শীর্ষ নিউজ

কাল খুলনায় আসছে বুস্ট এডুকেশন

কাল খুলনায় আসছে বুস্ট এডুকেশন

তানভীর হাসান তন্ময়,খুবি প্রতিনিধি: “বুস্ট এডুকেশন সার্ভিস” এর আয়োজনে ২ মার্চ খুলনা, শনিবার (৪ মার্চ) ঢাকা ও সোমবার (৬ মার্চ) সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এডুকেশন এক্সপো ২০২৩! “বুস্ট এডুকেশন সার্ভিস” এর আয়োজনে আজ খুলনার হোটেল "ক্যাস্টেল সালাম", ৪ মার্চ ঢাকায় হোটেল "দ্যা ওয়েস্টিন ঢাকা" ও ৬ মার্চ হোটেল "গ্রান্ড প্যালেস" -এ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চমৎকার ইউকে এডুকেশন এক্সপো। এই এডুকেশন এক্সপোতে উপস্থিত থাকবেন ইউকে, ইউএসএ,কানাডা ও অস্ট্রেলিয়ার বেশ কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। যাদের সাথে সরাসরি কথা বলে শিক্ষার্থীরা ইউকে এডমিশনের ব্যাপারে সম্পূর্ণ ধারণা নিতে পারবে। এছাড়াও প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মোহাম্মদ শফিক লন্ডন থেকে সরাসরি স্ব-শরীরে উপস্থিত হবেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির:
আরও পড়ুন
কবিরহাটের  আব্দুল্লাহ মিয়ার হাটের নবনিযুক্ত প্রধান শিক্ষক কে ফুল দিয়ে শুভেচ্ছা

কবিরহাটের আব্দুল্লাহ মিয়ার হাটের নবনিযুক্ত প্রধান শিক্ষক কে ফুল দিয়ে শুভেচ্ছা

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), প্রতিনিধি নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটের আব্দুল্লাহ মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক হিসেবে মাইনুদ্দিন কর্মস্থলে যোগদান উপলক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি ও ২ নং সুন্দলপুর ইউপি চেয়ারম্যান হাজী ইলিয়াস মিয়া ও কবিরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য বৃন্দ কবিরহাট উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং বিদ্যালয় শিক্ষক কর্মচারীবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান।
আরও পড়ুন
বঙ্গোপসাগর থেকে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগর থেকে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

মইনুল আবেদিন খান, বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে বলেশ্বর নদী থেকে গভীর বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। গত ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলার শিকার হয় ভাই ভাই নামে বরগুনার একটি মাছ ধরার ট্রলারের ১৮ জেলে। এ সময় জলদস্যুদের হামলা থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ৯ জেলে। ঘটনার তিনদিন পর গত ২০ ফেব্রুয়ারি সমুদ্রে ভাসমান অবস্থায় ৪ জেলেকে জীবিত উদ্ধার করেন জেলেরা।:
আরও পড়ুন
ডেভিড মালানের কাছেই হার টাইগারদের

ডেভিড মালানের কাছেই হার টাইগারদের

ঘরের মাটিতে অপ্রতিরোধ্য টাইগারদের একমাত্র আক্ষেপ ছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। সেই ইংলিশ বধের লক্ষ্যে আজ মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামে বাংলাদেশ। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ইংলিশ বোলারদের বোলিং তোপে ৪৭ ওভার ১ বলে মাত্র ২০৯ রানেই অলআউট হয়ে যায় লাল-সবুজরা। ছোট পুঁজি নিয়েও ইংল্যান্ডকে প্রায় ধরাশায়ী করে ফেলছিল বাংলাদেশ। কিন্তু এক ডেভিড মালান কাল হয়ে দাঁড়ায় টাইগারদের কাছে। তার দূর্দান্ত শতরানের ইনিংসে ভর করে ৩ উইকেটে জয় পায় জস বাটলারের দল।
আরও পড়ুন
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি: নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল সাড়ে এগারোটায় মাধবদী হেরিটেজ রিসোর্টে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভাপতি তার স্বাগত বক্তব্যের শুরুতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সকল শহীদদের ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের সর্বত্রই:
আরও পড়ুন
কমলনগরে জাতীয় বীমা দিবস পালিত

কমলনগরে জাতীয় বীমা দিবস পালিত

আরিফুল ইসলাম: “আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ ” এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর কমলনগরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মার্চ( বুধবার) সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। এসময় আরো বক্তব্য রাখেন কৃষি অফিসার ইকতারুল ইসলাম, মৎস্য কর্মকতা মো: আবুদল কুদ্দুছ, শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, নির্বাচন কর্মকতা মো: জাহিদুল ইসলাম, কমলনগর প্রেসক্লাব সম্পাদক এ আই তারেক, প্রগ্রোসিভ:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে শিশুকে রেখে পালিয়েছেন  মা

লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে শিশুকে রেখে পালিয়েছেন মা

লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে ৬ মাসের একটি ছেলে শিশুকে রেখে পালিয়েছেন তার মা । বুধবার (১ মার্চ) দুপুর ২ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় পুলিশ আশপাশের লোকজনের সঙ্গেও কথা বলেন। বৃদ্ধা ভিক্ষুক সালমা বেগম (৭০) জানান, তিনি ভিক্ষা করেন। হঠাৎ করে হাসপাতালের সামনে এক নারী শিশুটিকে তার কোলে দেয়। একটু আসি বলে ওই নারী ২/৩ ঘন্টাতেও ফেরেনি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানিয়েছেন। তবে ওই নারিকে তিনি চেনেন না। সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুর সোবহানের স্ত্রী। স্থানীয়রা জানায়, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা:
আরও পড়ুন
নরসিংদীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম বিতরণ

নরসিংদীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম বিতরণ

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার পৌর শহরে অবস্থিত উদয়ন একাডেমীতে এ ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়। এসময় মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূইয়া বলেন,সেবা সপ্তাহের একটি কর্মকাণ্ড হচ্ছে স্কুল পর্যায়ে মিল্ক ফিডিং কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের দুধ ও ডিম খাওয়ানো। তারই পরিপ্রেক্ষিতে আমরা এই উদয়ন একাডেমীতে ১০৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম বিতরণ ও পুষ্টি ও প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে উৎসব পালন করছি । প্রতিদিন খাবারে যাতে একটি করে ডিম,দুধ ও মুরগীর:
আরও পড়ুন
বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

দুই অধিনায়ক তামিম ইকবাল এবং জস বাটলার একসঙ্গে পর্দাটা সরিয়ে দিলেন। উন্মোচন হলো ওয়ানডে সিরিজের ট্রফি। মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ-ইংল্যান্ড ট্রফি। এই ট্রফিটা জয়ের জন্যই আজ থেকে ময়দানি লড়াই শুরু করবে স্বাগতিক বাংলাদেশ এবং ইংল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ১২টায় শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং টি-স্পোর্টস। ইংল্যান্ডের গভীরতা কত বেশি সেটা তাদের দলের বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায়। ওয়েলিংটনে কাল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এক রানে দ্বিতীয় টেস্টে হেরেছে ইংল্যান্ড। অন্যদিকে আজ মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ। একই সময়ে দুই দেশে দুই দল। এদিকে অনেকদিন পর বাংলাদেশ ইনজুরিমুক্ত একটি:
আরও পড়ুন
বশেমুরবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

বশেমুরবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃফজলে রাব্বি,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যার করেছেন। আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম নোভা ইয়াসমিন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাসা ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডুতে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) আনুমানিক দুপুর ৩ টার দিকে নোভার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিকালে পুলিশ তার লাশ নিজ মেস থেকে বের করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এ সময় নোভা'র স্বামী রাসেলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। জানা যায়, নোভা বিবাহবন্ধনে আবদ্ধ হয় একই বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেলের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.