যুক্তরাষ্ট্রে নববর্ষের অনুষ্ঠানে ট্রাক চাপায় নিহত ১৫

শেয়ার

যুক্তরাষ্ট্রের নিউ ওরলেনলসে ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী আইসিসের পতাকাবাহী এক ট্রাকের হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 

বুধবারের (১ জানুয়ারি) এই হামলা শামসুদ-দ্বীন জব্বার নামে এক সাবেক সেনা কর্মকর্তা পরিচালনা করেন।

আক্রমনের পর পুলিশের সঙ্গে বন্দুযুদ্ধের এক পর্যায়ে মারা যান তিনি।

আক্রমনে ব্যবহৃত ট্রাকে তল্লাশি চালিয়ে বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।

জব্বারের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধারণা করছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অব ইনভেস্টটিগেশন (এফবিআই)।

এ ঘটনার পর আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ফ্রেঞ্চ কোয়ার্টারে আরও কিছু বোমা উদ্ধার করেন এফবিআই সদস্যরা।

এ প্রসঙ্গে এফবিআই এর কর্মকর্তা অ্যালিথিয়া ডানকান বলেন, ‘আমাদের বিশ্বাস জব্বার একা এই কাজটি করেনি। নিশ্চয় তার সঙ্গী ছিল। এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

হামলায় ব্যবহৃত ট্রাকে আইসিসের পতাকা থাকায় সশস্ত্র সংগঠনটির সঙ্গে জব্বারের সংশ্লিষ্টতা ছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে জব্বার আইসিসকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন বলে জানা গেছে।

এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

হামলার পর স্তব্ধ হয়ে পড়েছে নিউ ওরলেন্সের স্বাভাবিক জনজীবন। নববর্ষের বিখ্যাত উদযাপন বন্ধ রেখে অঞ্চলটিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কিমবারলি স্ট্রিকল্যান্ড বলেন, ‘সব স্বাভাবিক ছিল। হঠাৎ শুনলাম একটা বিকট আওয়াজ। এরপর ঘুরে দেখি চারদিকে চেচামেচি, রাস্তায় মরদেহ পড়ে আছে।’

জব্বার প্রায় এক দশক মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন। আগানিস্তানে যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করেছেন।

এদিকে ব্যক্তিগত জীবনে বিভিন্ন সংকট ও স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি ইন্টারনেটে বিদ্বেষ ছড়াতে শুরু করেন বলে জানা গেছে।

এ ঘটনার পর বারবান স্ট্রিট এলাকায় স্থায়ীভাবে ব্যারিকেড স্থাপন করা হয়েছে যাতে বড় গাড়ি বেপোরোয়া চালালে আটকানো যায়। সূত্র: রয়টার্স

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.