শীর্ষ নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ার অপেক্ষায় সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ার অপেক্ষায় সাকিব

আগামীকাল(১ মার্চ) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফর করেছে ইংলিশরা। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে জস বাটলাররা। এদিকে আসন্ন এই সিরিজে রেকর্ড গড়ার অপপেক্ষায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষে এই সিরিজে ছয়টি উইকেট পেলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট পাবার কীর্তি গড়বেন সাকিব।
আরও পড়ুন
দুপুরে প্রকাশিত প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

দুপুরে প্রকাশিত প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল স্থগিত

প্রকাশের চার ঘণ্টার মাথায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর ফল স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হলেও বিকেল থেকে তা আর পাওয়া যাচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, কোডিং এ গুরুতর ভুল হওয়ায় তা সংশোধনের কাজ চলছে। দ্রুত সময়ে ফল প্রকাশ করা হবে এমন বার্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে তার মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, এ বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি।:
আরও পড়ুন
রামগঞ্জে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন কাউন্সিলরের ছেলে

রামগঞ্জে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন কাউন্সিলরের ছেলে

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে শিক্ষার্থীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর ৩নং রতনপুর ওয়ার্ডের সাবেক লাতু কমিশনারের ছেলে মোঃ রাসেল বাবুর বিরুদ্ধে। রাসেলের এমন কর্মকান্ডে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সংখ্যালঘুদের চলাচলে ব্যাপক বিষœ ঘটায় এলাকাব্যাপী চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২৮ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে সত্যতা পাওয়া যায়। স্থানীয়রা বলেন, এই রাস্তা দিয়ে আমরা সব সময় চলাচল করে আসছি। হঠাৎ এখানে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করার পর আমাদের চলাচল করতে সমস্যা হচ্ছে। আমরা চাই যারা রাস্তাটি বন্ধ করেছে তারা এই সড়কটি চলাচলের জন্য খুলে দিবেন। রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদের চলাফেরা করতে:
আরও পড়ুন
ফরিদপুরের চরভদ্রাসনে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ফরিদপুরের চরভদ্রাসনে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে নানা অভিযোগ তুলছেন একটি পক্ষ। ওই পক্ষের দাবী আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও তার তোয়াক্কা না করে গোপনে কমিটি গঠন করে তা বোর্ড থেকে অনুমোদন করা হয়েছে। যদিও এ অভিযোগ সঠিক নয় বলে দাবী করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অবিভাবক মো. সিদ্দিক মোল্লা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে তফসিল ঘোষনা করে কৌশলে তার আস্থাভাজনদের দিয়ে কমিটি গঠন করে বোর্ড থেকে অনুমোদন নেন। তিনি জানান, কমিটি গঠন নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও তিনি তার তোয়াক্কা না করে সুকৌশলে একবারের নির্বাচন স্থগিতের আবেদনের খারিজের সুযোগে নির্বাচন অনুষ্ঠিত:
আরও পড়ুন
প্রাথমিকের বৃত্তির ফল আজ, জানা যাবে যেভাবে

প্রাথমিকের বৃত্তির ফল আজ, জানা যাবে যেভাবে

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে। ফল প্রকাশ উপলক্ষে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও সচিব ফরিদ আহাম্মদ। ফল জানবেন যেভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd) স্থানীয়ভাবে বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাওয়া যাবে। ঘরে বসেও মোবাইলে এসএমএস পাঠিয়ে জানতে পারবেন ফল। এজন্য মোবাইলে DPE Thana/Upazila Code No.Roll Number Year লিখে 16222 এ সেন্ড করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এবার প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২:
আরও পড়ুন
বাখমুতের পরিস্থিতি কঠিন হচ্ছে : জেলেনস্কি

বাখমুতের পরিস্থিতি কঠিন হচ্ছে : জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পরিস্থিতি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আতঙ্ক ও হতাশায় দিন কাটছে বাখমুতের বাসিন্দাদের। রুশ হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে বাসিন্দারা। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিদিনের ভিডিও আপডেটে এ কথা স্বীকার করেছেন। তিনি বলেন, রুশ সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। বাখমুতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জেলেনস্কি বলেন, ‘আমাদের অবস্থান সুরক্ষায় যা রয়েছে, তার সবই অব্যাহতভাবে ধ্বংস করছে শত্রুরা।’ তিনি আরও বলেন, আমাদের সেনারা যারা বাখমুট রক্ষায় লড়াই করছেন, তারাই সত্যিকারের বীর। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও এখনো ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান ধরে রেখেছেন। এছাড়া তিনি আবারও পশ্চিমা দেশগুলোর প্রতি:
আরও পড়ুন
বাংলাদেশে ফুটবলার তৈরিতে প্রশিক্ষণ দেবে আর্জেন্টিনা

বাংলাদেশে ফুটবলার তৈরিতে প্রশিক্ষণ দেবে আর্জেন্টিনা

ফুটবলের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আর্জেন্টিনার সঙ্গে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। আর্জেন্টিনার সফররত পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিরোর সঙ্গে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি সই হয়। ফুটবল সহযোগিতার বিষয়ে চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, তারা ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদের ছেলেমেয়েরা ওখানে যাবে, ট্রেইনিং নেবে এবং সলিড সম্পর্ক গড়ে তুলতে পারব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা আমাদের লোকদের প্রশিক্ষণ দিতে সম্মত হয়েছে, কীভাবে ফুটবল খেলতে হবে, এটা আমাদের জন্য প্লাস প্লাস। এর মাধ্যমে আমরা টেকনিক জানতে পারব। আশা করি, তাদের মতো না হলেও তাদের কাছাকাছি রকমের খেলতে পারব আমরা। আমি সেটার অপেক্ষায় আছি। ফুটবলে:
আরও পড়ুন
জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

জবি সাংবাদিক সমিতির সভাপতি তানভীর, সম্পাদক মামুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংবাদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালবেলা পত্রিকার জবি প্রতিনিধি মাহমুদুল হাসান তানভীর এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মামুন শেখ নির্বাচিত হয়েছেন। মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২তম ব্যাচের এবং মো. মামুন শেখ ১৩তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী। সোমবার বিকেল চারটায় প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী উপস্থিত ছিলেন। এর আগে আজ সকাল ১১টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে শুরু হওয়া ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। মোট ৯টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী এ:
আরও পড়ুন
গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর একটায় গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও খায়রুল কবির খান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, মঙ্গলবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এতে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কী নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সে বিষয়ে তারা কিছুই বলেননি।
আরও পড়ুন
হাঁড়িতে মিলল জনপ্রিয়  অভিনেত্রীর খণ্ডিত লাশ

হাঁড়িতে মিলল জনপ্রিয় অভিনেত্রীর খণ্ডিত লাশ

হংকংয়ের একটি গ্রামের বাড়ির স্টিলের বড় স্যুপের হাঁড়িতে মিলল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের খণ্ডিত লাশ। সাবেক স্বামীর সঙ্গে টাকা-পয়সাসংক্রান্ত ঝামেলা চলছিল অ্যাবির। অ্যাবি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় অ্যাবির সাবেক স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। খবর স্কাই নিউজ ও সিএনেএনের। গত বুধবার অ্যাবির নিখোঁজ হওয়ার কথা জানতে পারে পুলিশ। শেষবারের মতো তাকে হংকংয়ের কাউলুন সিটিতে দেখা গিয়েছিল। সেখান থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে থাই পো গ্রামের একটি বাড়ি থেকে অ্যাবির দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। সাবেক স্বামীর সঙ্গে অনেক দিন ধরেই টাকা-পয়সাসংক্রান্ত ঝামেলা যাচ্ছিল অ্যাবির। সেই দ্বন্দ্বের জেরেই অ্যাবিকে খুন করা হয়েছে বলে ধারণা করছে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.