শীর্ষ নিউজ

গুচ্ছে থাকছে ২২ বিশ্ববিদ্যালয়, ভর্তি শেষ জুলাইয়ে

গুচ্ছে থাকছে ২২ বিশ্ববিদ্যালয়, ভর্তি শেষ জুলাইয়ে

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২২টি বিশ্ববিদ্যালয়ই থাকছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুচ্ছ কমিটির সভায় উপাচার্যরা এ কথা জানিয়েছেন। যদিও জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকার বিষয়ে আপত্তি জানিয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত থাকবেন বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে। আগের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা যেসব বিষয়ে ভোগান্তির শিকার হয়েছেন, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন কোনও বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে কি-না, সে বিষয়ে আরও পরে জানানো হবে। সভায় এসব বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
আরও পড়ুন
সাইকেল চালিয়ে বাংলাদেশে কাশ্মীরি তরুণী

সাইকেল চালিয়ে বাংলাদেশে কাশ্মীরি তরুণী

শান্তির বার্তা পৌঁছে দিতে সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে বাংলাদেশ এসেছেন এক তরুণী। তার নাম ছাবিতা মাহাত। তিনি চার হাজার কিলোমিটার পথ পাড়ি দেন। ছাবিতা শনিবার দুপুরে হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন তিনি। তিনি বলেন, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশ সফরে এসেছেন। প্রতিদিন ১৫০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাবেন। বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম দেশ। এ কারণেই দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছেন তিনি। হিলি ইমিগ্রেশন চেকপেস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদীউজ্জামান বলেন, ‘ছাবিতা মাহাত নামে এক শিক্ষার্থী ভারত থেকে সাইকেল:
আরও পড়ুন
খুলনা পাইকগাছায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সমাবেশ ও পরিচিত সভা অনুষ্ঠিত

খুলনা পাইকগাছায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সমাবেশ ও পরিচিত সভা অনুষ্ঠিত

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা কমিটির পরিচিত সভা ও গ্রাম ডাক্তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার পুর্বে একটি বণ্যাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকালে, সংগঠনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাধারন সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। মুখ্য আলোচক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ঠ:
আরও পড়ুন
তুরস্কে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

তুরস্কে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কের ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে জরুরি মানবিক ত্রাণ সহায়তা পাঠাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিসের সমন্বয়কারী সেভকি মারথ বারিশের কাছে পাঁচ হাজার কম্বল হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্‌হাব। টিকা অফিসের সমন্বয়কারীর সঙ্গে সাক্ষাতকালে এটিএম আবদুল ওয়াহ্‌হাব বলেন, চরম এই মানবিক সংকটে তুরস্কের বিপন্ন মানুষের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এসময় তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ৬:
আরও পড়ুন
চরভদ্রাসনে প্রায় ৩’শ শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার, মেধাবী বৃত্তি প্রদান

চরভদ্রাসনে প্রায় ৩’শ শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার, মেধাবী বৃত্তি প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধি - ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রায় ৩’শ শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার, মেধাবী বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলার ১৫ টি বিদ্যালয়ের মধ্য থেকে বাছাই করা ২৯৫ জনকে এই বৃত্তি দেয়া হয়। আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়া হয়। বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ, সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. হেলালউদ্দিন আহমেদ। ফরিদপুর জেলা পরিষদ সদস্য ইলিয়াম বেগ নান্নু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মহসীন বেগ, উপজেলা চেয়ারম্যান মো. কাউসার,:
আরও পড়ুন
খুবিতে ‘বিদেশে উচ্চ শিক্ষা’ বিষয়ক সেমিনার

খুবিতে ‘বিদেশে উচ্চ শিক্ষা’ বিষয়ক সেমিনার

তানভীর হাসান তন্ময়,খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি) ও গ্লোবাল এডুকেশন এক্সপার্ট এর যৌথ আয়োজনে ‘বিদেশে উচ্চ শিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সানশাইন গ্রামার স্কুলের প্রিন্সিপাল সামির গাজী রহমান। তিনি বলেন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন রিকোয়ারমেন্ট প্রয়োজন। এই রিকোয়ামেন্ট পূরন করার জন্য আমাদের এখন থেকেই গোছালো প্রস্তুতি নিতে হবে। যাতে আমাদের ভবিষ্যৎ উচ্চ শিক্ষা কোনো বাধা প্রাপ্ত না হয়। অনুষ্ঠানে জুমে যুক্ত থেকে বক্তব্য:
আরও পড়ুন
পিএসএলে ডাক, দেশের জন্য ‘না’ বললেন তাসকিন

পিএসএলে ডাক, দেশের জন্য ‘না’ বললেন তাসকিন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৮ম আসর শুরু হয়েছে কয়েকদিন আগে। সেখানে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসের হয়ে খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এর আগেও বাংলাদেশের খেলার জন্য আইপিএলকে না বলেছিলেন এই ডানহাতি পেসার। মার্চের ১ তারিখ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দেশের জন্য ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সিরিজে নিজেকে উজাড় করে দিতেই পূর্ণাঙ্গ ফিট থাকতে চান তিনি। তাই পিএসএলে না গিয়ে পূর্ণাঙ্গ মনোযোগ দিচ্ছেন নিজের দিকে। শনিবার একক অনুশীলন শেষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘বোর্ড থেকে পুরস্কৃত করেছে (গতবার আইপিএল না খেলায়)। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটাই মূল:
আরও পড়ুন
ভূমিকম্পের ১৩ দিন পর শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ১৩ দিন পর শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজারে। তবে এতোদিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে এক শিশু, এক পুরুষ ও এক নারীকে উদ্ধার করা হয়েছে। তুরস্কের টেলিভিশন এনটিভির বরাতে এ খবর দিয়েছে আলজাজিরা। কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, এতোদিন হাতায়ে প্রদেশের কানটাকি এপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন তারা। ইতোমধ্যে চিকিৎসার জন্য তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির শত শত ভবন। ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। ভিটে-মাটি হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্তরা। এক প্রতিনিধি জানিয়েছেন, আঙ্কারার ক্রীড়া মন্ত্রণালয়ের গেস্ট হাউস, ছাত্রাবাস, স্পোর্টস হলসহ:
আরও পড়ুন
আইপিএলের ১০০০তম ম্যাচে মুখোমুখি হচ্ছেন যারা

আইপিএলের ১০০০তম ম্যাচে মুখোমুখি হচ্ছেন যারা

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে দামি প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর পথচলা শুরু ২০০৮ সালে। বিশ্বের প্রায় সব ক্রিকেটারই মুখিয়ে থাকেন এই আসরে নিজেদেরকে মেলে ধরার। ব্যাপক উৎসাহ-উন্মাদনায় মুখর আইপিএলে প্রতি বছরেই নতুন নতুন রেকর্ডের জন্ম হয়। ঠিক তেমনি এবারের প্রতিযোগিতাও দাঁড়িয়ে আছে এক অনন্য মাইলফলকের সামনে। ৩১ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইপিএলের ১৬তম আসরের। এবারের আইপিএলেই খেলা হবে প্রতিযোগিতার ১০০০তম ম্যাচ। যে ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ৬ মে চেন্নাইয়ের সেই ম্যাচে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মারা। আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচবারের মতো শিরোপা জিতেছে মুম্বাই:
আরও পড়ুন
এবার রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য বসানো হলো রাজু ভাস্কর্যের পাশে

এবার রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য বসানো হলো রাজু ভাস্কর্যের পাশে

রবীন্দ্রনাথের ভাঙা ভাস্কর্য আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে স্থাপন করা হয়েছে। শুক্রবার দুপুরে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। ভাস্কর্যের পাশে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সকল ধরনের সেন্সরশিপ বন্ধ করো’ ও ‘তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি’ লেখা সম্বলিত ব্যানার দেখা গেছে। গত মঙ্গলবার বাক ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সব ধরনের সেন্সরশিপের ওপর প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য স্থাপন করে ঢাবি চারুকলা অনুষদের কিছু শিক্ষার্থীরা। পরবর্তীতে গত বৃহস্পতিবার নীতিমালাবহির্ভূত উল্লেখ করে ভাস্কর্যটি সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভাস্কর্যের ভাঙা অংশ সোহরাওয়ার্দী উদ্যানে পাওয়া যায়। এ বিষয়ে ভাস্কর্য স্থাপনের সঙ্গে যুক্ত ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.