শীর্ষ নিউজ

অষ্টমবারের মতো পুত্র সন্তানের বাবা হলেন বরিস জনসন

অষ্টমবারের মতো পুত্র সন্তানের বাবা হলেন বরিস জনসন

প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মত পুত্র সন্তান জন্মের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ মঙ্গলবার (১১ জুলাই) তার স্ত্রী ক্যারি জনসন ইনস্টাগ্রামে নবজাতককে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে বিষয়টি সামনে আনেন। মঙ্গলবার এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সী সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সদ্য প্রসূত এই শিশু অষ্টম সন্তান হলেও ক্যারি-বরিস দম্পতির তৃতীয় সন্তান এটি। মিসেস জনসনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট অনুযায়ী নতুন এই শিশুর জন্ম জুলাইয়ের পাঁচ তারিখে। যার নাম রাখা হয়েছে ফ্র্যাঙ্ক আলফ্রেড ওডিসিউস জনসন। ক্যারি জনসন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, ‘ফ্র্যাঙ্কির এক সপ্তাহ! ৫ জুলাই:
আরও পড়ুন
৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’,  বাংলাদেশে কবে?

৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’, বাংলাদেশে কবে?

অন্তর্জালে উন্মুক্ত হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’-এর ট্রেলার। শুরু থেকে শেষ— শাহরুখ খান দর্শকের চোখ ধাঁধিয়ে দিয়েছেন। অনেকের ধারণা, এই ছবি ‘পাঠান’-এর যাবতীয় নজির ভেঙে ফেলতে পারে। আগামী ৭ সেপ্টেম্বর সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাটি চোখ ধাঁধানো ট্রেলার দর্শকের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সিনেমাটি একই দিনে বাংলাদেশে মুক্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন যিনি এর আগে বাংলাদেশে সাফটা চুক্তির বিনিময়ে ‘পাঠান’ মুক্তি দিয়েছিলেন।  তিনি বলেন, ‘পাঠান’ ছবিটি আমরা দেশের ১০১ হলে মুক্তি দিয়েছিলাম। এখন ‘জাওয়ান’ আনার চেষ্টা চলছে। চেষ্টা করছি একইদিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার। তিনি আরও:
আরও পড়ুন
পুরুষের তুলনায় স্মার্টফোন ব্যবহারে এগিয়ে নারীরা

পুরুষের তুলনায় স্মার্টফোন ব্যবহারে এগিয়ে নারীরা

প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকলেও স্মার্টফোন ব্যবহারে এগিয়ে দেশের নারী সমাজ। দেশে মোট মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ৫২ দশমিক ১ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ৬০ দশমিক ৬ শতাংশ নারী। পক্ষান্তরে পুরুষ স্মার্টফোন ব্যবহারকারীদের হার ৫০ দশমিক ৮ শতাংশ। এ হিসাবে পুরুষের তুলনায় দেশে নারীদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের হার ৯.৮ শতাংশ বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত আইসিটি নিয়ে ‘ব্যক্তি ও খানা পর্যায়ে আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ’ শীর্ষক জরিপ অনুযায়ী, জাতীয় পর্যায়ে ৪ কোটি ১০ লাখ ৯৩ হাজার ২০৫টি পরিবারে মোবাইল ফোন রয়েছে, যা প্রায় ৯৭ দশমিক ৪ শতাংশ। এছাড়াও মোবাইল ফোন আছে এমন খানার (পরিবার) অনুপাতে নারী:
আরও পড়ুন
বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নাইটেঙ্গেল মোড় এবং ফকিরাপুল মোড়ে শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। যদিও সকাল ৯টার আগে পর্যন্ত এই এলাকায় তেমন কোনো পুলিশ সদস্যদের চোখে পড়েনি। এদিকে সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য নয়াপল্টনের একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে ফকিরাপুল-নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশও বন্ধ করে দেওয়া হয়। তবে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার অন্যপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে মতিঝিল জোনের এসি (পেট্রোল) আব্দুলাহ আল মামুন বাংলানিউজকে বলেন, আমরা প্রতিদিন:
আরও পড়ুন
এফবিসিসিআই নির্বাচন, কর-ঋণখেলাপির দায়ে ৩২ জনের প্রার্থিতা বাতিল

এফবিসিসিআই নির্বাচন, কর-ঋণখেলাপির দায়ে ৩২ জনের প্রার্থিতা বাতিল

কর খেলাপি-ঋণ খেলাপির দায়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ২০২৩-২৫ মেয়াদের নির্বাচনে ৩২ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এ তালিকায় এফবিসিসিআইর বর্তমান কমিটির একাধিক পরিচালকও আছেন। আগামী দুদিনের মধ্যে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন তারা। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে ৩২ জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। দুজনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়নি। সোমবার নির্বাচন কমিশন তালিকা আদেশ আকারে জারি করেছে। অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ঋণ খেলাপি ও কর খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হয়েছে শফিকুল ইসলাম ভরসা, আবুল হোসেনের। ঋণ খেলাপির দায়ে বাতিল হয়েছে মোহাম্মদ খোরশেদ আলম, খন্দকার রুহুল আমিন ও কেএম:
আরও পড়ুন
ভূয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরীসহ জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ভূয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরীসহ জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীতে জাল দলিল, ভূয়া মুক্তিযোদ্ধার সনদ ও ভূয়া সিলমোহরসহ ২ প্রতারণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে নগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে আনিছুর রহমান করিম (৬৬) ও বুলনপুর এলকার রাজীব হোসেন রহমানের ছেলে শেখ রেজওয়ানুল করিম। মঙ্গলবার দুপুরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল তাদের বাসায় তল্লাসী চালিয়ে ১৪টি স্বাধীনতা সংগ্রামের ভূয়া সনদপত্র, ১৫টি জয় বাংলা লেখা সম্বলিত ফাঁকা সনদ, স্ট্যাম্প ২৫৪৮টি, পাকিস্তানী বিভিন্ন ৮৩৩টি স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন:
আরও পড়ুন
মোবাইল-ইন্টারনেটের ভিড়ে হারিয়ে গেছে রেডিও-টেপ রেকর্ডার

মোবাইল-ইন্টারনেটের ভিড়ে হারিয়ে গেছে রেডিও-টেপ রেকর্ডার

হবিগঞ্জের গ্রামাঞ্চলে প্রচলন আছে, একটি রেডিও বা টেপ রেকর্ডার যৌতুক না দেয়ার কারণে একাধিক বিয়ে ভেঙে যায়! আবার কোনো ব্যাক্তি বিয়েতে রেডিও বা টেপ রেকর্ডার উপহার পেলে আশ পাশের গ্রাম থেকে সেটি দেখতে অনেকে ছুটে আসতেন। আবার পড়ন্ত বিকেল কিংবা রাতে বাড়ির উঠোনে টেপ রেকর্ডার বাজিয়ে সকলে একত্রিতভাবে গান, অনুষ্ঠান কিংবা খবর শুনতেন। প্রতি রাতেই গ্রামে যেন টেপ রেকর্ডারের মাধ্যমে গানের আসর বসত। বসবে নাই-বা কেন? তখনকার সময়ে গ্রামের মানুষের তথ্য প্রবাহ ও বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই রেডিও এবং টেপ রেকর্ডার। এমনকি মুক্তিযোদ্ধেও বিশাল অবদান রেখেছে এটি। কিন্তু আজ আর সেই রেডিও বা টেপ রেকর্ডার দেখা যায় না বললেই:
আরও পড়ুন
সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে কমল ১০ টাকা

এক মাসের মাথায় আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা ধার্য করা হয়েছে। নতুন দাম বুধবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে। আজ মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা, ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা, খোলা পাম তেল লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা এবং বোতলজাত পাম তেল ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে।:
আরও পড়ুন
ইবির মিউজিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পারভেজ-নিরব

ইবির মিউজিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পারভেজ-নিরব

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘মিউজিক অ্যাসোসিয়েশনে’র আগামী এক বছরের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ পারভেজ সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরনবী সরকার নীরব সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) সংগঠনটির উপদেষ্টা আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, টিএসসির পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক এ কমিটির অনুমোদন দেন। চার সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- অর্থ সম্পাদক দিপ কুন্ডু ও উপ অর্থ সম্পাদক তূর্য বিশ্বাস। উল্লেখ্য, ২০১৯ সালের শুরুর দিকে সাংস্কৃতিক:
আরও পড়ুন
রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষে নিহত বেড়ে ৪

রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষে নিহত বেড়ে ৪

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার। সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মনিরুল ইসলাম গান্দুর (৪৫) মৃত্যু হয়। জানা গেছে, মনিরুল ইসলাম গান্দু উপজেলার পাকড়ীর গোরিসার বাসিন্দা। সূত্র জানায়, ১০ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মোশড়াপাড়া ইয়াজপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮) নিহত হন। আর আহত ৭ জনকে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.