শীর্ষ নিউজ

সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত

সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত

সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে, শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এ তথ্য জানায়। জানা গেছে, সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে এ ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা সানা হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। রাষ্ট্রীয় ওই গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানের বরাতে রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, হাসপাতালে নেওয়া নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে। বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে:
আরও পড়ুন
আমিরাতে একই কমপ্লেক্সে মসজিদ, গির্জা ও সিনাগগ

আমিরাতে একই কমপ্লেক্সে মসজিদ, গির্জা ও সিনাগগ

সংযুক্ত আরব আমিরাতে একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে। সেখানে রয়েছে একটি মসজিদ, গির্জা এবং সিনাগগ। আবুধাবিতে আব্রাহামিক ফ্যামিলি হাউস নামের এই কমপ্লেক্সটি বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। ১ মার্চ থেকে কম্পাউন্ডটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং সকাল ১০টা থেকে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে। সেখানে ভ্রমণের আগে দর্শনার্থীদের বুকিং দিতে হবে। এমন খবর দিয়ে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমিরাতে বিভিন্ন সম্প্রদায়ের একসঙ্গে কাজ করার ইতিহাসের কথা স্মরণ করেছেন। টুইটবার্তায় শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, 'আবু ধাবিতে আব্রাহামিক ফ্যামিলি হাউসের উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাগ করে নেওয়া অগ্রগতি অর্জনের জন্য পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং বৈচিত্র্যের শক্তিকে কাজে:
আরও পড়ুন
দেশের বিভিন্ন মহানগরে আজ বিএনপির পদযাত্রা

দেশের বিভিন্ন মহানগরে আজ বিএনপির পদযাত্রা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন মহানগরীতে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকগণ স্ব-স্ব বিভাগের মহানগর পদযাত্রার কর্মসূচির সার্বিক সমন্বয় করবেন। এই কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতারা এসব মহানগরে অবস্থান করবেন। ময়মনসিংহ মহানগর আজ ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ময়মনসিংহ মহানগরের এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. ফজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। নারায়ণগঞ্জ মহানগর আজ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হবে।:
আরও পড়ুন
ভিটামিন ডি’র ঘাটতি নয় তো? মিলিয়ে নিন লক্ষণে

ভিটামিন ডি’র ঘাটতি নয় তো? মিলিয়ে নিন লক্ষণে

মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান ভিটামিন ডি। এটি দেহের অভ্যন্তরেই উৎপন্ন হয়। শরীরে ক্যালশিয়াম ও ফসফরাসের শোষণ নিয়ন্ত্রণে সাহায্য করে ভিটামিন ডি। এটি দেহের প্রতিরোধ ক্ষমতা উন্নত করে, বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করে, হাড় এবং দাঁতের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশকে স্বাভাবিক করে তোলে। শরীরে ভিটামিন ডি’র পরিমাণ কমে গেলে মস্তিষ্কের ওপরও তার প্রভাব পড়ে। এটি মস্তিষ্কের ক্রিয়াকলাপ সচল রাখতে সাহায্য করে। ভিটামিন ডি-র ঘাটতি স্নায়ু সংক্রান্ত রোগের জন্ম দেয়। এটি ‘নিউরোসাইকোলজিক্যাল ডিসঅর্ডার’, ‘নিউরোডিজেনারেটিভ’ ইত্যাদি রোগের কারণ। এছাড়া ভিটামিন ডি কমে গেলে মাল্টিপল স্ক্লেরোসিস, অ্যালঝাইমার্স, পারকিনসন্স, নিউরোকগনিটিভ ডিজঅর্ডারের মতো স্নায়ুর রোগ হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। সময়মতো সাবধান হলে:
আরও পড়ুন
ঈশ্বরে বিশ্বাস করেন না রাজামৌলি , কিন্তু কেন?

ঈশ্বরে বিশ্বাস করেন না রাজামৌলি , কিন্তু কেন?

দক্ষিণি চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক এস এস রাজামৌলি। একাধিক ব্যবসাসফল ছবি নির্মাণ করেছেন তিনি। সেসবের মধ্যে রয়েছে—মাগাধীরা, বাহুবলী ও আরআরআর। ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে প্রতিভাবান হিসেবেও গণ্য করা হয় তাকে। সম্প্রতি এক বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সিনেমা এবং অন্যান্য বিষয় নিয়ে মুখ খোলেন রাজামৌলি। এমনকি ধর্ম, ঈশ্বরে বিশ্বাস নিয়েও খোলাখুলি ভাবে কথা বলতে শোনা যায় তাকে। রাজামৌলি যে নাস্তিক তা অনেকেই জানেন না। ব্যক্তিগত জীবনে ঈশ্বরের অস্তিত্বে তিনি বিশ্বাস করেন না। তবে জানলে অবাক হবেন, একটা সময় কিন্তু ঘোরতর আস্তিক মানুষ ছিলেন রাজামৌলি। গেরুয়া কাপড় পরতেন তিনি। সন্ন্যাসীদের মতো জীবন যাপনও করেছেন একসময়। ওই সময়টার কথা বলতে গিয়ে রাজামৌলি জানান, তিনি:
আরও পড়ুন
আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। বাসা থেকে বের হওয়ার আগে জেনে নিন। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকছে। যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে: ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে: শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ,:
আরও পড়ুন
আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র শবে মেরাজ। এদিন রাতে মহান রাব্বুল আল আমিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে, নিজ গৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে। ফার্সি শব্দ `শব’ অর্থ রাত। আর আরবি ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। আর তাই ‘শবে মেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে ১৮ ফেব্রুয়ারি। শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে এই মূল্যবান রাত কাটান।:
আরও পড়ুন
আজ থেকে চালু হলো মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

আজ থেকে চালু হলো মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন

তিনটি স্টেশন চালুর পর এবার মেট্রোরেলের চতুর্থ স্টেশন ‘উত্তরা সেন্টার’ যাত্রী চলাচলের জন্য চালু হয়েছে। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই স্টেশন। এর আগে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। পরে পল্লবী স্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়। সবশেষ মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলেছে উত্তরা উত্তরের এই স্টেশনটি। উত্তরার বাসিন্দা সালমান বলেন, মেট্রোরেল চালুর পর থেকে উত্তরা দিয়াবাড়ী থেকে যেতে হত। এখন এটি চালু হওয়ায় যাতায়াতের জন্য আরও সুবিধা হলো। তবে ফার্মগেট স্টেশন চালু হলে আমার জন্য সবচেয়ে সুবিধা হবে। হাসান আলি নামে আরেকজন বলেন, আমাদের এলাকার অনেকেই মেট্রোরেলে চড়েছেন। এখন:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় রিয়াজ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে সদর উপজেলার মান্দারী বাজারের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত রিয়াজ সদরের দত্তপাড়া এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদ দুলালের ছেলে ও স্থানীয় মান্দারী বাজারের একটি ফার্নিচার দোকানের কারিগর। তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেন । পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে:
আরও পড়ুন
রায়পুরে মন্দির ভবন নির্মাণ কাজ উদ্বোধন

রায়পুরে মন্দির ভবন নির্মাণ কাজ উদ্বোধন

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের মুড়িহাটা শ্রী শ্রী জগন্নাথ দেব বিগ্রহ মন্দিরের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাজটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট অনজন দাশ। শতবর্ষি এ মন্দিরটি এলাকার সনাতন ধর্মালম্বিদের কাছে প্রিয় একটি উপাসনালয়। একই সাথে মন্দিরের সম্মুখে শপিং কমপ্লেক্সও নির্মাণ করা হচ্ছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি টাকা। দীর্ঘ দিনের আকাঙ্খিত মন্দিরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়ায় খুশি এর নিয়মিত পূজারীগণ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশ্বেশ্বর পাল, সাধারণ সম্পাদক মিহির কুরী, সহসভাপতি শুধাংশু সাহা, হিন্দু বৌদ্ধ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.