সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

শেয়ার

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। লিটার প্রতি এক টাকা বেড়ে ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৬ টাকা ও অকটেনের দাম ১২১ টাকা থেকে বাড়িয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এর আগে গত ১ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমিয়েছিল সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.