জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থীতা পত্র দাখিল করলেন ভিপি হেলাল
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়ে প্রার্থীতা পত্র দাখিল করেছেন রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল। গতকাল বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এ প্রার্থীতা পত্র দাখিল করেন তিনি৷ জানা যায়, ঘোষিত তফসিল মোতাবেক লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা পত্র দাখিল শেষে আগামি ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর আপিল, ২২-২৪ সেপ্টেম্বর আপীল নিষ্পত্তি, প্রত্যাহার ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার সিদ্ধান্তের কথা জানান সাবেক ছাত্রনেতা, আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক ভিপি, বৃহত্তর রামগতি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান আহবায়ক মেজবাহ:
