গোসিংগা ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শেয়ার

গাজীপুর প্রতিনিধি:

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে (গাজীপুর-৩) সংসদীয় আসনে আওয়ামীলীগকে আরো শক্তিশালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে।
তারি ধারাবাহিকতায় বুধবার (৩১শে মে) সকাল ১১ টায় গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরিদ।
প্রধান অতিথি হিমু এই প্রতিবেদককে মুঠোফোনে জানান- ইউনিয়ন আওয়ামী লীগের কার্যক্রম পর্যালোচনা, জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদেরকে সু-সংগঠিত করে মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষেই এই বিশেষ বর্ধিত সভা।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল হক সরকার রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন মোড়লের সঞ্চালনায় বক্তব্য রাখেন -সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ ফকির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফারুক মৃধা, দেলোয়ার হোসেন দুলু, মনিরুজ্জামান মনির, উপজেলা ওলামালীগের সভাপতি হাফেজ উমর ফারুক,৩নং ওয়ার্ড মেম্বার তাজউদ্দিন, ২নং ওয়ার্ড মেম্বার ফারুক প্রধান, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস আলাউদ্দিন বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তানভীর আহম্মেদ।

বক্তারা প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক আয়োজন, সিনিয়র নেতৃবৃন্দকে তৃণমূল পর্যায় গণ-সম্পৃক্ততা বৃদ্ধি এবং বর্তমান সরকারের উন্নয়ন সাধারণ ভোটারের কাছে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন।
বিশেষ বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.