শীর্ষ নিউজ

লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা : চার সাংবাদিক আহত

লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা : চার সাংবাদিক আহত

লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করেছে সন্ত্রাসীরা। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধসহ চার সাংবাদিক আহত হয়েছে। আহত সাংবাদিকরা হচ্ছে, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম,চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি আলাউদ্দিন,প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ,অনলাইন পোর্টালের ন্যাশনাল প্রেসের প্রতিনিধি নিরব হোসেন। গুরুতর আহত সাংবাদিক রফিকুল ইসলাম,আলাউদ্দিন ও ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রফিকুলের অবস্থায় গুরুতর। সোমবার বিকেলে সদর উপজেলার গনেশশ্যামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব ও লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠসহ জেলায় কর্মরর্ত সাংবাদিকরা। আহত সাংবাদিক ও পুলিশ:
আরও পড়ুন
রোজা শুরুর সম্ভাব্য তারিখ ২ মার্চ

রোজা শুরুর সম্ভাব্য তারিখ ২ মার্চ

আগামী ২ মার্চ থেকে পবিত্র রমজান মাস সম্ভাব্য শুরু ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি চূড়ান্ত করা হয়। গণমাধ্যমকে সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সরোয়ার আলম। ষোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট। ইসলামি ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ৫টা ৪ মিনিট ও ইফতারির:
আরও পড়ুন
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত হবে আজ রোববার সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে। শনিবার (১ ফেব্রুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ইজতেমা ময়দানে পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিটের মাথায়, ধওর ব্রিজের মাথায় এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। ইজতেমা ময়দানের মুসল্লিরা ময়দান ত্যাগ করার পর সড়কগুলো যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এদিকে শনিবার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের:
আরও পড়ুন
তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে: প্রধান উপদেষ্টা

তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে: প্রধান উপদেষ্টা

‘তরুণরা অসীম সম্ভাবনাময়’ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি। এই কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ।’ শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে বক্তৃতাকালে তিনি তরুণদের উদ্দেশে এসব কথা বলেন। সামিটে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। জুলাই বিপ্লবের সময় ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘একটি ফ্যাসিবাদী শাসনকে উৎখাত করতে এক হাজারেরও বেশি তরুণ তাদের জীবন উৎসর্গ করেছেন, আর আহতদের অনেকে হাত-পা হারিয়েছেন। তাদের এই আত্মত্যাগ কেবল একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’ জুলাই বিপ্লবকে ঐতিহাসিক:
আরও পড়ুন
ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

ভূমধ্যসাগর উপকূলে ২০ মরদেহ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা

লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির ধারণা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা উপকূলীয় তীরে ভেসে এসেছে। তবে দেশটির কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি। এছাড়া বাংলাদেশ দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহগুলো পচন ধরায় কোনো সূত্র তাদের নাগরিকত্ব শনাক্ত করতে পারেনি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা নিহতরা সবাই বাংলাদেশি নাগরিক হতে পারে। মৃতদেহের তাদের সাথে কোনো নথি পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার (৩০:
আরও পড়ুন
রামগতিতে এনটিভি’র অনলাইন প্রতিনিধি আসিফকে সংবর্ধনা

রামগতিতে এনটিভি’র অনলাইন প্রতিনিধি আসিফকে সংবর্ধনা

রামগতি প্রতিনিধি:  দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র রামগতি-কমলনগরে অনলাইন প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় আরেফিন রশিদ আসিফকে সংবর্ধনা দিয়েছে রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটি। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ইউনিটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার নিজস্ব সংবাদদাতা রিয়াজ মাহমুদ বিনু, রামগতি প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল হক, ভোরের আকাশের প্রতিনিধি আবদুল্যাহ আল নোমান, দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো: জহির, ভোরের ডাকের সংবাদদাতা সারোয়ার মিরনসহ গণমাধ্যমকর্মীরা। আসিফ রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির দপ্তর সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার রামগতি উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছোট বেলা থেকে:
আরও পড়ুন
সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। লিটার প্রতি এক টাকা বেড়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৬ টাকা ও অকটেনের দাম ১২১ টাকা থেকে বাড়িয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে গত ১ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমিয়েছিল সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয়:
আরও পড়ুন
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে হৃদয় হাওলাদার (২৬) ও রাসেল হাওলাদার (২৫) নামে ফরিদপুরের দুই যুবককে গুলি করে হত্যা করেছে দালালচক্র। শুক্রবার (৩১ জানুয়ারি) দুই যুবকের পরিবারের হোয়াটসঅ্যাপে দুজনের মরদেহের ছবি পাঠিয়েছে দালালচক্রটি। নিহতরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার ও মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার। ছবি দেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ভিড় করছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা খুজে পাচ্ছে না কেউ। নিহত হৃদয় হাওলাদারের বাবা মিন্টু হাওলাদার বলেন, দুই মাস আগে স্থানীয় আবু, তাঁরা মাতুব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে ১৬ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাই। ছেলেকে প্রথমে দুবাই, সেখান:
আরও পড়ুন
বিয়ে করলেন সারজিস আলম, স্ত্রী কোরআনে হাফেজা

বিয়ে করলেন সারজিস আলম, স্ত্রী কোরআনে হাফেজা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। খোঁজ নিয়ে জানা গেছে, সারজিসের শশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সারজিস আলমের শশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজিপুরের রাজেন্দ্র ইকো রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবারসহ ওই:
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে ‘অসম’ চুক্তি প্রসঙ্গে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের সঙ্গে ‘অসম’ চুক্তি প্রসঙ্গে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা ও বাণিজ্যের অন্যতম ভিত্তি বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে এসব চুক্তির প্রতি বাংলাদেশ সরকারের যথাযথ শ্রদ্ধাবোধ বজায় থাকবে বলেও আশা তাদের। শুক্রবার (৩১ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। চলতি মাসের মাঝামাঝি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিএসএফ-বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, আমরা আশা করি, পারস্পরিক সবগুলো চুক্তির প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে; কারণ এগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি। প্রকৃতপক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তি তৈরি করে এমন সবগুলো চুক্তির প্রতিই সম্মান রাখা হবে বলে আশা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.