শীর্ষ নিউজ

ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করার চেষ্টা করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের হরতালসহ যেকোনো ধরনের প্রোগ্রাম মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাদ আলী। শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলা ঘিরে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ কেউ যদি হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে নাশকতার চেষ্টা করে- তা কঠোর হস্তে দমন করা হবে। ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা যদি কোনো প্রোগ্রাম করার প্রদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ ছাড়া জেলা থেকে জামিনে বের হওয়া অপরাধীদের নজরে রাখা হচ্ছে। বইমেলাতে কেন্দ্র:
আরও পড়ুন
দেশের প্রতি ৫ জনের একজন দরিদ্র

দেশের প্রতি ৫ জনের একজন দরিদ্র

দেশের ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে । অর্থাৎ প্রতি পাঁচজনের একজন দারিদ্র্যসীমার নিচে রয়েছে। এ ছাড়া দেশে সবচেয়ে বেশি ২৬ দশমিক ৬ শতাংশ গরিব মানুষ বাস করে বরিশাল বিভাগে। অন্যদিকে সবচেয়ে কম দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে। বিভাগটিতে বসবাস ১৫ দশমিক ২ শতাংশ দরিদ্র মানুষের। সবচেয়ে বেশি মাদারীপুর জেলার ডাসার উপজেলায় ৬৩.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং সবচেয়ে ধনী এলাকা ঢাকার পল্টন। গতকাল রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল এ প্রতিবেদন তৈরি করেছে। বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ গবেষণায়:
আরও পড়ুন
নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই: তারেক রহমান

নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই: তারেক রহমান

‘নির্বাচনি ব্যবস্থা যদি ঠিক করতে না পারি, তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড়, তুফান, বন্যা, খরা যা-ই হোক না কেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই, সেই ব্যবস্থা গড়ে তুলতেই হবে। এই লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব।’ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়ায় ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও ‘জনসম্পৃক্তি’ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। এ কর্মশালায় কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার নেতা-কর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়ন, সংসদে নারী আসন বৃদ্ধি, জেলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ ও প্রান্তিক কৃষকদের মাঝে কার্ড বিতরণ:
আরও পড়ুন
মুজিব-আ’লীগ-ছাত্রলীগকে কটূক্তি, বহিষ্কার হয়েছিলেন ইবির তিন শিক্ষার্থী

মুজিব-আ’লীগ-ছাত্রলীগকে কটূক্তি, বহিষ্কার হয়েছিলেন ইবির তিন শিক্ষার্থী

ইরফান উল্লাহ, ইবি: ২০২০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, শেখ মুজিব এবং আ’লীগ নেতাকে নিয়ে মন্তব্য করায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেন সাবেক উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারী। সাময়িক বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন, বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিদা সুলতানা ছন্দ ও একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিকুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের আশিকুল ইসলাম পাটোয়ারী"। তাদেরকে স্থায়ী বহিষ্কারের পূর্বে সাত দিনের মধ্যে কারণ দর্শিয়ে রেজিস্ট্রার বরাবর ই-মেইলে পত্র প্রেরণের জন্য বলা হয়। ঘটনা সূত্রে জানা যায়, ৭ এপ্রিল ২০২০ সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিব হত্যার আসামি হিসেবে মাজেদের গ্রেপ্তার নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কর্মী:
আরও পড়ুন
পদত্যাগের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সম্প্রতি পদত্যাগ সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার বা আসিফের জায়গা থেকে হয়নি। আমরা সরকারের কার্যক্রম করছি।’ এর আগে, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক:
আরও পড়ুন
আবহাওয়ার পূর্বাভাস: ছয় বিভাগে বাড়বে তাপমাত্রা

আবহাওয়ার পূর্বাভাস: ছয় বিভাগে বাড়বে তাপমাত্রা

রাজশাহী ও রংপুর বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যত্র তা এক থেকে দুই ডিগ্রি বাড়ার পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ:
আরও পড়ুন
পাচারের অর্থ ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

পাচারের অর্থ ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের কাছে সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস ও প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে এই সহায়তা চান তিনি। বৈঠককালে অ্যালেক্স সোরোস ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার এবং দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনীতি পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। তিনি বলেন, ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দেশের জন্য একটি নতুন যাত্রাপথ নির্ধারণের ‘বিরাট সুযোগ’ তৈরি করেছে। সাক্ষাতে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থান, আন্দোলনে হতাহতদের জন্য:
আরও পড়ুন
সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার: আসিফ নজরুল

সৌদিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার: আসিফ নজরুল

সৌদি আরবে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ানসহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে। তাই দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে সৌদির বিভিন্ন কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবের ভিশন ২০৩০-এর বিভিন্ন মেগা প্রকল্প, যেমন নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া এবং রোশন প্রকল্পগুলোর পাশাপাশি ২০২৭ সালে এএফসি এশিয়া:
আরও পড়ুন
ইবতেদায়ি শিক্ষকদের যেসব দাবি মানছে শিক্ষা মন্ত্রণালয়

ইবতেদায়ি শিক্ষকদের যেসব দাবি মানছে শিক্ষা মন্ত্রণালয়

টানা ১০ দিন ধরে করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের দাবি-দাওয়া অবশেষে মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ ক্ষেত্রে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাদের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব। তাদের মতে দেশের সব ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। শিক্ষকরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় ১০ হাজার মাদরাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এর আগে, রোববার (২৬ জানুয়ারি) একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রাপথে শাহবাগ থানার সামনে পুলিশি বাধার মুখে পড়েন ইবতেদায়ি শিক্ষকরা। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হন। বিস্তারিত:
আরও পড়ুন
নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস নয়: সিইসি

নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস নয়: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ এম এম নাসির উদ্দিন বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্কারকে গুরুত্ব দিয়েছে ইইউ। ইইউ মনে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.