শীর্ষ নিউজ

দুই গোলে পিছিয়ে পড়েও রিয়ালের দারুণ জয়

দুই গোলে পিছিয়ে পড়েও রিয়ালের দারুণ জয়

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে ইংলিশ ক্লাব লিভারপুলকে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতের ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও দ্য রেডসদের ৫-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। খেলায় রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। অপর গোলটি এসেছে এদের মিলিতাও’র পা থেকে। রিয়ালের এই জয়ে দলটির কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। কারণ পরের পর্বের খেলা রিয়ালের ঘরের মাঠে। যা লিভারপুলের জন্য অনেকটাই কঠিন। শেষ আটে যেতে হলে দলটির ঘটাতে হবে কোনও এক অবিশ্বাস্য প্রত্যাবর্তন! এর আগে গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ভিনিসিয়াসের একমাত্র গোলে শিরোপা জিতেছিল রিয়াল। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

তিনতলা থেকে স্ত্রীকে ফেলে দিলেন স্বামী

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেশার টাকা না পেয়ে স্বামী এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন। তিনি বলেন, বিকেল ৩টার পর স্বামী আনিকের সঙ্গে টাকা নিয়ে ওই গৃহবধূর কথাকাটাকাটি হয়। নেশার টাকা না পেয়ে আনিক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন। এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওসি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো:
আরও পড়ুন
কাদামাটিতে নেমে ধান রোপণ করছেন সাংসদ শাওন

কাদামাটিতে নেমে ধান রোপণ করছেন সাংসদ শাওন

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি : হাতে ধানের চারা, কাদামাটি ও কাদাজলের জমিতে নেমে কৃষকদের সাথে ধান রোপণ করছেন একজন সংসদ সদস্য। সংসদ সদস্যের ধান রোপণ দেখতে জমির কিনারে ভীড় করে আছে উৎসুক জনতা। ঘটনাটি ভোলার তজুমদ্দিনে। মঙ্গলবার দুপুরে তজুমদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাঁদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। সমাবেশস্থলে যাওয়ার সময় ওই ওয়ার্ডের কালাশা মারকাজ মসজিদ সংলগ্ন জমিতে কৃষকের কে বোরো ধান রোপণ করতে দেখে গাড়ি থামিয়ে জমিতে নেমে পরেন তিনি। একজন সংসদ সদস্য কে কাদামাটি, কাদাজল মাড়িয়ে জমিতে নামতে দেখে প্রথমে বিচলিত হয়ে পরেন কৃষকরা। পরে:
আরও পড়ুন
৭ মার্চ পবিত্র শবে বরাত

৭ মার্চ পবিত্র শবে বরাত

দেশের আকাশে ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) শাবান মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে বরাত। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রীর পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর:
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বাংলা ভাষা  আন্দোলন

বঙ্গবন্ধু ও বাংলা ভাষা আন্দোলন

বাঙালির মেরুদণ্ড মাতৃভাষা বাংলা-এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য পাকিস্তানের জন্ম থেকেই বাঙালিরা ছিল সোচ্চার। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন করাচীতে শুরু হলে পূর্ব বাংলার প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দত্ত ভাষার ওপর একটি সংশোধনী প্রস্তাবে বলেন, উর্দু এবং ইংরেজীর সঙ্গে বাংলাকেও গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহার করা হোক। সংশোধনী প্রস্তাবটির ওপর আলোচনায় ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বলেন, ‘পাকিস্তানের অধিবাসীদের মধ্যে বিরোধ সৃষ্টি করা এবং একটি সাধারণ ভাষার দ্বারা ঐক্যসূত্র স্থাপনের প্রচেষ্টা হইতে মুসলমানদের বিচ্ছিন্ন করাই এই প্রস্তাবের উদ্দেশ্য।’ পূর্ব বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন বলেন, ‘পূর্ব বাংলার অধিকাংশ অধিবাসীরই এই মনোভাব যে, একমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা রূপে গ্রহণ করা:
আরও পড়ুন
বাংলাদেশে শিগগিরই মুক্তি পাবে ‘পাঠান’: শাহরুখ

বাংলাদেশে শিগগিরই মুক্তি পাবে ‘পাঠান’: শাহরুখ

ভারতে চলছে ‘পাঠান’ উন্মাদনা। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২৫ জানুয়ারি ভারতসহ অন্যান্য দেশে একযোগে মুক্তি পায় এ সিনেমা। আয়ের দিক দিয়ে এরইমধ্যে হাজার কোটির ঘর ছাড়িয়ে গেছে ছবিটি। বাংলাদেশেও লেগেছে ‘পাঠান’-এর উন্মাদনার ঢেউ। দর্শকের চাহিদার কথা ভেবে গত মাস থেকেই ছবিটি দেশে মুক্তির ব্যাপারে কথা হচ্ছিল। দিনক্ষণ না চূড়ান্ত না হলেঅ জানা গেছে দেশে শিগগিরই মুক্তি পাবে পাঠান। এবার এ নিশ্চয়তা দিলেন স্বয়ং শাহরুখ খান। গতকাল সোমবার সামাজিক মাধ্যমে শাহহরুখ জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে মুক্তি পাবে পাঠান। গতকাল সোমবার বিকেলে টুইটারে #AskSRK’ সেশনের আয়োজন করেছিলেন শাহরুখ। এই সেশনের মাধ্যমে ভক্তদের প্রশ্নের সরাসরি উত্তর দিয়ে:
আরও পড়ুন
মুমিনের মুখের ভাষা কেমন হওয়া উচিত

মুমিনের মুখের ভাষা কেমন হওয়া উচিত

মুসলমানদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে—আচার-ব্যবহারে বিনয়ী ও নম্র হওয়া, সত্যবাদী হওয়া ও ভালো কথা বলা। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। বিপদ-মসিবত বা কারো দেওয়া কষ্টে ধৈর্যধারণ করা ও আল্লাহর কাছে দোয়া করা। সবসময় আল্লাহর জিকির করা। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায়দের সঙ্গে সদ্ব্যবহার করা ও সদয় হওয়া। নবীজির প্রতি দরুদ পড়া, পূর্ববর্তীদের জন্য এবং সকল মুসলমানের জন্য দোয়া করা। মুখের সঠিক ব্যবহার বা নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে উম্মতের জান্নাত। হাদিসে এসেছে— ‘যে ব্যক্তি নিজের দুই চোয়ালের মধ্যস্থ অঙ্গ এবং দুই রানের মধ্যস্থ অঙ্গ হেফাজত করবে, আমি তার জান্নাতের জিম্মাদার।’ (সহিহ বুখারি: ৬৪৭৪) নম্র-ভদ্র ও বিনয়ী হওয়া আচার-আচরণে বিনয়ী হওয়া মুমিনের গুণ। মহান:
আরও পড়ুন
ইবির বইমেলা শেষে তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান

ইবির বইমেলা শেষে তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী অমর একুশে বই মেলা শেষে মেলা চত্বর পরিস্কার করেছে ইবির অন্যতম স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’। সোমবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনটির সহ-সভাপতি মুরসালীন আহমেদ সানি ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা এ পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করে। এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘তারুণ্যের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে পরিচ্ছন্নতা অভিযান একটি। এর আগেও একাধিকবার নিজেদের উদ্যোগে পুরো ক্যাম্পাস পরিষ্কার করেছে আমাদের সদস্যগণ। এবারের বইমেলা শুরুর পূর্বে মেলা চত্বর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিনের ব্যাবস্থা করি আমরা। কিন্তু পরিচ্ছন্নকর্মীদের অসচেতনতার জন্য পরের দিনই নষ্ট হয়ে যায়:
আরও পড়ুন
ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি : প্রধানমন্ত্রী

ডিজিটাল সিস্টেমে ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। দেশের মানুষের কাজের সুবিধার জন্য আমরা ৯টি ভাষার একটি অ্যাপ করে দিয়েছি। ডিজিটাল সিস্টেমে যে কেউ যেন ভাষা শিখতে পারে, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা তাড়াতাড়ি ভাষা শিখতে পারে। তারা একসঙ্গে দুই-তিনটা ভাষা দ্রুত শিখে নেয়। তবে কোনটা ধারণ করবে সেটা আসে পরে। মাতৃভাষায় শিক্ষাটা হলে সবকিছু জানা, বোঝা ও উপলব্ধি প্রকাশ করার উপকার অনেক বেশি। প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি:
আরও পড়ুন
কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধ: দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদরাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনের জন্য সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ইসমাইল হোসেন বাবলু। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপার আজহারুল ইসলাম,সহ সুপার আব্দুল খালেক, অনুষ্ঠানে মাতৃভাষার তাৎপর্য নিয়ে আলোচনা রাখেন শিক্ষকবৃন্দরা । অনুষ্ঠানের এক পর্যায়ে সভাপতি মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সুপার আজহারুল ইসলাম,সহকারী শিক্ষক মাওলানা আঃ সালাম। সহকারী সুপার খালেক, মাওঃ আব্দুল হক, মোক্তার হোসেন, ইংরেজি শিক্ষক মনিজুর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.