খালার জানাজা থেকে বাড়ি ফেরা হলোনা দুই ভাইয়ের
জুয়েল রহমান : হবিগঞ্জের বানিয়াচং সড়কে এক্সাভেটর(ভেকু)এর সাথে যাত্রীবাহি সিএনজি'র সংঘর্ষে আপন দু'ভাই নিহত ও ৫জন আহত হয়েছেন। শনিবার(২৫মার্চ)হবিগঞ্জ- বানিয়াচং সড়কের ভাটিপড়া নামক স্থানে রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত দু'ভাই হলেন,বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই উল্লার পুত্র আব্দুল মঈন(৭৫) ও তার আপন ছোট্র ভাই তাজ উদ্দিন(৪৫)। পরিবার সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামে আপন খালার মৃত্যুর সংবাদ পেয়ে নিহত আব্দুল মঈন,ছোট্ট ভাই তাজ উদ্দিন ও দু'জনের স্রী,এক বোন এবং তাজ উদ্দিন মিয়ার ছোট্ট এক ছেলেকে সাথে করে সবাই শেষ দেখা দেখতে যান খালাকে। সেখানে উজিরপুর স্কুল মাঠে আসরের নামাজের পর:
