শীর্ষ নিউজ

থানায় মামলা না নেওয়ায় শাকিবের ক্ষোভ প্রকাশ

থানায় মামলা না নেওয়ায় শাকিবের ক্ষোভ প্রকাশ

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে কোনো মামলা নেয়নি ডিএমপির গুলশান থানা পুলিশ। উল্টো দেশ থেকে পালিয়ে যেতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা সহযোগিতা করছে বলে মনে করছেন চিত্রনায়ক শাকিব খান। রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন ঢালিউড সুপারস্টার। শাকিব খান বলেন, রহমত উল্লাহ প্রযোজক না, তার সঙ্গে আমার কিংবা পরিচালকের কোনো চুক্তি নেই। এতো বছর পর প্রতারক রহমত উল্লাহ যে অভিযোগটা নিয়ে এলেন তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমার লিগ্যাল টিম সব তথ্য-প্রমাণ সংগ্রহ করে, তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, শনিবার রাতে গুলশান থানা আমাদের মামলা:
আরও পড়ুন
বাংলার জনগণ ৭০’র নির্বাচনে বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে

বাংলার জনগণ ৭০’র নির্বাচনে বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলার জনগণ ৭০'র নির্বাচনে বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে। যার মাধ্যমে স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার একমাত্র তাকেই দেওয়া হয়। সেই অধিকার বলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। ইতিহাস যারা বিকৃত করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলার ইতিহাস মুছে দিতে চেয়েছে এখনও তারা ষড়যন্ত্র করছে। এখনও সব ষড়যন্ত্রের মূলে বিএনপি। রবিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।:
আরও পড়ুন
টিভিতে আজ দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ

টিভিতে আজ দেখবেন বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচ

ঘরের মাঠে আজ আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। রাতে লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সের ফাইনালে মুখোমুখি হবে এশিয়া লায়ন্স ও ওয়ার্ল্ড জায়ান্টস। ২য় ওয়ানডে বাংলাদেশ-আয়ারল্যান্ড বেলা ২টা, টি স্পোর্টস ও গাজী টিভি লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্স ফাইনাল রাত ৮-৩০ মি., স্টার স্পোর্টস ২ উইমেন্স প্রিমিয়ার লিগ গুজরাট-উত্তর প্রদেশ বিকেল ৪টা, স্পোর্টস ১৮-১ মুম্বাই-দিল্লি রাত ৮টা, স্পোর্টস ১৮-১
আরও পড়ুন
আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে  মাদকদ্রব্যের চাষ

আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে মাদকদ্রব্যের চাষ

আফগানিস্তানে গাঁজা চাষ নিষিদ্ধ করেছে দেশটির শাসক গোষ্ঠী। এ নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিরও বিধান রাখা হয়েছে। ইসলামী আইন অনুসারেই এ নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিচার হবে বলে জানিয়েছে তারা। শনিবার আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন থেকে দেশটিতে গাঁজার চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এক আদেশ অনুযায়ী, ‘আফগানিস্তানের সব অঞ্চলে গাঁজা চাষ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে চাষকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হবে। এছাড়া বিধি-নিষেধ অমান্যকারীদের শরিয়া নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’ আফগানিস্তানে সর্বাধিক উত্পাদিত মাদকদ্রব্যগুলোর মধ্যে আফিম ও গাঁজা অন্যতম। তালেবান শাসনের আগে সেখানে এ মাদকদ্রব্যগুলোর ব্যাপক চাষ হতো। জাতিসংঘের ২০১০ সালের পরিসংখ্যান অনুসারে, ‘আফগানিস্তানে পশ্চিমাপন্থী:
আরও পড়ুন
সাজানো নির্বাচনি ফাঁদে আর পা দেবে না জনগণ: ফখরুল

সাজানো নির্বাচনি ফাঁদে আর পা দেবে না জনগণ: ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সরকারের ‘সাজানো নির্বাচনি ফাঁদে’ জনগণ পা দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক আলোচনাসভায় তিনি বলেন, ওরা (আওয়ামী লীগ সরকার) পরিকল্পিতভাবে নির্বাচনিব্যবস্থা এমনভাবে সাজিয়েছে যে, তাতে দেখা যাবে এটা (নির্বাচন) খেলা ও তামাশা হবে। সেই তামাশায় তারাই নির্বাচিত হয়ে আসবে। তাই তাদের ফাঁদে দেশের মানুষ আর পা দেবে না। ‘বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান’-এবার সেটা হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই’ শীর্ষক আলোচনার আয়োজন করে জাগপা। দলটির একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব এসএম শাহাদাতের:
আরও পড়ুন
হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের মামলার রায় আজ

হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের মামলার রায় আজ

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা প্রতারণা, চাঁদাবাজির মামলায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের মামলার রায় আজ। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় ঘোষণা করবেন। মামলার অন্য চার আসামি হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। গত মঙ্গলবার (১৪ মার্চ) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এই দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালীন হেলেনা জাহাঙ্গীরসহ বাকি আসামিদের পক্ষে আদালতকে আইনজীবী বলেন, তার মক্কেলদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ এবং তার মক্কেলদের খালাস দেওয়ার আবেদন:
আরও পড়ুন
ওষুধ কেন অসুস্থতা ও মৃত্যুর কারণ হয়

ওষুধ কেন অসুস্থতা ও মৃত্যুর কারণ হয়

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সূত্রমতে, শুধু ১৯৭৮ সালে হাসপাতালে ভর্তি হওয়া ১৫ লাখ রোগী সুস্থ হওয়ার জন্য ওষুধ খেয়ে মৃত্যুবরণ করেছিল। সমীক্ষায় আরও দেখা যায়, হাসপাতালে ভর্তি হওয়া ৩০ শতাংশ রোগী ওষুধ খেয়ে আরও রোগাক্রান্ত হয়ে পড়ে। ১৯৯০ সালে পরিচালিত এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রতি বছর ওষুধের কারণে এক লাখ ৮০ হাজার মানুষ মৃত্যুবরণ করে। এসব মৃত্যুর কারণ প্রেসক্রিপশন ড্রাগ বলে জানা যায়। পরে উল্লিখিত মৃত্যুর সংখ্যা বাদ দিয়েও বলা যায়, ওষুধের কারণে এমন লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে বা মৃত্যুবরণ করছে, যার কোনো হিসাব রাখা হয় না। ১৯৬১ সালের পর থেকে এ পর্যন্ত নিরাপদ হিসাবে আখ্যায়িত করে:
আরও পড়ুন
রোজা যেভাবে জাহান্নাম থেকে বাঁচায়

রোজা যেভাবে জাহান্নাম থেকে বাঁচায়

মহিমান্বিত মাস রমজান। পবিত্র রমজানে গুনাহমুক্ত হয়ে জাহান্নাম থেকে মুক্তির অবারিত সুযোগ লাভ করে থাকেন একজন ঈমানদার। এই মাসকে যারা নবীজির শিক্ষা অনুযায়ী কাজে লাগাতে পারেন, তাদের গুনাহ থাকে না, জাহান্নাম থেকে তারা মুক্তিলাভ করেন। আর জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে প্রবেশ করাই একজন ঈমানদারের বড় সাফল্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবলমাত্র কেয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলকাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়। (সুরা আলে ইমরান: ১৮৫) মানুষ গুনাহের ভেতর জীবনযাপন করে। জেনে- না জেনে:
আরও পড়ুন
অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ দেওয়া শুরু করল ফেসবুক

অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ দেওয়া শুরু করল ফেসবুক

মার্কিন ডলারের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফায়েড চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট কোম্পানি মেটা। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের পাশে এখন ব্লু ব্যাজ যুক্ত করতে পারছেন অর্থ খরচ করেই। শনিবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংবাদ ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একই তথ্য জানিয়েয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিত সংবাদমাধ্যম সিএনএন বিজনেস। সিএনএন বলছে, শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে এ কর্মসূচি শুরু করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রাম নেটওয়ার্কের মার্কিন ব্যবহারকারীদের জন্য পেইড ভেরিফায়েড কর্মসূচি পরীক্ষামূলক শুরু করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশিসংখ্যক মার্কিন ব্যবহারকারীর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হবে। মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ইনস্টাগ্রামে এক ঘোষণায়:
আরও পড়ুন
দুধ ছাড়াও যেসব খাবারে ক্যালসিয়াম মেলে

দুধ ছাড়াও যেসব খাবারে ক্যালসিয়াম মেলে

ক্যালসিয়াম শরীরের অন্যতম প্রয়োজনীয় উপাদান। হাড়, পেশীকে শক্তিশালী করতে ক্যালসিয়াম খুবই জরুরি। হার্ট ভাল রাখতে, শরীরে পিএইচের সমতা বজায় রাখতে, দাঁত ঠিক রাখতে এবং পেশীর সংকোচন প্রসারণে ভূমিকা রয়েছে ক্যালসিয়ামের। ওজন কমাতেও কিন্তু গুরুত্ব আছে এই ক্যালশিয়ামের। ছোটদের তাই প্রথম থেকেই ক্যালসিয়াম ডায়েটে রাখা উচিত। নইলে তাদের বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়াও শৈশব থেকে হাড়ের গঠন মজবুত করতে প্রয়োজন আছে ক্যালসিয়ামের। অনেকের ধারণা শুধুমাত্র দুধ ক্যালসিয়ামের শ্রেষ্ঠ উৎস। তবে দুধ ছাড়াও আরও বেশ কিছু খাবার রয়েছে, যে খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। দুধ ক্যালসিয়াম সমৃদ্ধ আরও কিছু খাবারের হদিশ দিয়েছেন। কালো তিল কালো তিলের মধ্যে আচে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.