আর্জেন্টিনার বিশ্বকাপ রক্ষার মিশনের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মাটিতে গড়িয়েছিল বিশ্বকাপের ৬৪টি ম্যাচ। তবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে বসা ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর। যেখানে ম্যাচের সংখ্যা বেড়ে হচ্ছে ১০৪টিতে। তাছাড়াও ৩২ দলের জায়গায় বিশ্বকাপ হবে ৪৮ দলের অংশগ্রহণে। এছাড়া বিশ্বকাপের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। চার দলের গ্রুপ করা হবে। যেখানে সব মিলিয়ে গ্রুপ থাকবে ১২টি। এদিকে ২০২৬ সালের বিশ্বকাপের ফরম্যাট ঘোষণার পরই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে কনমেবল। যেখানে আর্জেন্টিনার বাছাইপর্ব ম্যাচ শুরু সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ রক্ষার মিশন লক্ষ্য নিয়ে, ২০২৬ আসরের জন্য সেপ্টেম্বরেই দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু করবে আলবিসেলেস্তেরা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলবে:
