শীর্ষ নিউজ

মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া : কমলা হ্যারিস

মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া : কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ যে, ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া। এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির। শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন কমলা হ্যারিস। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেন তিনি। তিনি বলেন, পুতিন যদি মনে করেন যে, সে ইউকেন যুদ্ধে বিজয়ী হবে তবে এটি তার ভুল ধারণা। কমলা আরও বলেন, সময় এখন রাশিয়ার অনুকূলে পক্ষে না। তবে পশ্চিমাদের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, কিয়েভে কোনো প্রকার মানবতা লঙ্ঘন করেনি মস্কো। সম্মেলনে কমলা হ্যারিস বলেন, আমরা প্রমাণ ও দলিলাদি যাচাই-বাছাই:
আরও পড়ুন
রাতে আলো জ্বালিয়ে ঘুমালে শরীরের জন্য মারাত্মক ৪ ক্ষতি

রাতে আলো জ্বালিয়ে ঘুমালে শরীরের জন্য মারাত্মক ৪ ক্ষতি

সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম জরুরি। আবার ঘুমাতে গিয়ে কিছু নিয়ম না মানলেও হতে পারে মারাত্মক ক্ষতি। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুমের পরিবেশ ও আলোর বিষয়টি। শিকাগোর নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, আলোর নিচে ঘুমালে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। বিপাক ক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। এমনকি হার্টের অসুখ, ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়। ২০২২ সালের করা এক সমীক্ষায় আলো জ্বালিয়ে ঘুমিয়েছেন কিছুসংখ্যক মানুষ আবার কিছুসংখ্যক মানুষ অন্ধকার করে ঘুমিয়েছেন। সমীক্ষার ফলাফলে দেখা গেছে, যারা আলো জ্বালিয়ে ঘুমিয়েছেন তাদের বিপাক এবং হার্টের ওপর প্রভাব পড়েছে বেশি। এই আলো শুধু ঘরের আলোর সঙ্গে সম্পর্কিত নয়, বরং টিভি বা ল্যাপটপের আলোও আমাদের স্বাস্থ্যের ওপর বিরূপ:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কালশী ফ্লাইওভার, চালু হচ্ছে কাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় কালশী ফ্লাইওভার, চালু হচ্ছে কাল

মিরপুরের কালশী ফ্লাইওভার যান চলাচলের জন্য চালু হচ্ছে রবিবার (১৯ ফেব্রুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী বালুর মাঠে এক সুধী সমাবেশের মধ্য দিয়ে এ ফ্লাইওভারের উদ্বোধন করবেন। রবিবার উদ্বোধনের পরই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি চালু হলে মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা, অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর মধ্যে যোগাযোগ সহজ হবে। সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত এই ফ্লাইওভারটি নির্ধারিত সময়ের চার মাস আগেই কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। ২০১৮ সালের ১ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন করে সরকার। নির্মাণের সময়কাল নির্ধারিত ছিল আগামী ৩০ জুন পর্যন্ত। কালশী ফ্লাইওভার চালু হলে মিরপুরবাসী যান ও জলজটমুক্ত হবে বলে:
আরও পড়ুন
ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকেই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো। আজ শনিবার জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ইউক্রেনকে সহায়তা দ্বিগুণ করার এখনই উপযুক্ত সময়। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির। ঋষি বলেন, রাশিয়ার হামলায় ধুঁকে ধুঁকে মরছে ইউক্রেনবাসী। দেশটিকে যুদ্ধে বিজয়ী করতে সামরিক সহায়তা দ্বিগুণ করার সময় এসেছে। শান্তি ফিরিয়ে আনতে সামরিক কৌশলেও পরিবর্তন আনতে হবে। এ সময় ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় দীর্ঘকালীন সহায়তার প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। দেশটির সহায়তায় নতুন একটি কাঠামো তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা:
আরও পড়ুন
তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়াল , আরও বাড়ার সম্ভাবনা

তাপমাত্রা ৩২ ডিগ্রি ছাড়াল , আরও বাড়ার সম্ভাবনা

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা আরও বাড়ার আভাস রয়েছে। শীত মৌসুম কেটে গেলেও তার প্রভাব কিছুটা এখনো রয়েছে। এদিকে চলে এসেছে ফাল্গুনও। তাই দিন দিন কড়া হচ্ছে সূর্যের চোখ রঙিন। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে কুমিল্লা অঞ্চলসহ বরিশাল ও খুলনা বিভাগের দুই/এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের:
আরও পড়ুন
নির্বাচন হবে সংবিধানমতে, কোনো নড়ন-চড়ন হবে না : কাদের

নির্বাচন হবে সংবিধানমতে, কোনো নড়ন-চড়ন হবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। তত্ত্বাবধায়ক সরকার স্লোগান এনে লাভ নাই। একেবারেই ভুলে যান। ওই অস্বাভাবিক সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশের আসবে না, ইনশাআল্লাহ। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, লাফালাফি-বাড়াবাড়ি যতই করেন, জনগণের কাছে এখনো ডাক দিয়ে সাড়া ফেলতে পারেন নাই। সংবিধান থেকে এক চুলও নড়ব না আমরা। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, কোনো নড়ন-চড়ন হবে না। শনিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ডাক পেয়েছেন জাবির তিন শিক্ষার্থী

হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ডাক পেয়েছেন জাবির তিন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম মাস্টার্সের অফার লেটার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগের তিন শিক্ষার্থী। তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের রুম্পা সরকার, ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শরীফ হোসাইন ও ৪৭তম ব্যাচের রেজাউল করিম রিপন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। তাদের মধ্যে রুম্পা সরকার ও শরীফ হোসাইন একই সাথে জনস হপকিন্স এবং রেজাউল করিম রিপন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে চান্স পেয়েছেন। এছাড়াও রুম্পা সরকার ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল ও পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। রুম্পা সরকারের গবেষণা পত্রের সংখ্যা ৫টি। নারীদের স্তন ক্যান্সার নিয়ে গবেষণা করেছেন তিনি। শরীফ হোসাইনের ৬টি গবেষণা:
আরও পড়ুন
রজবের বাতাসে রমজানের সুর

রজবের বাতাসে রমজানের সুর

রজব মাস প্রায় শেষ। মাঝখানে শাবান। এর পরেই মাসেই খুলে যাবে রহমতের দুয়ার। পশ্চিম আকাশে মিষ্টি হাসি দিবে রমজানের বাঁকা চাঁদ। কিন্তু মুমিনের হৃদয় আঙ্গিনায় এখনই বাজতে শুরু করেছে রমজানের সুর। রহমত মাগফেরাত আর নাজাতের আকুতিতে কাটছে সময়। মুখে মুখে উচ্চারিত হচ্ছে নবীজির শিখানো দোয়া- আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান,ওয়া বাল্লিগনা রমাজান। অর্থাৎ হে আল্লাহ! আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। (মিশকাতুল মাসাবিহ: ১৩৬৯) রমজানকে সামনে রেখে হাফেজরা নিচ্ছেন তারাবির প্রস্তুতি। কুরআনের পাখি হাফেজদের কন্ঠে বাজছে কুরআনের সুর। মুসল্লিরাও প্রস্তুতি নিচ্ছে মন ভরে কুরআন শোনার। সারা মাস নামাজে দাঁড়িয়ে:
আরও পড়ুন
কমলনগরে ল্যাব মালিকের  বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ল্যাব মালিকের বিরুদ্ধে কর্মচারি (পরিছন্ন কর্মী) যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাজির হাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মামুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর পক্ষে অভিযোগটি পাওয়া যায়। ভুক্তভোগীর মা লিখিত অভিযোগে বলেন, তার মেয়ে দীর্ঘদিন হাজিরহাট বাজারে মেঘনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।  প্রায় সময় অভিযুক্ত মামুন তাকে মোটা অংকের অর্থের বিনিময়ে অনৈতিক, অসভ্য ইঙ্গিত করতেন। বিষয়গুলো অন্য মালিকদের জানানো হলে তারা আর এমন হবে মর্মে সিদ্ধান্ত দেয়।  কিন্তু কিছুদিন পরে পূর্নরায় অভিযুক্ত মামুন এক্স-রে রুমে তার মেয়েকে পিছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে সে চিৎকার:
আরও পড়ুন
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা পায়তারা

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা পায়তারা

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ২০২২-২০২৩ অর্থ বছরের  বিভিন্ন সরঞ্জাম ক্রয়ের প্রায় ৩ কোটি টাকার কাজের টেন্ডার ভাগবাটোয়ারা  পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। ওই প্রতিষ্ঠানের একজন শিক্ষককে সাথে নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম সরাসরি ভাগবাটোয়ারা পায়তারা করছেন বলে টেন্ডারে অংশগ্রহনকারী একাধিক ঠিকাদার অভিযোগ করেন। এবিষয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে একজন ঠিকাদার নিশ্চিত করেন। দরপত্রে অংশ্রগ্রহণকারী ঠিকাদাররা জানায়, বিগত কয়েক বছর যাবত পলিটেকনিক ইনস্টিটিউটের টেন্ডারে আহ্বানকৃত কাজগুলো সর্বনিম্ম ঠিকাদারকে না দিয়ে উচ্চ দরদাতাকে  দেয়া হয়। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়,  যা পিপিআর বহিভুত।  এছাড়াও সিরিয়ালে থাকা ১ম, ২য় কিংবা ৩য় প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে ৫'ম ও ৬ষ্ঠ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.