শীর্ষ নিউজ

রাজিবপুর উপজেলায় একুশে স্মরণিকা

রাজিবপুর উপজেলায় একুশে স্মরণিকা

সাব্বির মামুন,রাজিবপুর(কুড়িগ্রাম) সংবাদদাতা ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের স্মরণে একুশে স্মরণিকা বর্ণমালা প্রকাশ করেছে রুহি ফাউন্ডেশন । ্য়ঁড়ঃ;বায়ান্ন্য়ঁড়ঃ; স্মরণিকার পৃষ্ঠপোষকতা করেছেন বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম । ২১ ফেব্রæয়ারি সকাল ১১টায় রাজিবপুর উপজেলা পরিষদ হল রুম থেকে একুশে স্মরনিকার মোড়ক উন্মোচন করা হয় । এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী, রাজিবপুর থানার তদন্ত (ওসি) আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার, বইটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেখক আব্দুস সবুর ফারুকী ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যানবৃন্দরা:
আরও পড়ুন
ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত

ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত

ইবি সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উৎযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নিরবতা পালন, দোয়া-মোনাজাত ও পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ২০ (ফেব্রুয়ারি) রাত ১১:৪৫ মিনিট থেকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন থেকে শহীদ মিনার পর্যন্ত এ শেভাযাত্রা বের হয়। সেখানে একুশে’র প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।:
আরও পড়ুন
জাকারিয়া স্কুলের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

জাকারিয়া স্কুলের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধি: মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাকারিয়া শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী,কর্মচারীরা স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, সহকারী শিক্ষক মোঃ ইয়াকুব আলী, মোঃ বাবুল হোসেন,মোঃ রাসেল হোসেন, যাদব কুমার,বিন্দু সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আতাউর রহমান তুহিন ও মোঃ ইয়াছিন আরাফাত,মোঃ নুর মোহাম্মদ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আরও পড়ুন
রায়পুরে ভাষা শহীদদের স্মরণে সবুজসেনা খেলাঘর আসরের শ্রদ্ধা নিবেদন

রায়পুরে ভাষা শহীদদের স্মরণে সবুজসেনা খেলাঘর আসরের শ্রদ্ধা নিবেদন

প্রদীপ কুমার রায় : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন সবুজ সেনা খেলাঘর আসর রায়পুর উপজেলা শাখা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলা পরিষদ চত্বরের আদর্শ শিশু নিকেতন চত্বর থেকে প্রভাত ফেরি করে পৌর শহর প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের শিশু কিশোর ভাইবোনেরা। এসময় উপস্থিত ছিলেন আদর্শ শিশু নিকেতনের প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, সংগঠনটির সভাপতি প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক আবুল কাসেম খোকা, সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক আজম খান, ফিরোজ আলম, আবু জাফর,:
আরও পড়ুন
ওষুধ ছাড়াই যেভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্তি মিলবে: ডা. তাসনিম জারা

ওষুধ ছাড়াই যেভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্তি মিলবে: ডা. তাসনিম জারা

ওষুধ ছাড়াই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান জানালেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী ডাক্তার তাসনিম জারা। বাংলাদেশি এই তরুণ চিকিৎসক প্রায়ই ওষুধের বিকল্প হিসেবে ঘরোয়া টোটকা ব্যবহারের পরামর্শ দেন। এবার তিনি জানালেন কীভাবে ওষুধ না খেয়েই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিছানাতেই বাজিমাৎ শোয়ার ভঙ্গিমার উপরেও অনেক কিছু নির্ভর করে, এমনটাই মত ডাক্তার তাসনিম জারার। তিনি বলেন, বিছানায় মাথার অংশ কিছুটা উঁচু করলে এই গ্যাসের সমস্যার সমাধান সম্ভব। একটির জায়গায় দুটি বালিশ ব্যবহার করলে সমস্যা মিটবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং এক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। এই চিকিৎসকের ভাষ্য, বালিশ দিয়ে মাথা উঁচু করলে পেটের একটি অংশে চাপ পড়ে বেশি। ফলে:
আরও পড়ুন
‘বাংলাদেশ প্রেসক্লাব’ চরভদ্রাসন শাখার, ভাষা শহীদদের স্মরণে ‘শ্রদ্ধা’ নিবেদন

‘বাংলাদেশ প্রেসক্লাব’ চরভদ্রাসন শাখার, ভাষা শহীদদের স্মরণে ‘শ্রদ্ধা’ নিবেদন

ফরিদপুর জেলা প্রতিনিধি- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে 'বাংলাদেশ প্রেসক্লাব'র চরভদ্রাসন উপজেলা শাখা আহবায়ক কমিটি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব আঃ ওহাব মোল্যা, সিনিয়র যুগ্ন-আহবায়ক মো.এনামুল হক, যুগ্ন-আহবায়ক মো. মনিরুজ্জামান পান্নু, যুগ্ন-আহবায়ক মো. রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজু, অর্থ-সম্পাদক আল শাহরিয়ার হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, ইউপি' সদস্য মো. সরোয়ার হোসেন সহ আরো:
আরও পড়ুন
আজ টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের খেলা

আজ টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের খেলা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের শেষ ম্যাচ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানার দল। সেই সঙ্গে রাতে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ড-পাকিস্তান সন্ধ্যা ৭টা, গাজী টিভি, স্টার স্পোর্টস ২ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা রাত ১১টা, গাজী টিভি, স্টার স্পোর্টস ২ পিএসএল কোয়েটা-লাহোর রাত ৮টা, টি স্পোর্টস, সনি স্পোর্টস ৫ উয়েফা চ্যাম্পিয়নস লিগ লিভারপুল-রিয়াল মাদ্রিদ রাত ২টা, সনি টেন ২ ফ্রাঙ্কফুর্ট-নাপোলি রাত ২টা, সনি টেন ১
আরও পড়ুন
বাংলাকে  জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওবায়দুল কাদেরের

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবি ওবায়দুল কাদেরের

বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। মন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি গর্বের দিন। আজকের এদিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। অথচ ৩৫ কোটি মানুষের মায়ের ভাষা বাংলা ভাষা। এ ভাষা আজ পর্যন্ত জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা পায়নি। জাতিসংঘের কাছে আমাদের দাবি, এদিনে মাতৃভাষা দিবস:
আরও পড়ুন
বিশ্বে করোনায় মৃত্যু – শনাক্ত কমেছে

বিশ্বে করোনায় মৃত্যু – শনাক্ত কমেছে

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৬ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে সাত জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৯১ হাজার ৫১৬ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২০ হাজার। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৯৫৪ জনে। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা:
আরও পড়ুন
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে হাজারো জনতা

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে হাজারো জনতা

ঘোষণা মঞ্চ থেকে ভেসে আসছে কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি...’। শোকের কালো রঙের জামা, গালে রং-তুলির আঁচড়, হাতে শ্রদ্ধার ফুল, বাহুতে কালো ব্যাচ পরিধান করে শোকের আবহে প্রভাত ফেরিতে ভাষা শহীদদের স্মরণ করছে সর্বস্তরের জনতা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে প্রভাত ফেরির কার্যক্রম শুরু হয়। পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে সারিবদ্ধভাবে আসছে নানা বয়সী মানুষ। যেখানে অভিভাকদের সঙ্গে রয়েছে ছোট্ট সোনামনিরাও। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.