Parties will give feedback on the announcement
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ব্যাপারে একমত থাকলেও তাতে মতামত দিতে সময় চেয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বৈঠকের দাওয়াত এবং অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া পেতে দেরি হওয়ায় বৈঠকে অংশ নিয়ে অনেকেই অন্তর্বর্তী সরকারের প্রতি উষ্মা প্রকাশ করেছেন। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনডিএমসহ ১৬টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈষম্যবিরোধী…
