এসব তথ্য উঠে আসছে। সংস্কার কমিশন একইসাথে সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না যায়, সে জন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে। পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূলনীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে। সংবিধান সংস্কার কমিশন তাদের সংস্কার:
আরও পড়ুন
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। রবিবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। এর মেয়াদ হবে ১৪ জানুয়ারি থেকে ৬০ দিন পর্যন্ত। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। প্রজ্ঞাপন থেকে জানা যায়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া:
আরও পড়ুন
তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

তুরস্ককে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

তুরস্ককে তাদের প্রযুক্তি বাংলাদেশে আনা, আরও বেশি বিনিয়োগ, কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুব শক্তিকে কাজে লাগাতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আপনারা প্রযুক্তির নেতা, এখানে আপনাদের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন। আসুন শুরু করুন..।’ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বাংলাদেশকে বিশ্বের ৮ম জনবহুল দেশ উল্লেখ করে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের যুবকদের কাজের সুযোগ সৃষ্টিতে কাজ করছে এবং এ ক্ষেত্রে তুরস্কের সহায়তা কামনা করেন তিনি। তিনি বলেন, ‘আমাদের তরুণদের সুযোগ দিতে হবে, তাই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.