শীর্ষ নিউজ

শুধু বেঁচে রইলেন নবদম্পতি, অল্পের জন্য শেষ রক্ষা পেলেন তারা

শুধু বেঁচে রইলেন নবদম্পতি, অল্পের জন্য শেষ রক্ষা পেলেন তারা

হৃদয় (২৫) ও রিয়া মনির (২১) বিয়ে হয়েছে শনিবার। সোমবার স্বজনেরা নবদম্পতিকে নিয়ে কনের বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে উত্তরার জসিমউদ্দিন মোড় সংলগ্ন সড়কে বিআরটির প্রকল্পের গার্ডার পড়ে তাদের প্রাইভেটকারের ওপর। প্রাইভেটকারে আরোহী ছিলেন সাত জন বলে স্বজনরা জানায়। তারা হলেন- হৃদয়ের বাবা রুবেল (৬০), হৃদয়ের শাশুড়ি ফাহিমা (৪০), কনে রিয়া মনির খালা ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া। নব দম্পতিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত স্বজনেরা জানান, শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। তারা সোমবার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। হৃদয়ের পরিবার দক্ষিণখান:
আরও পড়ুন
মা-বাবার জন্মসনদ ছাড়াই করা যাবে জন্মনিবন্ধন

মা-বাবার জন্মসনদ ছাড়াই করা যাবে জন্মনিবন্ধন

এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না। মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলক করে নিয়ম কার্যকরের দেড় বছরের বেশি সময় পর তা তুলে দিল কর্তৃপ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সূত্র জানায়, ২৭ জুলাই থেকে জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্মসনদ চাওয়া হচ্ছে না। এতে বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্মনিবন্ধন করতে যে জটিলতা ছিল, সেটি আর থাকছে না। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে জন্মনিবন্ধনের নিয়মে পরিবর্তন এনে বলা হয়েছিল, ২০০১ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্মনিবন্ধন করতে হলে তার বাবা-মায়ের জন্মনিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে। ওই সময় জন্মনিবন্ধন করতে গিয়ে:
আরও পড়ুন
সেই কলেজ শিক্ষিকার মৃত্যুর ঘটনায় স্বামী কারাগারে

সেই কলেজ শিক্ষিকার মৃত্যুর ঘটনায় স্বামী কারাগারে

নাটোরে কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী মামুন হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন এই আদেশ দেন। এর আগে, আটক মামুন হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দুপুর একটার দিকে আদালতে আনা হয়। পরে আদালত জামিনের আবেদন নাকচ করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ জানান, নাটোরের গুরুদাসপুরের খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খায়রুন নাহার ভালোবেসে শহরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন হোসেনকে বিয়ে করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তারা দুজন শহরের বলারিপাড়ায় একটি বাসায় ভাড়া থাকতেন।:
আরও পড়ুন
বৌভাত থেকে ফিরছিলেন নবদম্পতি; নিমিষেই শেষ সকল আনন্দ

বৌভাত থেকে ফিরছিলেন নবদম্পতি; নিমিষেই শেষ সকল আনন্দ

উত্তরার দুর্ঘটনায় কবলিত গাড়িতে ছিলেন নবদম্পতি ও তাদের কয়েকজন আত্মীয়স্বজন। নবদম্পতির বউ ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন তারা। কিন্তু একসাথে কাটানো আনন্দময় সময় হঠাৎই রূপ নিলো আত্মীয় হারানোর বিষাদে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে উত্তরার জসীমউদ্দিন অ্যাভিনিউ সড়ক। সোমবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা ৪ জন যাত্রী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দুইজন। আহত হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) হচ্ছেন নবদম্পতি। তারা বসেছিলেন প্রাইভেটকারের পেছনের সিটে। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন। নিহতরা হলেন রুবেল (৫০), ঝর্ণা (২৮),:
আরও পড়ুন
উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় যাত্রীবাহী একটি প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হোন আরও দুজন। ক্রেন দিয়ে গার্ডার উত্তোলনের সময় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোমবার বিকালে জসীম উদ্দীন রোড এলাকার আড়ংয়ের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মহসীন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন
চকবাজারে পলিথিন কারখানায় আগুন

চকবাজারে পলিথিন কারখানায় আগুন

রাজধানীর চকবাজারে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট। সোমবার দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।  যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন। তিনি টেলিফোনে বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১২টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তবে ডিএমপির চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম যুগান্তরকে বলেন,:
আরও পড়ুন
রামগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

রামগঞ্জে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ড.আনোয়ার খানের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে৷ এ উপলক্ষে এমপির নির্দেশনায় আজ রোববার বিকেলে আওয়ামীলীগের কার্যালয় খান টাওয়ারে উপজেলা ও পৌর আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ মতবিনিয় সভায় এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ জানান, দিবসটি পালনে ওয়ার্ডে ওয়ার্ডে মাইক বাজানোসহ খরচের জন্য এমপি ড.আনোয়ার খান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ৫ হাজার টাকা করে ১০ ইউনিয়নে ৫ লক্ষ টাকা ও পৌর সভায় ২টি গরু জবাই করে ভোজের আয়োজন এবং প্রতিটি পৌর ওয়ার্ডে ৫ হাজার টাকা:
আরও পড়ুন
রায়পুরে ছাত্রীকে যৌ-ন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

রায়পুরে ছাত্রীকে যৌ-ন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে নিজাম উদ্দিন (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে রায়পুর উপজেলা শহরের রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নিজাম উদ্দিন রায়পুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি। তিনি রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ। দক্ষিণ কেরোয়া গ্রামের মুন্সি বাড়ির মৃত মোবারক উল্যার ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ আগস্ট) বিদ্যালয়ে টিফিন বিরতির সময় নিজাম উদ্দিন ওই ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানিয়ে দেয়। পরে ছাত্রী-অভিভাবকরা ঘটনাটি পুলিশকে জানালে স্কুল থেকে অভিযুক্ত:
আরও পড়ুন
রামগঞ্জের অনিয়মের স্বর্গরাজ্য খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসা

রামগঞ্জের অনিয়মের স্বর্গরাজ্য খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদ্রাসা

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩নং ভাদুর ইউনিয়নের কেথুড়ী গ্রামে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার অফিস কক্ষে খাট বিছিয়ে থাকেন সুপার মোঃ আব্দুল মালেক। অথচ তিনি সরকার থেকে বাড়ি ভাড়া বাবদ ভাতাও পান। কিন্তু তিনি ভাড়া বাসায় না থেকে সুপারের কক্ষের অধিকাংশ দখল করে নিজের বাসাবাড়ির মতো ব্যবহার করে যাচ্ছেন। এটিকে দেখে বুঝার উপায় নেই যে এটা একটি প্রতিষ্ঠান প্রধানের অফিস। অপরদিকে শিক্ষকদের বসার কক্ষেও বিছানো হয়েছে একটি খাট। সেখানেও দিনে ঘুমান শিক্ষক ও আয়া এবং রাতে ঘুমান নৈশপ্রহরী। ১৪ (আগষ্ট) রবিবার সকালে সরেজমিন গিয়ে দেখা মাদ্রাসার শিক্ষিকা ইশরাত জাহান সুপারের চেয়ারেই পা তুলে বসে রয়েছেন। যেন নিয়মের কোন বালাই নেই:
আরও পড়ুন
খোলাবাজারে চাল বিক্রি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর : খাদ্যমন্ত্রী

খোলাবাজারে চাল বিক্রি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর : খাদ্যমন্ত্রী

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ৫০ লাখ পরিবারের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি ও খোলাবাজারে চাল বিক্রি কর্মসূচি চালু করবে সরকার। রবিবার এ তথ্য জানান খাদ্য-মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.