বোন জামাই কর্তৃক অপহরণ ও ধর্ষণ, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণা প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্রে নাম ও ঠিকানা পরিবর্তন করে ছদ্মবেশে ২০ বছর আত্মগোপনে ছিলেন শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন এবং তৎসহ ১৪ বছরের সশ্রম দন্ডপ্রাপ্ত পলাতক আ. হামিদকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার (৩১ মে) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ (সিপিএসসি) এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সবুজ রানা এসব তথ্য নিশ্চিত করেন। এরআগে মঙ্গলবার দিনগত রাত সোয়া ১০টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, আ. হামিদ নেত্রকোনা পূর্বধলা থানাধীন বাড়েঙ্গা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। তিনি বিয়ের কয়েক বছর পর ২০০৩ খ্রিস্টাব্দে ৪ আগস্ট নিজের শ্যালিকাকে (১৩) স্কুল থেকে বাড়িতে আনার পথে কৌশলে গাড়িতে করে:
