শীর্ষ নিউজ

জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি

জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতের আপত্তি

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি হতে যাচ্ছে হাইব্রিড পদ্ধতিতে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এই আসর। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে দুইবাতে। তবে আয়োজ়ক স্বত্ব থাকছে পাকিস্তানেরই। তবে এবার দেখা দিয়েছে নতুন ঝামেলা। সাধারণত যেকোনো বৈশ্বিক আসরের জার্সিতেই সেই টুর্নামেন্ট ও আয়োজক দেশের নাম থাকে। যদিও ভারত তাদের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোর নিচে পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যমগুলোতে। আর এই খবর শোনার পর ক্ষেপে গেছে পাকিস্তান। সকল দলের জার্সিতেই টুর্নামেন্ট ও আয়োজ়ক দেশের নাম সবসময় থাকে। এমনকি সেই দেশ থেকে টুর্নামেন্ট সরে গেলেও আয়োজক স্বত্ব তাদের কাছেই থাকে।:
আরও পড়ুন
দেশের অস্থিরতায় ধৈর্য ধরার পরামর্শ মির্জা ফখরুলের

দেশের অস্থিরতায় ধৈর্য ধরার পরামর্শ মির্জা ফখরুলের

দেশের অস্থিরতা নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ধরে পা ফেলার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের এখানে এখন যে অস্থিরতা চলছে, এই অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না, নৈরাজ্য সৃষ্টি করে আরও বিপদ যেন আমরা ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।’ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে সবসময়, হটকারিতা করা যাবে না। অতিবিপ্লবী কোনো চিন্তা:
আরও পড়ুন
পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়েছে। ধীরে ধীরে তা কার্যকর হবে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা বলেন তিনি। পোশাক পরিবর্তনের কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি ও দুর্নীতিরোধসহ নানান বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে।’ নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলান হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে। সে ধারাবাহিকতায় ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি:
আরও পড়ুন
বাংলাদেশে নিয়ে ট্রাম্পের বার্তা

বাংলাদেশে নিয়ে ট্রাম্পের বার্তা

ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কী পরিবর্তন হবে, তা নিয়ে চর্চার শেষ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ট্রাম্পের ‘বিশেষ পরিচিতি’ দ্বিপক্ষীয় সম্পর্কে কী প্রভাব ফেলে, তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে। প্রথম দফায় ট্রাম্প জেতার পরে বাংলাদেশি বংশোদ্ভূত এক দল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সম্প্রতি মার্শা বার্নিকাটসহ আমেরিকার পররাষ্ট্র দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। এই তিন কর্মকর্তাই পেশাদার কূটনীতিক এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই আমলেই দায়িত্বে থেকেছেন। পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত তাদের সরে যেতে বলা হয়েছে। কিন্তু বার্নিকাটকে সরানোর সিদ্ধান্ত ট্রাম্প:
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

উন্নয়ন ও সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বলেছেন, আমরা জাতি হিসেবে আপনার সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি। সোমবার (২০ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন ট্রেসি অ্যান জ্যাকবসন। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স উভয়ে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ড. ইউনূস বলেন, বাংলাদেশ তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের মূল্য দেয়। তিনি বলেন, ‘এই ধারণা থেকেই সার্ক:
আরও পড়ুন
৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

বিভিন্ন ক্ষেত্রে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনগুলো হলো- নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন। জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে বিভিন্ন খাতে সংস্কারে মোট ১১টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন,  বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান শাহ আবুল নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন:
আরও পড়ুন
ইসির ভোটার তালিকা হালনাগাদ শুরু

ইসির ভোটার তালিকা হালনাগাদ শুরু

এক দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে আজ সোমবার (২০ জানুয়ারি) থেকে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার, এনআইডি মহাপরিচালকসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইসির নির্বাচন প্রস্তুতির প্রথম ধাপ হলো ভোটার তালিকা চূড়ান্তকরণ। ইতোমধ্যে এই কাজ পুরোদমে শুরু করেছে সংস্থাটি। টানা দুই সপ্তাহ (৩ ফেব্রুয়ারি পর্যন্ত) চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের এই কার্যক্রম। এবার যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা:
আরও পড়ুন
ভোক্তা অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

ভোক্তা অধিকার আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন। রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২৮তম সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ভোক্তাদের অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘সঠিক প্রচারপত্র তৈরি করে স্টেকহোল্ডারদের কাছে পৌঁছাতে পারলে সেলফ কারেকশন চলে আসবে। ভোক্তা তার অধিকার জানতে পারলে তারমধ্যে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে।’ উপদেষ্টা বলেন, ব্যক্তিগত জীবনে ও পারিবারিক জীবনে:
আরও পড়ুন
জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার

জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সংলাপ-পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসাবে গণুভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন- মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এ ঠিকানায়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত আপনাদের অভিমত জানাতে পারবেন। এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে। এর আগে বৃহস্পতিবার:
আরও পড়ুন
শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ: রিজভী

শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ: রিজভী

শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘টিউলিপ সিদ্দিক লন্ডনে বড় হয়েছেন, সেখানে পড়ালেখা করেছেন। যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না, এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু টিউলিপের রক্ততো বাংলাদেশের শেখ পরিবারের। তাই ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার জেনেটিক্যাল যে লাইন, সেই লাইন ক্রস করতে পারেননি। তাই সেখানকার এমপি হওয়ার পরেও তিনি দুর্নীতিতে জড়িয়েছেন।’ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘রূপপুর পারমাণবিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.