বাংলাদেশে নিয়ে ট্রাম্পের বার্তা

শেয়ার

ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কী পরিবর্তন হবে, তা নিয়ে চর্চার শেষ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে ট্রাম্পের ‘বিশেষ পরিচিতি’ দ্বিপক্ষীয় সম্পর্কে কী প্রভাব ফেলে, তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে।

প্রথম দফায় ট্রাম্প জেতার পরে বাংলাদেশি বংশোদ্ভূত এক দল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন।

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সম্প্রতি মার্শা বার্নিকাটসহ আমেরিকার পররাষ্ট্র দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। এই তিন কর্মকর্তাই পেশাদার কূটনীতিক এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই আমলেই দায়িত্বে থেকেছেন।

পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত তাদের সরে যেতে বলা হয়েছে। কিন্তু বার্নিকাটকে সরানোর সিদ্ধান্ত ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল।

দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টার দিকে) শপথ গ্রহণ করেন তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.