শীর্ষ নিউজ

বিআরটি   প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিকুল

বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে: মেয়র আতিকুল

রাজধানীর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বক্সগার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, এ প্রকল্পে কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়ন কাজ চলতে দেওয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আতিকুল ইসলাম আরো বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে। সোমবার:
আরও পড়ুন
গার্ডার পড়ে ৫ জন নি’হতের ঘটনায় রিটের পরামর্শ হাইকোর্টের

গার্ডার পড়ে ৫ জন নি’হতের ঘটনায় রিটের পরামর্শ হাইকোর্টের

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় রিটের পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার তিন আইনজীবী নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় স্বপ্রণোদিত হয়ে রুল জারির (সুয়োমোটো) আদেশ প্রার্থনা করলে রিটের পরামর্শ দেন আদালত। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই পরামর্শ দেন। দুর্ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। তাঁরা আদালতের কাছে সুয়োমোটো আদেশ প্রার্থনা করেন। তখন আদালত বলেন, ‘আপনারা রিট আবেদন নিয়ে আসেন। তখন আমরা শুনব।’ গতকাল সোমবার বিকেলে উত্তরার জসিমউদ্দিন এলাকায় বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন:
আরও পড়ুন
লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বাড়ল, কার্যকর আজ থেকে

লঞ্চ ভাড়া ৩০ শতাংশ বাড়ল, কার্যকর আজ থেকে

সরকারি-বেসরকারি লঞ্চে যাত্রীভাড়া ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ফলে অভ্যন্তরীণ নৌপথে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত বিদ্যমান দুই টাকা ৩০ পয়সা থেকে বেড়ে দাড়ালো তিন টাকা। আর পরবর্তী প্রতি কিলোমিটার দুই টাকা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ৬০ পয়সা। আর ডেকের চারগুণ বেশি ভাড়া হবে কেবিনের। নতুন এই ভাড়া মঙ্গলবার (১৬ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়। এর আগে, ৫ আগস্ট রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা:
আরও পড়ুন
জোয়ারের পানিতে ডুবেছে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা

জোয়ারের পানিতে ডুবেছে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীসংলগ্ন উপকূলীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। উপজেলা তিনটি ইউনিয়নের ১৫ গ্রামের বিস্তীর্ণ এলাকায় জোয়ারের পানি উঠে গেছে। স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। জানা গেছে, কমলনগরের চরমার্টিন, চরকালকিনি, চরফলকন, পাটারিরহাট, সদরের চররমনী মোহন, রায়পুরে উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী ও রামগতির চরআবদুল্লাহসহ প্রায় ১৩টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কমলনগরের চরফলকন উচ্চবিদ্যালয় ও চরকালকিনির মতিরহাট উচ্চবিদ্যালয় মাঠ জোয়ারে কোমর পরিমাণ পানিতে ডুবে গেছে। বাধ্য হয়ে ওই পানি অতিক্রম করেই বাড়িতে ফিরতে হয়েছে শিক্ষার্থীদের। গত চার দিন ধরে সকাল ৭টা ও বিকাল ৪টার পর জোয়ারের পানি উপকূলে উঠতে শুরু করে। সন্ধা ৭টার দিকে পানি আবার নেমে যায়। তবে চার:
আরও পড়ুন
চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় শেখ হাসিনার শোক

চকবাজারে আগুনে হতাহতের ঘটনায় শেখ হাসিনার শোক

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও ভবনের চারতলার প্লাস্টিক কারখানায় তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  আগুন নেভানোর পর ৬ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।
আরও পড়ুন
কাবাশরিফ পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ

কাবাশরিফ পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন সৌদি যুবরাজ

নিয়মানুযায়ী প্রতি বছর ২বার কাবা শরিফ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর। সে অনুযায়ী সোমবার আরবি ১৪৪৪ হিজরি সালের প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এ স্থাপনা ধৌত করা হয়। এ বছর কাবা শরিফের পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।  বলা হয়, দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার কাজ করেন তার ছেলে মোহাম্মদ। খবরে বলা হয়, আল হারামাইনিশ শারিফাইনের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আব্দুর রহমান আস সুদাইস যুবরাজ ও তার সঙ্গীদের স্বাগত জানান। কাবা শরিফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ও:
আরও পড়ুন
এখনো মরদেহ বুঝে পাননি স্বজনরা, বেঁচে থাকা নবদম্পতির জন্য চাইলেন দোয়া

এখনো মরদেহ বুঝে পাননি স্বজনরা, বেঁচে থাকা নবদম্পতির জন্য চাইলেন দোয়া

মঙ্গলবার (১৬ আগস্ট) ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেই অপেক্ষায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে অপেক্ষায় আছেন স্বজনরা। সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। এছাড়া দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, বৌভাত খেয়ে প্রাইভেটকারে নবদম্পতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বজনরা। পথিমধ্যে উত্তরার জসীম উদ্‌দীন মোড় সংলগ্ন সড়কে বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে নিহত হন ৫ জন। প্রাইভেটকারে ৭ আরোহীর মধ্যে শুধু বেঁচে যান বর হৃদয় (২৬) ও নববধূ রিয়া মনি (২১)। শনিবার (১৩ আগস্ট) বিয়ে হয় তাদের। প্রাইভেটকারে আরোহীদের:
আরও পড়ুন
নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

মো.বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর প্রত্যেক উপজেলা কোরান খতম , মিলাদ মাহফিল , কাঙ্গালী ভোজ আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। নোয়াখালী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সহিদ উল্যাহ খাঁন সোহেল কোরান খতম কাঙ্গালী ভোজ ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পৌরসভা প্রাঙ্গনে শোক দিবস পালন করেছেন। সেনবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে মিলাদ মাহফিল,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. সহিদুল আলম ( জসীম) পরিচালনায় করেন শোক দিবস কমিটির গনিত বিভাগের সহকারী অধ্যাপক দিলীপ কুমার , ভৌমিক, বিজবাগ এন.:
আরও পড়ুন
শিক্ষিকা’র স্বামী মামুনের জামিন নামঞ্জুর

শিক্ষিকা’র স্বামী মামুনের জামিন নামঞ্জুর

নাটোরের আলোচিত কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের স্বামী কলেজছাত্র মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কোর্ট পুলিশ মামুনকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসলেম উদ্দিনের আদালতে হাজির করেন। এসময় তার পক্ষে আইনজীবী গোলাম সারোয়ার স্বপন জামিনের আবেদন জানিয়েছেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাটোর কোর্ট ইন্সপেক্টর (উপ-পরিদর্শক) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, রোববার সকালে নাটোর শহরের বলাড়ীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে খায়রুন নাহারের (৪৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় সেখান থেকে আটক করা হয় তার স্বামী মামুন হোসেনকে। খায়রুন নাহার জেলার:
আরও পড়ুন
নেত্রকোনায় মাংস নিয়ে ছাত্রলীগের মারা-মারি, আহত ৮

নেত্রকোনায় মাংস নিয়ে ছাত্রলীগের মারা-মারি, আহত ৮

নেত্রকোনার সদর উপজেলায় শোক দিবসে মাংস নিয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮ আহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাগরা গ্রামে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মহিষের মাংস দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সদস্য সুলতান মাহমুদ মিলন, চল্লিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল জলিল, সম্পাদক সাইফুর রহমান লালু ও যুগ্ম সম্পাদক যুবায়ের জনিসহ আটজন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চল্লিশা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান শোক দিবস উপলক্ষে ওয়ার্ড পর্যায়ে গণভোজের জন্য একটি মহিষ জবাই করে ৯টি ওয়ার্ডে সমান ভাগ করে দেন। আর এই মাংস প্রতি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সম্পাদকরা নিয়ে যান। সোমবার সকালে বঙ্গবন্ধুর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.