ইবি রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা

শেয়ার

ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর পর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল অধ্যাপক ড. কামরুল হাসান। পরীক্ষা পর্যবেক্ষণ করেন সংগঠনটির ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহসহ অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে আরএসএল অধ্যাপক ড. কামরুল হাসান বলেন, স্কাউট আন্দোলনে যুক্ত হবার প্রাথমিক বাছাই আজ সম্পন্ন হলো৷ আমি আশাবাদী শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রমকে আরও বেশি গতিশীল করবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে নিরাপত্তা বিধান সহ সকল সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.