শীর্ষ নিউজ

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমি দেশের জনগণকে বলব, আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলব, আরও বেশি অ্যাক্টিভ হওয়ার জন্য।’ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য সংখ্যাও বাড়ানো হবে।’
আরও পড়ুন
অপরিবর্তিত থাকতে পারে আজকের আবহাওয়া

অপরিবর্তিত থাকতে পারে আজকের আবহাওয়া

সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও পড়ুন
দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান

দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান

দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলছেন, আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন। তাহলে এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। ২০০৯ সালে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী শহিদ অফিসারদের স্মরণে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে— আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। একজন আরেকজনের বিষোদ্‌গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ:
আরও পড়ুন
পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ২৮ ফেব্রুয়ারি ঘোষণা হতে যাওয়া শিক্ষার্থীদের নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। গেল কদিন ধরেই আলোচনা ছিল, যে কোনো মুহূর্তে উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন নাহিদ। নানা সময়ে তিনি নিজে এবং তার সংগঠন বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকেও তেমন ইঙ্গিত দেয়া হয়েছিল। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা আন্দোলনের সময় পরিচিত মুখ হয়ে ওঠেন সমন্বয়ক নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এই ছাত্র অভ্যুত্থান পরবর্তী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলে উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নামে একটি সংগঠনের নেতা ছিলেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ছিলেন:
আরও পড়ুন
নির্বাচনের সর্বোচ্চ সময়সীমা জানালেন প্রেস সচিব

নির্বাচনের সর্বোচ্চ সময়সীমা জানালেন প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অথবা সর্বোচ্চ পরের বছরের মার্চের মধ্যে হবে বলে ধারণা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ধারণার কথা জানান। নির্বাচন–সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন ‘এটি (নির্বাচন) নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অনেক উপদেষ্টাও কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে দুটি সময় বলেছিলেন। একটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের (চলতি বছরের) মধ্যে নির্বাচন হবে। আর যদি তারা চান যে আমরা আর কিছুদিন থাকি, সে ক্ষেত্রে উনি (প্রধান:
আরও পড়ুন
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। এমন ম্যাচে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভালো শুরুর পর খেই হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্তর ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ১১০ বলে করেন ৭৭ রান। এছাড়া জাকের আলী অনিক করেন ৫৫ বলে ৪৫ রান। নিউজিল্যান্ডের পক্ষে:
আরও পড়ুন
৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে। শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে ১ বা ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সে হিসাবে এক টানা বন্ধ:
আরও পড়ুন
‘বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা কঠিন’

‘বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা কঠিন’

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহীর পিটিআই মিলনায়তনে এক কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশ পরিচালনায়-কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করলেন আইন উপদেষ্টা বলেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়, অনেক কঠিন। ড. আসিফ নজরুল বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার প্রায় ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও:
আরও পড়ুন
কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, নিহত ১

কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে পাশের সমিতি পাড়া এলাকা থেকে কিছু দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়, এ সময় একজন নিহত হয়েছে । সোমবার (২৪ ফেব্রুয়ারি)  দুপুরে এই ঘটনা ঘটে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়, সদর হাসপাতাল থেকে আমাদের কাছে একটি তথ্য এসেছে। গুলিবিদ্ধ একজন নিহত হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত হয়নি। এর আগে আইএসপিআর-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।' বিস্তারিত আসছে....
আরও পড়ুন
কার্ডিফের সুখস্মৃতি কি ফিরবে রাওয়ালপিন্ডিতে?

কার্ডিফের সুখস্মৃতি কি ফিরবে রাওয়ালপিন্ডিতে?

২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব-রিয়াদের অতিমানবীয় দুই সেঞ্চুরি হয়ত সবার মনে থাকার কথা। কার্ডিফের সেই ম্যাচে কিউইদের হারিয়ে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের সেমিতে ওঠে টাইগাররা। আবারও এসেছে চ্যাম্পিয়নস ট্রফি, ফের মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কার্ডিফের সেই সুখস্মৃতি নিয়েই রাওয়ালপিন্ডিতে কিউইদের মোকাবিলা করতে নামবে নাজমুল শান্তর দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। আগের ম্যাচেই ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ। প্রতিপক্ষের পাশাপাশি পরিবর্তন হয়েছে কন্ডিশনও। মরুর দুবাই ছেড়ে পাকিস্তানে এবার টিম বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই শান্ত-তাসকিন-মিরাজদের। ওয়ানডেতে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে কিউইদের জয় ৩৩ আর টাইগারদের ১১টিতে।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.