শীর্ষ নিউজ

৬৪ জেলায় মসজিদ নির্মাণের ঘোষণা সেই আরাভ খানের!

৬৪ জেলায় মসজিদ নির্মাণের ঘোষণা সেই আরাভ খানের!

দুবাইয়ের আলোচিত জুয়েলারি দোকান মালিক আরাভ খান ওরফে সোহাগ মোল্লা ওরফে রবিউল ইসলাম রবি দেশের ৬৪টি জেলায় ৬৪টি মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরাভ খান তার ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি একজন দিনমজুরের ছেলে। আমি ঢাকায় এসে অনেক কষ্ট করেছি। হোটেলে কাজ করেছি। অনেক কষ্ট করে আমি আজ এ অবস্থানে এসেছি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে তাহলে খুব শিগগিরই দেশের ৬৪টি জেলায় ৬৪টি মসজিদ নির্মাণ করব। নিজের বিরুদ্ধে বিভিন্ন মামলার কথা তুলে ধরে আরাভ খান বলেন, ‘আমার মামলা হয়েছে এ কথা সত্য। তবে আমি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নই। পুলিশ আমাকে:
আরও পড়ুন
তজুমদ্দিনে ২৬ মার্চ উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প বলা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

তজুমদ্দিনে ২৬ মার্চ উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প বলা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী(ভোলা) প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে "মুক্তিযুদ্ধের গল্প বলা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহি কর্মকতা মরিয়ম বেগমের সভাপতিত্বে চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় বক্তৃতা করেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, প্রকল্প কমান্ডার আবু হোসেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার শাহাবুদ্দিন মাষ্টার, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলো, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর মডেল সরকারি:
আরও পড়ুন
তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩১ জেলে আটক

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩১ জেলে আটক

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩১জেলে, ট্রলার, চাই ও পাঙ্গাস মাছের পোনা আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। মৎস্য অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬মার্চ) রাতভর ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্যাহ’র নেতৃত্বে তজুমদ্দিন মৎস্য অফিস, কোষ্টগার্ড ও পুলিশ মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় রাত সোয়া ৩টার দিকে মনপুরা সংলগ্ন মেঘনার সোনারচর এলাকায় চাই দিয়ে মাছ ধরার সময় ৩১ জেলে, ৫টি ট্রলার, ৪টি চাই ও ১০ কেজি পাঙ্গাস মাছের পোনা আটক করা হয়েছে। আটক মাছ হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।:
আরও পড়ুন
সেনবাগের বিজবাগ ইউনিয়নে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ

সেনবাগের বিজবাগ ইউনিয়নে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের ৮ নং বিজবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও ৪ ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড ১৬ মার্চ সারাদিন ব্যাপী জয়নগর উচ্চ বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্মার্ট কার্ড বিতরন। ৮ নং বিজবাগ ইউনিয়নের ২০০৮ হতে ২০১৮ সাল পর্যন্ত নিবন্ধিত ভোটারগণের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ নং বিজবাগ ইউনিয়ন পরিষদের সম্মানীত চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, উপস্হিত ছিলেন বিজবাগ ইউনিয়ন আ. লীগের নব নির্বাচিত সভাপতি মাইন উদ্দিন মনা কোম্পানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন
রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। ১৬মার্চ (বৃহস্পতিবার) সকালে রামগঞ্জ পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন মিজান টাওয়ারের ২য় তলায় শুভ উদ্বোধনের মাধ্যমে যমুনা ব্যাংকের সার্বিক কার্যক্রম শরু হয়। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও ব্যাংকের এবিপি আবদুল মালেকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ পরিচালক কানুতোষ মজুমদার, মোঃ সাইদুল ইসলাম, রেদোয়ান-উল করিম আনসারী, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, যমুনা ব্যাংক রামগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলম প্রমূখ।
আরও পড়ুন
ফরিদপুর ১১ ইউনিয়নের নির্বাচন চলছে

ফরিদপুর ১১ ইউনিয়নের নির্বাচন চলছে

ফরিদপুর প্রতিনিধি- জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ ইউনিয়নের ১০৩টি কেন্দ্রে ৬৬৫টি বুথে ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৯, সাধারণ সদস্য পদে ৩৫৮ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৩ হাজার ২৯ জন। নির্বাচন পরিচালনার জন্য দুই হাজার ৯৮ জন কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। ফরিদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরুল আমীন জানান, আজকের নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আনসার, পুলিশ, র‌্যাব সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়াও ১১ ইউনিয়নে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও:
আরও পড়ুন
বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় স্থায়ী জামিন পেলেন বুশরা

বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলায় স্থায়ী জামিন পেলেন বুশরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার ঘটনায় স্থায়ী জামিন পেয়েছেন আমাতউল্লাহ বুশরা। ফারদিন হত্যা মামলায় স্থায়ী জামিনের আবেদন করতে আজ বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন বুশরা। মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক তার জামিন মঞ্জুর করে ১৬ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।একই সঙ্গে বুশরাকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ডিবির প্রতিবেদনের বিরুদ্ধে অনাস্থা আবেদনের সময় চেয়েছেন ফারদিনের বাবা। বাদী কাজী নূরউদ্দিন রানা রিট আবেদনে বলেন, তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তিনি। পরবর্তী নির্ধারিত তারিখে অনাস্থা আবেদন করবেন। তিনি মামলার সমস্ত নথির অনুলিপি চেয়েও একটি আবেদন করেছেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবেদন দু’টি মঞ্জুর করেন। গত ৮ জানুয়ারি তদন্ত:
আরও পড়ুন
ঢাকাসহ পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের নদীবন্দরগুলো থেকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তিনি আরও জানান, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও:
আরও পড়ুন
তুরস্কে ভূমিকম্প দুর্গত এলাকায় বন্যা, ১৪ জনের প্রাণহানি

তুরস্কে ভূমিকম্প দুর্গত এলাকায় বন্যা, ১৪ জনের প্রাণহানি

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প দুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে এ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিকম্পে ঘর হারিয়ে তাঁবু ও কনটেইনারে বসবাস করা মানুষেরা। এদের অনেক জন নিখোঁজ রয়েছেন। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সিরিয়ার সীমান্তসংলগ্ন সানলিউরফা এলাকায় বন্যায় ১২ জনের প্রাণ গেছে। অন্যদিকে আদিয়ামানে এক বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ

হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ

হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ)। চলতি মৌসুমে এপর্যন্ত তিনবার হজযাত্রী নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। এরপর আর সময় বাড়ানো হবে না বলে গত ৭ মার্চ এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। নিবন্ধন ভাউচার প্রস্তুতের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে অর্থ ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত না করলে উক্ত ভাউচার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে‌। গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, যা ২৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে তেমন সাড়া না পাওয়ায় সময় আরও ৫ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। এরপরও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.