আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থাকে স্বাধীন করেছে: কাদের
দুর্নীতি মামলায় বিএনপির দুই নেতার সাজা বহাল রাখার রায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যে দিয়েছেন তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের সর্বোচ্চ আদালতের রায়কে ‘ফরমায়েশি রায়’ বলে মির্জা ফখরুলের বক্তব্যকে দেশের আইন ও পবিত্র আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী কাদের। গতকাল বুধবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির মামলায় ইতোপূর্বে বিএনপির দুই নেতাকে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রেখে দেশের উচ্চ আদালত যে রায় দিয়েছে, সে সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে। দেশের সর্বোচ্চ আদালতের রায়কে ‘ফরমায়েশি রায়’ বলে:
