শীর্ষ নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

আয়ারল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সাকিব বাহিনী। এবার ইংলিশদের হারানোর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেওয়ার অপেক্ষায় লাল-সবুজের বাংলাদেশ। আজ সোমবার (২৭ মার্চ) দুপুর ২টায় সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর আগে ইংল্যান্ড সিরিজে ভালো ব্যাট করেছেন লিটন দাস ও রনি তালুকদার। ফলে আজকের ম্যাচে ওপেনিংয়ে এই দুই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। আর টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ও মোটামুটিভাবে নিশ্চিত। আরও পড়ুন- টানা ৪ ইনিংসে শূন্য রানে আউট! লজ্জায় ডুবলেন এই পাকিস্তানি ব্যাটার:
আরও পড়ুন
নেত্রকোণায় ছাত্রলীগের ইফতার বিতরণ

নেত্রকোণায় ছাত্রলীগের ইফতার বিতরণ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: রোজার শুরু থেকেই মানবতার ইফতার বিতরণ চালু করেন সংগঠনটি। নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান এর উদ্যোগে রবিবার (২৬শে মার্চ ) বিকেলে জেলা শহরের শহিদ মিনার মোড়,মেছুয়া বাজার এলাকায় রমজান উপলক্ষে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে ইফতার তুলে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ এর দিকনির্দেশনায় প্রতিবারের মত এবারও ইফতার বিতরণ শুরু করেছি, যা পুরো রমজান মাস জুড়েই অব্যাহত থাকবে নেত্রকোণা জেলা ছাত্রলীগ সবসময়ই দুস্থ ও:
আরও পড়ুন
বানিয়াচংয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বানিয়াচংয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটির সূচনাতেই বানিয়াচং মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্থবক অর্পণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বানিয়াচং থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন,বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্থবক অর্পণ করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। সভায় প্রধান অতিথি হিসেবে:
আরও পড়ুন
তজুমদ্দিনে স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান

তজুমদ্দিনে স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা এম এ কাশেম, মোফাজ্জল হোসেন (বিএ), তৈয়বুর রহমান মাষ্টার, জহুরুল হক মাষ্টার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,:
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার পেলো লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ট্যাব উপহার পেলো লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুরে এক হাজার ২৬ মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। রোববার (২৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক গৌতম কৃষ্ণ পাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম প্রমুখ। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল জানান, ২০২২ সালে ডিজিটাল জনশুমারিতে সারাদেশে প্রায় তিন লাখ ৯০:
আরও পড়ুন
বরগুনায় বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে ‘সবুজ মানব প্রাচীর’ গড়েছে গ্লোবাল ল’ থিংকার্স

বরগুনায় বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে ‘সবুজ মানব প্রাচীর’ গড়েছে গ্লোবাল ল’ থিংকার্স

মইনুল আবেদীন খান, বরগুনা প্রতিনিধি : বরগুনায় গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি’র আয়োজনে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘সবুজ মানব প্রাচীর’ করে বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিন বরগুনা সদর উপজেলার উরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল সাড়ে ১২ টার দিকে ২৬ মিনিটের জন্য মানববন্ধন ও “সবুজ মানব প্রাচীর” করা হবে এবং জলবায়ু পরিবর্তন জনিত দাবি বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। সেই সাথে বরগুনায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি নিয়ে বরগুনা জেলা প্রশাসক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি’র সদস্যরা। তারা সেকালের সেই প্রাকৃতিক রুপ ফিরিয়ে সবুজের সমারোহে ভরে দিতে চায় এই সবুজ বাংলার:
আরও পড়ুন
রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রায়পুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ রোববার সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন আদর্শ শিশু নিকেতন মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এর পর উপজেলাবাসীর পক্ষ থেকে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজ্ন দাশ শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অন্যান্য কর্মসূচির মধ্যে:
আরও পড়ুন
নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: মুক্তিযুদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষর মুক্ত, সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষর মুক্ত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রত্তুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ শুচনা হয়। সূর্যদয়ের সাথে সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, মুক্তিযুদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণিপেশার মানুষ শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকাল ৮টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে শিশু সমাবেশ, মনোঙ্গ:
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ইবি প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ইবি সংবাদদাতা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। রোববার (২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি। এসময় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মাহবুবের নেতৃত্বে দপ্তর সম্পাদক মনজুরুল ইসলাম নাহিদ, প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক রাকিব হোসেন রেদওয়ান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম, কার্যনিবার্হী সদস্য নুর আলম, আবির হোসেন ও নাজমুল হুসাইনসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে, বেলা ১১ টার দিকে প্রশাসন ভবনের সামনে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য:
আরও পড়ুন
নেত্রকোণার দুর্গম পাহাড়ি অঞ্চল গুলোয় বিশুদ্ধ খাবার পানির সংকট

নেত্রকোণার দুর্গম পাহাড়ি অঞ্চল গুলোয় বিশুদ্ধ খাবার পানির সংকট

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড় ঘেষা গ্রামগুলোতে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে পুকুর, নালা ও কূপ থেকে পানি সংগ্রহ করছে এই দুর্গম পাহাড়ি এলাকার নারী ও শিশুরা। এতে করে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে অবহেলিত এ জনপদের মানুষ। নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে শুকনো মৌসুমে পানির এ সংকট পুরোনো। কিন্তু এবারের সেই সংকট আরও বেড়েছে। পাহাড়ে প্রায় প্রতিটি ঘরে এখন বিশুদ্ধ খাওবার পানির জন্য হাহাকার চলছে। পাহাড়ি নালা ময়লাযুক্ত পানি অথবা টিলার নিচে তিন চাকের তৈরি অগভীর কূপের ঘোলা পানিই তাঁদের ভরসা। কলমাকান্দা আটটি ইউনিয়নের মধ্যে লেংগুরা, খারনৈ ও রংছাতি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.