A.League's allies are trying to destabilize the country: Home Affairs Advisor
আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে দেশের চলমান পরিস্থিতির বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সবধরনের চেষ্টা করে যাচ্ছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা এখন তারা ব্যবহার করছে। তবে আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবে হোক, এটা প্রতিহত করবো। দিনে-রাতে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং সেখানে প্রতিহত করবে। তিনি বলেন,…
