শীর্ষ নিউজ

সিলেটে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

সিলেটে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বুলডোজার নিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন। রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। পরে তারা বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এসময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা ভেতরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন। এর আগে তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। গত ৩০ জানুয়ারি রাতে মুর‌্যালটি একদফা ভাঙচুর করা হয়।:
আরও পড়ুন
আকস্মিক হামলায় নাইজারে ১০ সেনা নিহত

আকস্মিক হামলায় নাইজারে ১০ সেনা নিহত

জিহাদি বিদ্রোহীদের সঙ্গে চলমান লড়াইয়ে নাইজারের বুরকিনা ফাসোর কাছে পশ্চিম তিলাবেরি অঞ্চলে অতর্কিত হামলায় দশ সৈন্য নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) নাইজারের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনী তাদের সর্বশেষ অভিযান আপডেটে বলেছে, সোমবার অপরাধীদের একটি চক্র সন্দেহভাজন গরু চোরদের সন্ধানকারী একটি সামরিক ইউনিটকে লক্ষ্য করে ওই হামলা চালায়। দুর্ভাগ্যবশত স্থল ও বিমান বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে হামলাকারীদের খুঁজে পেতে ব্যর্থ হয়। এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) নাইজার ও টোগোর লোম বন্দরের মধ্যে প্রায়শই সামরিক পাহারায় প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার মালবাহী ট্রাক যাতায়াতের স্থলে হামলাকারিদের শনাক্ত করে এবং বিমান হামলা চালিয়ে তারা ১৫ জনকে হত্যা করেছে। নাইজার, মালি ও বুরকিনা ফাসোর মধ্যবর্তী:
আরও পড়ুন
মূত্রথলিতে পাথর হওয়ার ৮ কারণ

মূত্রথলিতে পাথর হওয়ার ৮ কারণ

মূত্রথলিতে পাথর (Bladder Stones) মূলত তখনই গঠিত হয় যখন মূত্রের মধ্যে খনিজ পদার্থ (যেমন- ক্যালসিয়াম, অক্সালেট, ইউরিক অ্যাসিড) জমা হয়ে কঠিন স্ফটিক তৈরি করে। ধীরে ধীরে এই স্ফটিকগুলো বড় হয়ে পাথরে রূপ নেয়। প্রধান কারণগুলো অসম্পূর্ণ মূত্রত্যাগ যদি মূত্রথলি সম্পূর্ণ খালি না হয়, তাহলে বেঁচে থাকা প্রস্রাবে খনিজ পদার্থ জমে পাথর তৈরি করতে পারে।   প্রস্রাবে বাধা সৃষ্টি হয় এমন কিছু সমস্যা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে গেলে (পুরুষদের ক্ষেত্রে), মূত্রনালির সংকীর্ণতা দেখা দিলে অথবা স্নায়বিক সমস্যা (যেমন- পারকিনসনস, স্ট্রোক) ইত্যাদি থাকলে মূত্রথলিতে পাথর হতে পারে। ঘন ঘন প্রস্রাব আটকে রাখা দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্র থেমে থাকে এবং:
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন শরফুদ্দৌলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও থাকছেন শরফুদ্দৌলা

চলতি মাসে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই আসরে অফিশিয়ালদের মধ্যে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ১২ জন। সেই তালিকায় আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ১৫ জনের ম্যাচ অফিশিয়ালের মধ্যে তিনজন থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। চলতি মাসের ১৯ তারিখ পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরের পর্দা নামবে ৯ ফেব্রুয়ারি। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ে হবে ম্যাচগুলো। এবারের আসরের দায়িত্বপ্রাপ্ত হওয়া ১২ আম্পায়ারের ৬ জনই দায়িত্ব পালন করেছেন ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই ছয় আম্পায়ার হলেন – রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রাইফেল:
আরও পড়ুন
হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

হাসিনার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার ভারত সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ভারত সরকার রাজনৈতিক স্বার্থে তাকে আশ্রয় দিয়েছে, ফলে তাদের মাটিতে বসে হাসিনার যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ভার ভারত সরকারকেই নিতে হবে, এবং এর জন্য আমরা তাদের কাছে জবাবদিহি চাইব।’ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ৫ আগস্টের পর থেকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিবেশী দেশের মাটিতে বসে একের পর এক বাংলাদেশবিরোধী অপতৎপরতা:
আরও পড়ুন
ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি

ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে শেখ মুজিবের বাড়ি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ক্রেন দিয়ে ভাঙা শুরু হয়েছে। আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ‘ফ্যাসিবাদের তীর্থভূমি’ মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। সর্বশেষ রাত ১১টা ৬ মিনিটে বাড়িটি ভাঙা শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘এই মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছি, আমরা এটি নিশ্চিত করতে চাই আওয়ামী লীগের জন্য কোনো কিবলা অবশিষ্ট রাখব না।’ দেওয়ালের ইট খুলে হাতে নিয়ে যাচ্ছিলেন সৈয়দ রিফাত নামের এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের প্রমাণ রেখে দেওয়ার জন্য এই ইট রাখলাম।:
আরও পড়ুন
ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

ধানমন্ডি ৩২ নম্বরে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদবিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর। বিক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে সেখানে। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করেন। ঘোষণা অনুযায়ী বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র-জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে রাত ৮টার কিছু আগে ৩২ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধরা বাড়ির ভেতর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। কাউকে কাউকে বাড়ির গ্রিল ও জানালা খুলে নিতে দেখা যায়। একপর্যায়ে বাড়িটির দোতলায় আগুন ধরিয়ে দেয়া হয়। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়। বিক্ষুব্ধরা এ সময় শেখ হাসিনার:
আরও পড়ুন
নতুন দুটি বিভাগ গঠন ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ

নতুন দুটি বিভাগ গঠন ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ

কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ ছাড়া উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংস্কার প্রস্তাবের সারসংক্ষেপ গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। ভৌগোলিক ও যাতায়াতের সুবিধা বিবেচনায় কুমিল্লা ও ফরিদপুর বিভাগ গঠনের দাবি অনেক দিনের। সুতরাং কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি নতুন বিভাগ গঠন করার সুপারিশ করা হলো। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রতিবেদনের ৮-এর ২নং উপধারায়, উপজেলা:
আরও পড়ুন
ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ

ডিসি-ইউএনওদের পদবি পরিবর্তনের সুপারিশ

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদবি পরিবর্তন করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জেলা প্রশাসকের পদবি পরিবর্তন করে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং ইউএনওর পদবি ‘উপজেলা কমিশনার’ করার প্রস্তাব করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এরপর প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রতিবেদনটির নির্বাহী সারসংক্ষেপ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সিআর মামলা (নালিশি মামলা) প্রকৃতির অভিযোগগুলো গ্রহণের ক্ষমতা দেওয়ার সুপারিশ করা হলো। তিনি অভিযোগগুলো তদন্তের জন্য উপজেলার কোনো কর্মকর্তাকে বা:
আরও পড়ুন
আন্দোলন প্রত্যাহার করেছে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

আন্দোলন প্রত্যাহার করেছে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিনদফা দাবিতে অনশন ও আন্দোলন প্রত্যাহার করেছে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে, রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিনদফা দাবিতে অনশন ও সড়ক অবরোধের পর এবার মহাখালী রেলগেট অবরোধ করে রেললাইনের উপর অবস্থান নিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ঢাকা-টঙ্গী-ঢাকা সেকশনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.