শীর্ষ নিউজ

আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার কোনো শক্তি দেশে নেই। আমাদের দল আজ বাংলাদেশে যেকোনো দলের চেয়ে অনেক শক্তিশালী। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিএনপি প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে একথা বলে তারা এখন হাঁটা শুরু করেছে। এভাবে হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না। আর আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নেই। হাছান মাহমুদ বলেন, আন্দোলনের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ:
আরও পড়ুন
ইমরানকে গ্রেফতারের চেষ্টা, কর্মী-সমর্থকদের জন্য পারছে না পুলিশ

ইমরানকে গ্রেফতারের চেষ্টা, কর্মী-সমর্থকদের জন্য পারছে না পুলিশ

আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। এ অবস্থায় ফুঁসে ওঠে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা। দলীয় প্রধানের গ্রেফতার ঠেকাতে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। মঙ্গলবার (১৪ মার্চ) পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন ও সম্প্রচারমাধ্যম জিও’র অনলাইন সংস্করণে এ খবর দিয়ে বলা হয়, পুলিশ সকাল থেকে চেষ্টা চালিয়ে এখনও পর্যন্ত ইমরান খানকে গ্রেফতার করতে পারেনি। বরং সকাল থেকে রাজধানী ইসলামাবাদের বানি গালা ও এর আশপাশের এলাকায় পুলিশ-পিটিআই কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এড়াতে ও পিটিআই কর্মী-সমর্থকদের ঠেকাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। অবস্থা এতটাই বেগতিক পুলিশ সদস্যরা:
আরও পড়ুন
টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

তিন ম‌্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ মার্চ) পৃথক বার্তায় এই অভিনন্দন জানান রাষ্ট্র ও সরকারপ্রধান। অভিনন্দন বার্তায় টাইগারদের জয়ের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। দুর্দান্ত এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে সিরিজ জিতল বাংলাদেশ। বড় কোনো দলকে হোয়াইটওয়াশের ঘটনাও এটাই প্রথম। এদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র বলেন,:
আরও পড়ুন
সিরিজ সেরা হয়ে যা বললেন শান্ত

সিরিজ সেরা হয়ে যা বললেন শান্ত

সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল মাতানোর পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত নাজমুল হোসেন শান্ত। ওয়ানডের দুটি ম্যাচে হাফ সেঞ্চুরির পর প্রথম টি-টোয়েন্টিতেও ফিফটির দেখা পান। পরের দুটি ম্যাচেও অপরাজিত ছিলেন ৪৬ ও ৪৭ রানে। প্রত্যাশিতভাবে সিরিজ সেরা হয়েছেন তিনি। তিন ম্যাচে ১৪৪ রান করে শান্ত কোচিং স্টাফ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, ‘আমরা এই সিরিজ জিতলাম, সুতরাং আমার কোচিং স্টাফ ও সব খেলোয়াড়দের বিশেষ ধন্যবাদ জানাই আমাকে এই সিরিজে সাহায্য করার জন্য।’ আরও উন্নতির জায়গা দেখছেন এই ব্যাটার, ‘আমরা যদি ভালোভাবে ফিল্ডিং করি তাহলে বোলারদের উপকার হবে। তাই আমাদের:
আরও পড়ুন
হোয়াইটওয়াশ করার কথা চিন্তা করিনি : সাকিব

হোয়াইটওয়াশ করার কথা চিন্তা করিনি : সাকিব

ইতিহাস আগেই রচনা হয়েছিল। প্রথমবারের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি জয়। এরপর টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। এবার হলো আরও বড় ইতিহাস। প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে টাইগাররা। বাংলাওয়াশের পর সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেছেন, ‘না। ওভাবে ছিল না। সিরিজ শুরুর আগে ম্যাচ জেতার চিন্তা করিনি। ভালো ক্রিকেট খেলতে চেয়েছি। টি-টোয়েন্টিতে ছোট ছোট রান ডিফারেন্স মেক করে, ওই জায়গায় টিক মার্ক দিয়েছি। ’ এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকেও ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরে ওই সিরিজগুলো নিয়ে অনেক ধরনের নেতিবাচকতা ছড়িয়েছে। এবারেরটা কি এগিয়ে রাখবেন? সাকিব বলেছেন, ‘তুলনা করতে চাই:
আরও পড়ুন
আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে বাংলাদেশের বিশাল জয়

আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে বাংলাদেশের বিশাল জয়

মিরপুরে মঙ্গলবার ইংল্যান্ডকে হারিয়ে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগাররা যখন জয়ের দ্বারপ্রান্তে, তখন পল্টনে আর্জেন্টিনার বিপক্ষে লড়ছিলেন কাবাডির তুহিন তরফদাররা। শেষ পর্যন্ত ক্রিকেট ও জাতীয় খেলা কাবাডি দুটিতেই জয়লাভ করেছে বাংলাদেশ। পোল্যান্ডের পর এবার আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফুটবলের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে কাবাডিতে রীতিমতো ছেলেখেলা করেছে লাল-সবুজরা। আজ মঙ্গলবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয়টি লোনাসহ ৭২-২৩ পয়েন্টে মেসির দেশ আর্জেন্টিনাকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের মিজানুর রহমান। খেলার প্রথম থেকেই আর্জেন্টিনার উপর চড়াও হয়ে খেলতে থাকেন সাজুরাম গয়াতের শিষ্যরা। প্রথম রেইডেই বোনাস:
আরও পড়ুন
রাজিবপুরে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

রাজিবপুরে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজিবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী ও রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় খাদ্যদ্রব্যের মূল্য তালিকা না থাকা, পাকা ভাউচার না থাকা, অপরিস্কার নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণে অব্যবস্থাপনা, বেশি মূল্যে বিক্রি করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী বলেন, ' রাজিবপুর বাজারে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত:
আরও পড়ুন
রায়পুরে আর্ট স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন

রায়পুরে আর্ট স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: সুদ্ধ ও সুন্দরের চর্চায় এই শ্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরের রায়পুরে আর্ট স্কুলের ভিত্তি স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে শহরের বালিকা বিদ্যালয় সংলগ্ন স্থানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন আকন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সহকারি কমিশনার রাসেল ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, ওসি শিপন বড়য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ইবি রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা

ইবি রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল অধ্যাপক ড. কামরুল হাসান। পরীক্ষা পর্যবেক্ষণ করেন সংগঠনটির ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহসহ অন্যান্য সদস্যরা। এ বিষয়ে আরএসএল অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, স্কাউট আন্দোলনে যুক্ত হবার প্রাথমিক বাছাই আজ সম্পন্ন হলো৷ আমি আশাবাদী শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমকে আরও বেশি:
আরও পড়ুন
তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন ;খবর নেই উপজেলা কৃষি অফিসের

তজুমদ্দিনে পতিত জমিতে তরমুজের বাম্পার ফলন ;খবর নেই উপজেলা কৃষি অফিসের

রুবেল চক্রবর্তী (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের চরাঞ্চলে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তরমুজ চাষে বাম্পার ফলন হয়েছে। তরমুজ আবাদে উপজেলায় বিগত বছরের রেকর্ড ছাড়িয়েছে। লক্ষমাত্রার চেয়ে বেশি আবাদ হওয়ায় খুশি কৃষি বিভাগ। আবহাওয়া অনুকুলে থাকায়, রোগ বালাই কম ও পোকা মাকড়ের আক্রমন না থাকায় আগে ভাগে তরমুজ কাটতে পেরে ভালো দাম পাওয়ার আশায় বুক বেঁধেছে কৃষকরা। ক্ষেত থেকে সংগ্রহ করা তরমুজ কৃষকরা ট্রলার যোগে সরাসরি চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে ফলের আড়ৎতে নিয়ে ভালো দামে বিক্রি করছেন। এতে কৃষকরা উৎপাদন খরচ পুষিয়ে ভালো লাভবান হচ্ছেন। যার ফলে তরমুজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। উপজেলার বিচ্ছিন্ন চরমোজাম্মেলে বিগত বছরগুলিতে আমন ধান কাটার পর জমিগুলি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.