কাল খুলনায় আসছে বুস্ট এডুকেশন

শেয়ার

তানভীর হাসান তন্ময়,খুবি প্রতিনিধি:

“বুস্ট এডুকেশন সার্ভিস” এর আয়োজনে ২ মার্চ খুলনা, শনিবার (৪ মার্চ) ঢাকা ও সোমবার (৬ মার্চ) সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এডুকেশন এক্সপো ২০২৩!

“বুস্ট এডুকেশন সার্ভিস” এর আয়োজনে আজ খুলনার হোটেল “ক্যাস্টেল সালাম”, ৪ মার্চ ঢাকায় হোটেল “দ্যা ওয়েস্টিন ঢাকা” ও ৬ মার্চ হোটেল “গ্রান্ড প্যালেস” -এ অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি চমৎকার ইউকে এডুকেশন এক্সপো। এই এডুকেশন এক্সপোতে উপস্থিত থাকবেন ইউকে, ইউএসএ,কানাডা ও অস্ট্রেলিয়ার বেশ কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। যাদের সাথে সরাসরি কথা বলে শিক্ষার্থীরা ইউকে এডমিশনের ব্যাপারে সম্পূর্ণ ধারণা নিতে পারবে। এছাড়াও প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মোহাম্মদ শফিক লন্ডন থেকে সরাসরি স্ব-শরীরে উপস্থিত হবেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও পরিচালক এস.এম সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এই অনুষ্ঠানটির মূল আকর্ষন হচ্ছে, একজন শিক্ষার্থী তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের বাহিরে গিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে খুব সহজেই এডমিশন নিয়ে পড়াশোনা শেষ করে সফল ক্যারিয়ার গঠন করবে সেই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা লাভ করার অপূর্ব সুযোগ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.