শীর্ষ নিউজ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল

করোনাভাইরাস পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে। তবে বিসিএস পরীক্ষা এর আওতায় আসবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয় পরীক্ষার তারিখ ঘোষণা

দিনাজপুর বোর্ডের স্থগিত ৪ বিষয় পরীক্ষার তারিখ ঘোষণা

এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়ার চার বিষয়ের পরীক্ষার ঘোষণা করা হয়েছে তারিখ। স্থগিত পরীক্ষাগুলো অক্টোবরের ১০, ১১, ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার।  প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর বোর্ডের গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রয়ায়ন পরীক্ষা স্থগিত করার ঘোষণা আসে বুধবার।
আরও পড়ুন
কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কমলনগরে সুধীজনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে সুধীজনদের সাথে মতবিনিময় করেন জেলার পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। বুধবার বিকেলে কমলনগর থানার আয়োজনে থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড নুরুল আমিন রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার রক্সি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার একেএম নুরুল আমিন, সাহেবের হাট ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান মির্জা আশরাফুজ্জামান রাসেল, মুক্তিযোদ্ধা শরীফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে শিশুকে পিটুনির দায়ে তিন যুবক কারাগারে

লক্ষ্মীপুরে শিশুকে পিটুনির দায়ে তিন যুবক কারাগারে

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে আখ ক্ষেতে ঢোকায় ৪ শিশুকে বেধড়ক পেটানোর ঘটনায় মামলার ৩ আসামিকে কারাগারে পাঠানো হয়। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আমলী আদালতের বিচারক ভিকটোরিয়া চাকমা জামিন আবেদন নামঞ্জুর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৪ আগস্ট আহত শিশুদের মধ্যে তানজীদ আহমেদের মামা মিজানুর রহমান সবুজ একই আদালতে অভিযোগ দায়ের করেন। ওইদিন আদালতের বিচারক আবু ইউছুফ অভিযোগটি আমলে নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি এফআইআরভুক্ত করার নির্দেশ দেন। একইদিন থানায় মামলা এফআইআরভুক্ত করা হয়। বাদীর আইনজীবী আবদুর রহিম রাজু জানান, মামলার দেড় মাস পর অভিযুক্তরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তারা:
আরও পড়ুন
মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ আহত ৩০

মুন্সীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ আহত ৩০

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মুক্তারপুরে এ ঘটনা ঘটে। এতে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা, মুন্সীগঞ্জ শহর ও মিরকাদিম পৌর বিএনপি শহরের মুক্তারপুর এলাকার পুরাতন ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। দুপুর আড়াইটা থেকে মুক্তারপুর এলাকার আশপাশে বিএনপি নেতা-কর্মীরা জড়ো হতে থাকে। পুলিশও অবস্থান নেয় আগে থেকেই। বিকেল সাড়ে ৩টার দিকে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন ফেরিঘাট এলাকায় আসতে শুরু করে। কর্মসূচি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার দুই

লক্ষ্মীপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার দুই

লক্ষ্মীপুরে চোরাই দুটি মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করেছেন পুলিশ। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাসেরহাট পশ্চিম বাজার থেকে তাদের গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানাধীন দাসেরহাট ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-নোয়াখালী জেলার চরজাব্বার থানার চরবাটা ইউনিয়নের চর রমিজ ভূঁইয়ার হাট গ্রামের আবদুর রহমানের ছেলে মো. শাহজাহান (২২) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে মো. ওসমান (২১)। পুলিশ জানায়, শাহজাহান ও ওসমান রাতে দু’টি চোরাই মোটরসাইকেল নিয়ে দাসেরহাট বাজারে অবস্থান করছিলেন- খবর পেয়ে দাসেরহাট ফাঁড়ির পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের কাছে থাকা একটি:
আরও পড়ুন
ঝিনাইদহে ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

ঝিনাইদহে ভুয়া চিকিৎসককে ১৫ দিনের কারাদণ্ড

ঝিনাইদহে এক ভূয়া দন্ত্য চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের এইচ এস এস সড়কে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। তিনি বলেন, এইচ এস এস সড়কের সোনালী ব্যাংকের পশ্চিম পার্শে দি ওরাল ডেন্টাল এন্ড ডেন্টিস্ট কেয়ারে বিপ্লব কুমার দাস নামের এক ভূয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে। এমন খবরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় অননুমোদিতভাবে এলোপ্যাথি চিকিৎসা ও অনুমোদনহীন চিকিৎসা দেওয়ার অপরাধে বিপ্লব কুমার দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।  অভিযানে সদর উপজেলা:
আরও পড়ুন
৪৮৯ কোটি টাকার পাঠ্যপুস্তক কিনবে   সরকার

৪৮৯ কোটি টাকার পাঠ্যপুস্তক কিনবে সরকার

প্রাথমিক ও মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষের জন্য ১১ কোটি ২০ লাখ এক হাজার ৪৭৪টি পাঠ্যপুস্তক কিনবে সরকার। এতে মোট খরচ হবে ৪৮৯ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৯২৬ টাকা। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।   বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক সাংবাদিকদের জানান অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি, বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি,:
আরও পড়ুন
টিসিবিকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

টিসিবিকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি

সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে দেশের তিন কোম্পানি কাছ থেকে ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এ তেল কেনায় সরকারের খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। বুধবার (২১ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে খরচ ধরা হয়েছে ১০১ কোটি ৭৫ লাখ টাকা। এর আগে:
আরও পড়ুন
হাসনাতের অনশন ভাঙালেন উপাচার্য, আশ্বাস  দাবি পূরণের

হাসনাতের অনশন ভাঙালেন উপাচার্য, আশ্বাস দাবি পূরণের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে আমরণ অনশনে বসা ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে প্রায় ২৭ ঘণ্টা পর পানি খাইয়ে অনশন ভাঙান উপাচার্য। এসময় তিনি শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দেন। উপাচার্য বলেন, আমি ঘোষণা দিচ্ছি, এই মুহূর্ত থেকে কোনো শিক্ষার্থীকে দাপ্তরিক কাজের জন্য আর রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হবে না। সব কাজ হল এবং বিভাগে সম্পন্ন হবে। সেখানে আমাদের লোকবল দেওয়া আছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.