শীর্ষ নিউজ

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক:
আরও পড়ুন
নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমি নতুন রাজনৈতিক দলের কার্যক্রমের সাথে যুক্ত নই। কারণ আমি এখন সরকারের দায়িত্বে আছি। এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, সে জায়গা থেকে আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারবো না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরে তার নিজ গ্রাম আকবপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে:
আরও পড়ুন
তরুণদের দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, শীর্ষ ৫ পদে নাম চূড়ান্ত 

তরুণদের দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, শীর্ষ ৫ পদে নাম চূড়ান্ত 

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী , হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব:
আরও পড়ুন
রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে: ফিলিপ্পো গ্র্যান্ডি

মিয়ানমারে সংঘাত চলার পরিপ্রেক্ষিতে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। তা সত্ত্বেও রোহিঙ্গা সমস্যার সমাধানে জোর দিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা জানান। ফিলিপ্পো গ্র্যান্ডি বুধবার চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত জটিল এ পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে তিনি আলাপ করেছেন। এছাড়া এখানকার (বাংলাদেশ) উত্তরণকালীন পরিস্থিতির (গণতান্ত্রিক) সঙ্গে সম্পর্কিত নিজস্ব চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী শনিবার (১ মার্চ) থেকে বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশসহ সব রকম মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে এই দুই মাস ইলিশ মাছ ক্রয়, বিক্রয়, পরিবহন এবং মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে জেলেদের ভিজিএফ এর আওতায় খাদ্য সহায়তা দেওয়া হবে। ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষিত লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ কিলোমিটার ও চর আলেকজান্ডার থেকে রায়পুরের হাজিমারা পর্যন্ত ৩০টি মাছ ঘাট এবং এসব এলাকার আশপাশের বরফকলগুলোও নিষেধাজ্ঞা চলাকালে বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন অভয়াশ্রমে মাছ না ধরতে নদীর উপকূলীয় এলাকাসহ হাটবাজারগুলোতে মাইকিং,:
আরও পড়ুন
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া

এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া

বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৬ মিনিটে তিনি এ বর্ধিত সভায় যুক্ত হন। জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ফ্যাসিস্ট সরকার পতনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনারা পরবর্তী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতো দিনের সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতাকে ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করলেও সর্বদা দেশবাসী ও:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের নাগরিকত্বকে পণ্যে পরিণত করতে চান ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নাগরিকত্বকে পণ্যে পরিণত করতে চান ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি-৫ ভিসার পরিবর্তে পাঁচ মিলিয়ন ডলারের একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন। এই ‘গোল্ড কার্ড’ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও কেনা যাবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে ইবি-৫ ভিসা দিয়ে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাওয়া যায়। এর পরিবর্তে 'গোল্ড কার্ড' চালু হবে যার মাধ্যমে ৫০ লাখ ডলারে কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। তিনি জানান, এই নতুন গোল্ড কার্ড দিয়ে গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে। তিনি বলেন, ‘ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।’ আগামী দুই সপ্তাহের:
আরও পড়ুন
ক্যানসারের ঝুঁকি ধরা পড়বে জন্মের আগেই!

ক্যানসারের ঝুঁকি ধরা পড়বে জন্মের আগেই!

জন্মের আগেই বলে দেওয়া যাবে, ক্যানসারের আশঙ্কা আছে কি না! মাতৃগর্ভে থাকার সময়েই সেই পরীক্ষা হয়ে যাবে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এমনই এক পদ্ধতির খোঁজ পেয়েছেন আমেরিকার মিশিগানের ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ‘নেচার ক্যানসার’ মেডিক্যাল জার্নালে সেই গবেষণাপত্র প্রকাশিতও হয়েছে। গবেষকদের দাবি, গর্ভস্থ ভ্রূণের জিন পরীক্ষা করলেই ধরা যাবে, ভবিষ্যতে তার ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে কি না। কর্কট রোগের একাধিক কারণের মধ্যে একটি জিনের ‘অ্যাক্সিডেন্টাল’ মিউটেশন। অর্থাৎ ক্যানসারের নেপথ্যে বংশধারা, জীবনযাত্রা, পরিবেশ— সব কিছুরই প্রভাব রয়েছে। এই তথ্যটি অজানা নয়। কোনটির প্রভাব কতটা, সে নিয়ে গাণিতিক মডেলও তৈরি হয়েছে। তবে ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নতুন যে বিষয়টি তুলে ধরেছেন,:
আরও পড়ুন
ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন নাহিদ ইসলাম

ব্যাংক হিসাব উন্মুক্ত করলেন নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলাম তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে নিজেই জানিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম তার আর্থিক তথ্য প্রকাশ করেন। নাহিদ লেখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২০২৪ সালের ২১ আগস্ট থেকে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। তিনি লেখেন, উক্ত হিসাবে ১০ লাখ ৬:
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন সালাহউদ্দিন

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন সালাহউদ্দিন

চ্যাম্পিয়নস ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের প্রস্তুতির ঘাটতির কথা বলেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। এবার টুর্নামেন্টে থেকে বিদায় নিশ্চিত হওয়ার প্রস্তুতির ঘাটতির কথা বলেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। জানিয়েছেন, টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য যে সময় পেয়েছে সেটি যথেষ্ট নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল। মোটে পাঁচ দিনের প্রস্তুতি নিয়ে খেলতে গেছে শান্ত-মিরাজরা। যদিও এরই মধ্যে তার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচে হেরেই আসর থেকে ছিটকে গেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতার। পাকিস্তান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.