শীর্ষ নিউজ

পুকুর খননে উপযুক্ত প্রমাণাদিসহ আবেদন করতে হবে- দুর্গাপুরে এডিসি আনিসুল

পুকুর খননে উপযুক্ত প্রমাণাদিসহ আবেদন করতে হবে- দুর্গাপুরে এডিসি আনিসুল

ফরিদ আহমেদ আবির,দুর্গাপুর: তিন ফসলী জমিতে পুকুর খনন বন্ধে মাছচাষী ও কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন ও নওপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পৃথক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আনিসুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে কিসমত গনকৈড় ইউনিয়নের উজালখলসী উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২টার সময় ও নওপাড়া ইউনিয়ন পরিষদের নওপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাছচাষী ও কৃষকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাছচাষী:
আরও পড়ুন
ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

ইবি সংবাদদাতা: দেশজুরে আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী হলের র‍্যাগিংয়ের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসক। সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ম্যাজিস্ট্রেট আ.ন. ম. আবুজর গিফারী তথ্যটি নিশ্চিত করেছেন। কমিটিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ. ন. ম. আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শাহবুব আলমরাখা হয়েছে। এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারবো বলে আশা রাখি।’ প্রসঙ্গত,:
আরও পড়ুন
ফের তুরস্কে ৬.৪ মাত্রার তীব্র  ভূমিকম্প

ফের তুরস্কে ৬.৪ মাত্রার তীব্র ভূমিকম্প

ভূমিকম্পে প্রায় অর্ধ লক্ষ প্রানাহানের দগ্ধ ক্ষত না শুকাতেই আবারো বড় ভূমিকম্পে কাঁপল তুরস্ক। দেশ দুটির সীমান্তবর্তী এলাকায় ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর আল-জাজিরার। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি এ অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই আবারো ভূমিকম্প আঘাত হানলো।
আরও পড়ুন
কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, ডেপুটি স্পিকার ও বিরোধী দলীয় নেতা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধান, সম্মানিত ভাষা সৈনিক,:
আরও পড়ুন
আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আমাদের প্রিয় বাংলা ভাষার অধিকার পাকিস্তানি জান্তারা কেড়ে নিতে চেয়েছিল। লুণ্ঠন করতে চেয়েছিল বাঙালির ইতিহাস-ঐতিহ্য-গর্বের শ্রেষ্ঠ স্থানটি। কিন্তু বাংলার দামাল ছেলেরা তা হতে দেননি। বুকের রক্ত দিয়ে তারা প্রতিষ্ঠা করেছেন মাতৃভাষার সম্মান। ১৯৫২ সালের এই দিনে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল মাতৃভাষা বাংলার অধিকার। আজ রক্তস্নাত সেই অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির ইতিহাসে গভীর শোক ও বেদনার দিন; একই সঙ্গে গৌরবেরও। দিনটি আজ আর শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। সব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা অনুপ্রেরণার অবিরাম উত্স। মর্যাদার একুশ একাধারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা:
আরও পড়ুন
‘আমি বাংলাদেশের মানুষকে পছন্দ করি : হাথুরুসিংহ

‘আমি বাংলাদেশের মানুষকে পছন্দ করি : হাথুরুসিংহ

তাকে ঘিরে অপেক্ষা ছিল অনেকদিনের। অবশেষে শেষ হলো সেটি। বিমানবন্দরে সাংবাদিকদের জটলা ছিল আগে থেকেই। গাড়ি গেট দিয়ে বের হতেই ঘিরে ধরলেন তারা। চান্দিকা হাথুরুসিংহেকে গাড়ি থামাতেও হলো শেষ অবধি। ভেতরে থেকেই গাড়ির জানালা খুলে এই শ্রীলঙ্কান বললেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। ’ এরপর দুই লাইনে বললেন ফিরে আসার কারণও ‘আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি। ’দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে আবারও বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু। তার সঙ্গে দুই বছরের চুক্তি:
আরও পড়ুন
প্রস্তুত কেন্দ্রীয়  শহীদ মিনার

প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আর মাত্র কিছুক্ষণ পরই ফুলে ফুলে ভরে উঠবে এই মিনার। এর মাধ্যমে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার এবং এর আশপাশের এলাকার দেয়ালগুলোতে আঁকা হয়েছে বর্ণমালা। মূল মিনারসহ চারদিকে নতুন রং করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি ঘিরে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল শিল্পীদের ব্যস্ততা। পাকিস্তানি শাসকদের অত্যাচার, নির্যাতন আর বঞ্চনার চিত্র ফুটে উঠছে তুলির আঁচরে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের জন্য নিরলসভাবে দেয়াল লিখন ও আলপনার কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন ফখরুল

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন ফখরুল

চিকিৎসকদের পরামর্শে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সাড়ে নয়টায় বিএনপি মহাসচিব ‘ছাড়পত্র’ পেয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ছেড়েছেন বলে জানান দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সোমবার দুপুরে বিএনপির মহাসচিব গুলশানের অফিসে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য ছুটি দিয়েছেন, তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। রাত সাড়ে নয়টায় মহাসচিব হাসপাতাল ছেড়েছেন। হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে বিএনপি মহাসচিব চিকিৎসা নেন। চিকিৎসকরা ফখরুলের কয়েকটি পরীক্ষা করেছেন। সন্ধ্যায় তারা পরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা:
আরও পড়ুন
টানা ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নয়

টানা ৬ মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নয়

সহকারী প্রধান শিক্ষক একনাগাড়ে ছয় মাসের বেশি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। ২০১১ সালের ৬ জুন জারি করা পরিপত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক থাকা অবস্থায় তাকে ভিন্ন অপর কোনো শিক্ষককে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করা যাবে না। সহকারী প্রধান শিক্ষকের পক্ষে কোনো কারণে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ অসদাচরণ বলে গণ্য হবে। বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশে বলা হয়,:
আরও পড়ুন
সাংবাদিক বদিউজ্জামানকে মিথ্যা মামলায় হয়রানির  অভিযোগ

সাংবাদিক বদিউজ্জামানকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুরে ‘সংখ্যালঘুর বসত বাড়ীতে অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের জের ধরে কাদিরপুর ইউপি চেয়ারম্যান কিশোর গ্যাং লিডার সালাহ উদ্দিন সহ তার সাঙ্গপাঙ্গরা ২২ জানুয়ারী সন্ধ্যায় ৭ টায় পৌরণ বিবি দঃ বাজার নতুন ব্রিজ সংলগ্ন হেলাল ইন্জিনিয়ারি ওয়ার্কসপের ভিতর ঢুকিয়ে এলোপাথাড়ি সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায়, বেগমগঞ্জ মডেল থানা ও চীফ জুডিশিয়াল আদালতে মামলা হলে আমলী আদালত পিবিআইকে তদন্তের আদেশ দেন। পিবিআই সরজমিনে তদন্তে যথেষ্ঠ সাক্ষী প্রমাণ পাওয়া যায়। এরপর ও আসামীরা মিজানুর রহমান পারভেজ নামে জনৈক লোক দিয়ে বেগমগন্জ মডেল থানা চাঁদাবাজির অভিযোগ এনে মিথ্যা ভিওিহীন বানোয়াট অভিযোগ দায়ের করে যাহা খুবই দুঃখ জনক ও মানহানিকর বটে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.