শীর্ষ নিউজ

ফোনের ব্যাটারি দ্রুত শেষ করছে যে ১০ অ্যাপ

ফোনের ব্যাটারি দ্রুত শেষ করছে যে ১০ অ্যাপ

গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো স্মার্টফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ করে ফেলে। এর মধ্যে অনেক অ্যাপ রয়েছে যেগুলো অত্যন্ত জরুরি। কিন্তু তার পরও সেগুলো সম্পর্কে জেনে রাখা প্রয়োজন যেন জরুরি সময়ে ফোনের ব্যাকআপ বাড়াতে পারেন সহজেই। চলুন জেনে নিই যে অ্যাপগুলো স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ করে ফেলে। ফিটবিট : এটি ফিটনেস ও স্বাস্থ্যবিষয়ক একটি অ্যাপ। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পর্যবেক্ষণ যেমন-হৃদস্পন্দন, হাঁটাহাঁটি, ঘুমের সময় ইত্যাদি রেকর্ড করার মাধ্যমে শরীরের অবস্থা বুঝা যায়। উবার : এটি একটি রাইড শেয়ারিং অ্যাপ। এর মাধ্যমে গাড়ি বা বাইক ভাড়া করে দ্রুত গন্তব্যস্থলে যাওয়া যায়। স্কাইপ : ভিডিও কনফারেন্সিং এ অ্যাপের মাধ্যমে কথা:
আরও পড়ুন
আইপিএলে নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিবসহ বাংলাদেশি ক্রিকেটাররা!

আইপিএলে নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিবসহ বাংলাদেশি ক্রিকেটাররা!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) পুরো বিশ্ব ক্রিকেটের মন জয় করে নিয়েছে অনেক আগেই। বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগে খেলার জন্য সব দেশের ক্রিকেটাররা তাকিয়ে থাকে। এবার টি-টোয়েন্টি ক্রিকেটের মেগা এই আসরে নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান সহ বাংলাদেশের সকল ক্রিকেটাররা। এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে লংকান ক্রিকেটাররাও। ভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি, নিলামে নাম দিয়ে দল পাওয়ার পর কয়েকটি দেশের ক্রিকেটারদের পেতে নানা জটিলতার মোকাবেলা করতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। যার মধ্যে অন্যতম বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আসন্ন আসর হতে সাকিব আল হাসান-লিটন দাসদের নিলামে অংশগ্রহন নিয়ে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে যাচ্ছে আইপিএলের দলগুলো। ভারতীয় সংবাদমাধ্যমকে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজি:
আরও পড়ুন
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আসুন জাতির পিতার আদর্শ ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। শুক্রবার (২৪ মার্চ) রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রিয় দেশবাসী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ভেতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম।’ উল্লেখ্য, রোববার (২৬ মার্চ):
আরও পড়ুন
এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা

সবচেয়ে কম সময় রোজা রাখবেন যারা : এবার সবচেয়ে কম সময় রোজা রাখবেন চিলির পুয়ের্তো মন্ট ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থানরত মুসলিমরা। তারা ১২ ঘণ্টা বা এর চেয়ে বেশি সময় রোজা রাখবেন। এদিকে আর্জেন্টিনার বুয়েনেস আইরেস ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মুসলিমরা ১১ থেকে ১২ ঘণ্টা সময় রোজা রাখবেন। ব্রাজিলের ব্রাসিলিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে ও জিম্বাবুয়ের হারারে শহরের মুসলিমরা ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখবেন। সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন যারা : এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন গ্রিনল্যান্ডের নুউক ও আইসল্যান্ডের রেকজাভিক অঞ্চলের মুসলিমরা। তাদের প্রায় ১৮ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় রোজা রাখতে হবে। তা ছাড়া ফিনল্যান্ডের হেলসিঙ্কি, সুইডেনের স্টকহোম,:
আরও পড়ুন
ফরিদপুরের সদরপুরে প্রতিকূল আবহাওয়ার কারণে বাঙ্গি-লালমির ফলন কম

ফরিদপুরের সদরপুরে প্রতিকূল আবহাওয়ার কারণে বাঙ্গি-লালমির ফলন কম

ফরিদপুর জেলা প্রতিনিধি - প্রতি বছর রমজান মাসকে টার্গেট করে ফরিদপুরের সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে কৃষকরা বাঙ্গি ও লালমির আবাদ করেন। এ অঞ্চলের বাঙ্গি-লালমির স্বাদ ভালো হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এখান থেকে বাঙ্গি-লালমি কিনে তা রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন। গত বছর কৃষকরা বাঙ্গি-লালমি বিক্রি করে ভালো দাম পেয়েছিলেন। ফলে এ বছর সদরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে বাঙ্গি ও লালমির আবাদ করেন কৃষকেরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় গত বছরের তুলনায় এবার ফলন হয়েছে অনেক কম। কৃষকরা জানান, প্রচণ্ড খরা, পোকামাকড় এবং ভাইরাসজনিত কারণে বাঙ্গি-লালমির ফলন কম হয়েছে। ভাষানচর ইউনিয়নের কাটাখালী গ্রামের লালমি চাষী আব্দুল জলিল জানান, তিনি:
আরও পড়ুন
রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

রামগঞ্জে স্বপ্নপুরী’র উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাচেলর পয়েন্টের কাবিলা, হাজারো মানুষের ঢল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে এস কে টাওয়ারের দ্বিতীয় তলায় গতকাল ২৩ শে মার্চ বৃহস্পতিবার বিকেল বেলা দেশের অন্যতম ফ্যাশান গ্যালারীর স্বপ্নপুরীর ২০ তম শাখার শুভ উদ্ভোধন করা হয়। এই স্বপ্নপুরী উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যাশন হাউজটির শুভ উদ্ভোধন করেন বিশিষ্ট নাট্যঅভিনেতা ব্যাচালার পয়েন্ট খ্যাতিবিশেষ জিয়াউল হক পলাশ প্রকাশ কাবিলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র বেলাল আহম্মেদ,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সাংবাদিক আবু তাহের,মোঃ কাউছার হোসেন, শাখাওয়াত হোসেন,নজরুল ইসলাম,সহ হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এইসময় স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের:
আরও পড়ুন
টেকনো আনল সেলফি ফোন ‘স্পার্ক ১০ প্রো’

টেকনো আনল সেলফি ফোন ‘স্পার্ক ১০ প্রো’

ঢাকা, মার্চ, ২০২৩: বিশ্বের ৭০টিরও বেশি দেশে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকারী উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে নতুন স্পার্ক ১০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে। সেলফি সেগমেন্টের এ স্মার্টফোনটি জেনারেশন জেড এর ব্যবহারকারীদের কথা ভেবে তৈরি করা হয়েছে। যেটির বিশেষত্ব উন্নত পারফরম্যান্স এবং দৃষ্টিনন্দন ডিজাইন। স্পার্ক ১০ প্রো’তে রয়েছে ৩২ মেগাপিক্সেল এর আল্ট্রা-ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরায় অ্যাডজাস্টেবল ডুয়াল সফট লাইট, যা ব্যবহারকারীদের যেকোনো আলোতে চমকপ্রদ সেলফি তুলতে সহায়তা করবে। স্পার্ক ১০ প্রো তে আরো আছে মিডিয়াটেক হেলিও জি৮৮ গেমিং প্রসেসর এবং এটি কনটেন্ট নির্মাতা ও গেমিংভক্ত উভয়কে চাহিদানুযায়ী উচ্চ পারফরম্যান্স প্রদানে সক্ষম। জেন জেড ব্যবহারকারীরা যারা প্রধানত গেমিং, ফটোগ্রাফি এবং অন্যান্য বিনোদনের অতুলনীয় অভিজ্ঞতা:
আরও পড়ুন
ফখরুলের মর্মবেদনায় ‘ব্যথিত’ হয়েছেন কাদের

ফখরুলের মর্মবেদনায় ‘ব্যথিত’ হয়েছেন কাদের

বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটা দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল আলমগীরের মর্মবেদনা আমরা বুঝি! প্রকৃতপক্ষে বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলদের মত প্রকাশের স্বাধীনতা নেই। সুদূর লন্ডন থেকে যে ওহি নাজিল হয়, যে সিদ্ধান্ত আসে মুখ বন্ধ করে তা মেনে নিতে বাধ্য হন ফখরুল সাহেবরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির প্রেসক্রিপশনে পরিচালিত হয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আয়নার সামনে নিজের অসহায়, নিরুপায়, পরাধীন চেহারা দেখতে দেখতে বিএনপি মহাসচিব ফখরুল সাহেব:
আরও পড়ুন
নেত্রকোণায় সাংবাদিকদের বিক্ষোভ

নেত্রকোণায় সাংবাদিকদের বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রেসক্লাব নির্বাচন স্থগিতাদেশের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এর আগে বুধবার (২২ মার্চ) সকাল থেকে জেলা প্রেসক্লাবের নির্ধারিত নির্বাচনের তারিখে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও প্রতিবাদ সভা পালন করছেন সাংবাদিকরা। জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে প্রহসনের রায় দেয়ার প্রতিবাদ জানিয়ে বিচারকের অপসারণ দাবি করেন সাংবাদিক নেতারা। এ সময় বক্তারা বলেন, আদালত থেকে রায় ঘোষণা হওয়ার আগে থেকেই নির্বাচন স্থগিতাদেশ হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের মুখে মুখে:
আরও পড়ুন
সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন

সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন

ফরিদপুর প্রতিনিধি - সাত ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন ফরিদপুর: ফরিদপুরে সাতটি বিদেশী ভাষায় উপস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে ফরিদপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৩টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক এ ভাষণ ইংরেজী, স্প্যানিশ, ফ্রান্স, জাপানি, চাইনিজ, হিন্দি ও আরবি ভাষায় উপস্থাপন করা হয়। এ উপলক্ষে ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ আয়োজন করা হয়। স্প্যানিশ ভাষায় তানভীন ইসলাম, আরবি ভাষায় সাইফুল ইসলাম, ফ্রান্স ভাষায় কৌশিক সাহা, ইংরেজি ভাষায় ফারহানা জামান, জাপানি ভাষায় দিলীপ মন্ডল, হিন্দি ভাষায় শ্রেয়া তুলসিয়াম প্রীতি ও বাংলা ভাষায় আফিয়া রহমান ৭ মার্চের ভাষণ দেন। এব্যাপারে জানতে চাইলে স্প্যানিশ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.