শেখ হাসিনাকে ব্রিটেনের নতুন রাজার ফোন
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন, ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বাকিংহাম প্যালেস থেকে এক টেলিফোন কলে রাজা চার্লস ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্রিটেনের প্রয়াত রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে চার দিনের সফরে এখন লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার সকালে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গত ৫ সেপ্টেম্বর মারা যান। প্রথা অনুযায়ী এরপরই রাজা হন রানির বড় ছেলে চার্লস। টেলিফোন আলাপের সময় রানির মৃত্যুতে শোক ও সহানুভূতি প্রকাশ করে রাজ পরিবারের:
