অসহায় বৃদ্ধার পাশে লক্ষ্মীপুরের এসপি, বৃদ্ধার দোয়ায় মুগ্ধ
জুনাইদ আল হাবিব- সেবা নিতে আসা এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। এ সময় সেবা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেন ওই বৃদ্ধা। সেবা শেষে বৃদ্ধার দোয়ায় মুগ্ধ হন পুলিশ সুপার। এসপির মাথায় হাত বুলিয়েও দোয়া করতে ভুল করেননি ওই বৃদ্ধা। এ নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। পল্লী নিউজের পাঠকদের জন্য সে স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো.... এ আমার পরম দোয়া অসহায় হয়ে এসেছিলেন আমার কাছে।চোখের জল ফেলেছিলেন।দিশেহারা বয়স্ক দুইজন।স্বামী আর স্ত্রী।নিজেদের গড়া সকল সম্পত্তি বিশ্বাস করে লিখে দিয়েছিলেন নিজের মেয়ে জামাইয়ের নামে। অথচ তারাই বিশ্বাসঘাতকতার ছুড়ি চালিয়ে ঘর ছাড়া নিঃস্ব:
