২য় বার জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনীত হলেন এমপি আব্দুল মজিদ খান
জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সভাপতি মন্ডলীর সদস্য (প্যানেল স্পীকার) মনোনিত হয়েছেন । হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। রবিবার (২৮ আগস্ট) বিকালে ১৯তম অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী, এমপি আব্দুল মজিদ খানসহ ৫ জন প্যানেল স্পীকারের নাম প্রকাশ করেন। এদের মধ্যে যাদের নাম প্রথম দিকে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ কার্য পরিচালনা করবেন। এমপি মজিদ খানা ছাড়াও বাকী ৪:
