শীর্ষ নিউজ

আ.লীগের দোসররা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ.লীগের দোসররা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে দেশের চলমান পরিস্থিতির বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা এখন তারা ব্যবহার করছে। তবে আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবে হোক, এটা প্রতিহত করবো। দিনে-রাতে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং সেখানে প্রতিহত করবে। তিনি বলেন,:
আরও পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

সারা দেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড় থেকে বিক্ষোভ শুরু হয়। প্রতিবেদন লেখার সময় (রাত ১টা ২৫ মিনিট) বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন।   বিস্তারিত আসছে..
আরও পড়ুন
সুইডেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

সুইডেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইডেনকে উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান দেয়ার পরিবর্তে বাংলাদেশের সামাজিক ব্যবসায় বিনিয়োগের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (SIDA)-এর মহাপরিচালক জ্যাকব গ্রানিটের সঙ্গে সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, অনুদানের বদলে আমি সামাজিক ব্যবসায় বিনিয়োগ করার আহ্বান জানাতে চাই। এসময় স্বাস্থ্যসেবাকে সামাজিক ব্যবসায় বিনিয়োগের সম্ভাব্য খাত হিসেবেও উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, শক্তি সংকট মোকাবেলায় বাংলাদেশের সুইডেনের সহায়তা দরকার। বিশেষ করে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে। কারণ, সেখানে বিপুল পরিমাণ অব্যবহৃত সম্পদ রয়েছে যা রফতানির জন্য প্রস্তুত। এসময়:
আরও পড়ুন
জুনে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে

জুনে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে

ত্রিপক্ষীয় এক চুক্তির আওতায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে নেপাল। জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে এই বিদ্যুৎ রপ্তানি করা হবে। ত্রিপক্ষীয় চুক্তিটি হয় গত বছর ৩ অক্টোবর। এতে অংশ নেয় বাংলাদেশ, নেপাল ও ভারত। চুক্তিতে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির বিষয়টি চূড়ান্ত হয়। নেপাল তাদের দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে। এর মধ্যে দেশটির ত্রিশুলি থেকে ২৫ মেগাওয়াট এবং চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট থেকে ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে বাংলাদেশে। নেপালি সংবাদমাধ্যম নেপাল মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ সম্পর্ক জোরদার করতে ভারতের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে:
আরও পড়ুন
পাকিস্তানকে হারানোর ম্যাচে শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন কোহলি

পাকিস্তানকে হারানোর ম্যাচে শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন কোহলি

চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। পাকিস্তানের দেওয়া ২৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। এ ছাড়াও আরও একটি মাইলফলক ছুঁয়েছেন এই কিংবদন্তি ব্যাটার। এতদিন ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের দখলে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে সেই রেকর্ড ভেঙে নিজের করেছেন কোহলি। তার বর্তমান রান ১৪ হাজার ৮৫ রান। রোববার (২৩ ফেব্রুয়ারি) ব্যাটিংয়ে নামার সময় কোহলির ওয়ানডে রানসংখ্যা ছিল ১৩ হাজার ৯৮৫। মাইলফলক থেকে ১৫ রান দূরে থেকে উইকেটে আসেন তিনি। দেখে-শুনে খেলে ইনিংসের ১৩তম ওভারেই সেই মাইলফলকে পৌঁছে যান। এরপর ১১১ বলে সেঞ্চুরি তুলে:
আরও পড়ুন
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায়। হাসপাতালে নিয়ে আসা অলংকার জুয়েলার্সের মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল গতিরোধ:
আরও পড়ুন
মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ!

মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ!

নতুন দলের নেতৃত্ব নিতে অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, সামাজিক যোগাযোগমাধ্যমসহ মূলধারার গণমাধ্যমগুলোতে এমন গুঞ্জন চলছে বেশ কয়েকদিন ধরেই। ঘটনা পরিক্রমায় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করে গণমাধ্যমগুলো এখন অনেকটাই নিশ্চিত যে, গুঞ্জন সত্যি হতে কেবল সময়ের অপেক্ষা। আরও স্পষ্ট করে বললে আগামী মঙ্গলবারই সরকারে শেষ দিন নাহিদের। পরদিনই তার নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। সূত্রমতে, আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি)  জাতীয় সংসদ-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এজন্য, এর আগের দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম।:
আরও পড়ুন
এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন

এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে এবং এ মুহূর্তে করা সম্ভব। তা না হলে নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার সৃষ্ট হতে পারে। জুলাই গণঅভ্যুত্থান-এর পরবর্তী সময়ে দেশে কার্যত কোনও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের সুপারিশের একটি সারসংক্ষেপ গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেয়। ঐ সারসংক্ষেপে এ সুপারিশ করা হয়। কমিশনের মতে, বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব। স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনও সুযোগ সৃষ্টি হয়নি। এখন সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মার্চ:
আরও পড়ুন
ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জন গ্রেপ্তার

ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জন গ্রেপ্তার

ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অপরাধে ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে একদিন ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় দেশে তৈরি একনলা বন্দুক একটি, কার্তুজ দুইটি, রামদা চারটি, চাপাতি দুইটি, ছুরি একটি, এলজি একটি ও একটি কেঁচি উদ্ধার হয়। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত ৮ হাজার ৭৯ জনকে:
আরও পড়ুন
ইংল্যান্ডকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার ইতিহাস

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার ইতিহাস

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স। তাই তরুণ পেস ইউনিট নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল অজিরা। বোলিং লাইন দুর্বল হওয়ায় টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল অজিরা। আর এই সুযোগে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সর্বোচ্চ ৩৫১ রানের পুঁজি পেয়েছিল ইংল্যান্ড। লক্ষ্য বড় হলেও অজি অধিনায়ক স্মিথ ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে যে ভুল করেনি তা প্রমাণ করে দিয়েছেন তার সতীর্থরা। জবাব দিতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে ইতিহাস গড়ে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয় চেজ করে। এর আগে ২০১৭ সালে ভারতের দেওয়া ৩২২ রানের জবাব দিতে নেমে জয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.