শীর্ষ নিউজ

তজুমদ্দিনে পল্লীসেবা সংস্থার শিক্ষাবৃত্তির চেক বিতরণ

তজুমদ্দিনে পল্লীসেবা সংস্থার শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি: পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও পল্লী সেবা সংস্থার বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকালে পল্লী সেবা সংস্থা (পিএসএস) হল রুমে প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ নাঈম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহি পরিচালক মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে তজুমদ্দিন, লালমোহন, চরফাশন ও বোরহানউদ্দিন উপজেলার ১১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে মোট ১লক্ষ ৩২ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পল্লীসেবা সংস্থার নির্বাহি পরিচালক মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী সেবা সংস্থার প্রধান হিসাবরক্ষক পরিতোষ বড়ুয়া, অডিট:
আরও পড়ুন
বাঁশখালী গন্ডামারায় ১ বৃদ্ধ খুন : অভিযুক্ত আটক

বাঁশখালী গন্ডামারায় ১ বৃদ্ধ খুন : অভিযুক্ত আটক

জসিম তালুকদার জেলা প্রতিনিধি ( চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে লাতু সিকদার বাড়ির মৃত মোক্তার আহমদ সিকদারের পুত্র নুরুল আজিজ সিকদার (৪৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার গণ্ডামারা বাজার গাউছিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম বজলুল হক ( ৬০) । তিনি উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আবুল বাশারের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে গাউছিয়া হোটেলে নুরুল আজিজ দোকানিকে চা দিতে বলেন। আগে থেকেই বজলুল হক ওই দোকানে বসা:
আরও পড়ুন
কমলনগরে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করার অভিযোগ

কমলনগরে মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে নিয়োগ বিজ্ঞপ্তি গোপন করার অভিযোগ

আমজাদ হোসেন আমু: লক্ষ্মীপুরের কমলনগরে ফরাশগঞ্জ ফয়েজ-আম আলিম মাদ্রাসার সৃষ্ট অফিস হিসাব সহকারি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ উঠে মাদ্রাসা প্রধান মাওলানা মো.শাহজানের বিরুদ্ধে। একাধিক শিক্ষকরা জানান, মাদ্রাসায় সৃষ্ট অফিস হিসাব সহকারি পদে নিয়োগ দেয়া হবে। কিন্তু মাদ্রাসা প্রধান নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার নাম, আবেদন তারিখ এবং কিভাবে নিয়োগ প্রক্রিয়া করছে তা সংক্রান্ত কিছুই অবগত করেননি। নিয়োগ সংক্রান্ত বিষয়ে শিক্ষকরা অবগত নন। মাদ্রাসা শিক্ষক কমিটির সদস্য মো.ফারুক হোসেন ও মো. সোলাইনমান বলেন, সৃষ্ট পদে নিয়োগ রেজুলেশন হয়েছে। কবে, কখন, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাসা প্রধান তাদের অবগত করেনি। নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ সংক্রান্ত তথ্য প্রধান তাদের না:
আরও পড়ুন
স্মার্টফোন ক্যাটাগরিতে পারফর্ম্যান্স ও উদ্ভাবনের জন্য পুরস্কার পেলো অপো ফাইন্ড এন২

স্মার্টফোন ক্যাটাগরিতে পারফর্ম্যান্স ও উদ্ভাবনের জন্য পুরস্কার পেলো অপো ফাইন্ড এন২

সাংঘাইয়ের এমডব্লিউসিতে আয়োজিত ‘২০২৩ এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে অপো ফাইন্ড এন২-কে এশিয়ার সর্বসেরা স্মার্টফোন ঘোষণা করা হয়। এর অসাধারণ পারফর্ম্যান্স এবং উদ্ভাবনী ইউজার এক্সপিরিয়েন্সের কারণে সুপরিচিত ফাইন্ড এন২ একটি প্রতিযোগিতামূলক বাছাই তালিকা থেকে নির্ধারিত হয়েছে এবং এই সম্মানজনক পুরস্কার লাভ করেছে। সংযোগ খাতের সবচেয়ে সম্মানজনক স্বীকৃতি হিসেবে সুপরিচিত জিএসএমএ’র এশিয়া মোবাইল অ্যাওয়ার্ডস। ‘এশিয়ার সর্বসেরা স্মার্টফোন’ পুরস্কারটি জিএসএমএ থেকে এই ইন্ডাস্ট্রির উল্লেখযোগ্য বিশেষজ্ঞদের মাধ্যমে পারফর্ম্যান্স, উদ্ভাবন, এবং ইন্ডাস্ট্রি লিডারশিপ এর মতো মাপকাঠির মধ্য দিয়ে নির্ধারিত হয়। এ বছরের পুরস্কার শুধু অপো ফাইন্ড এন২ এর একক সামর্থ্যকেই স্বীকৃতি দেয় না, বরং বিস্তৃত পরিসরে অপোর স্বীকৃতি ও এ ইন্ডাস্ট্রিতে এর নেতৃস্থানীয় অবস্থানকেও তুলে:
আরও পড়ুন
রামগঞ্জে খাল সংস্কার কাজ বন্ধ করে দিলেন ইউপি চেয়ারম্যান

রামগঞ্জে খাল সংস্কার কাজ বন্ধ করে দিলেন ইউপি চেয়ারম্যান

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় সমাজসেবক এবং ব্যক্তি উদ্যোগে ৪কিলোমিটার খালের ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিস্কারের উদ্যোগ নিয়ে কাজ শুরু করলে বাঁধা প্রদান করেছেন ৯নং ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু। সোমবার (১০ জুলাই) সকাল থেকে সোনাপুর-চিতোশি সড়কের ৪কিঃমিঃ খালের অংশ ও নাগরাজরামপুর- শৈরশৈই খালে জমাকৃত ময়লা আবর্জনা স্তুপ এলাকালাকার গন্যমান্য ও কৃষকদের নিজ উদ্যোগে অন্যত্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। কিন্তু এতে নারাজ ৯ নং ভোলাকোট ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু ওতার নিজ ব্রীকফিল্ডের শ্রমিক ও লাঠিয়াল বাহিনী নিয়ে তিনি ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় এসে খালের ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিস্কারের কাজ বন্ধ করে দেয় এবং খালের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই ৬২ বছর বয়সী সুজায়েত উল্যা পাটওয়ারী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার উত্তর বাঞ্চানগর গ্রামের বায়েজিদ পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সুজায়েত উল্যা ওই এলাকার মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত সুজায়েত উল্যাহ্ ছেলে সৌরভের আগামী সপ্তাহে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু হানিফ পাটওয়ারীরল ও তার ছেলে কিরন পাটওয়ারী অপবাদমূলক কথা ছড়িয়ে দেয়। এমন অভিযোগে উভয় পক্ষ তর্ক- বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাপ-বেটা সুজায়েত উল্যাকে কিল-ঘুষি মারে। একই সময় ভাতিজা কিরন লাঠি দিয়ে চাচা সুজায়েত উল্যার মুখমন্ডলে:
আরও পড়ুন
কমলনগরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

কমলনগরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের আন্দারঘর থেকে মিয়াপাড়া ১ কিলোমিটার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ভূইয়া ইন্টারন্যাশনাল এর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন এলাকাবাসী। নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের নাম্বারবিহীন ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করে নামমাত্র কার্পেটিং করে যায় কাজ শেষ হওয়ার আগেই উঠে যেতে দেখা গেছে। কাজ তদারকিতে কমলনগর উপজেলার এলজিডি’র কর্মকর্তাদের গাফিলতি আছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। জানা গেছে, এলজিইডি’র ২০২০-২১ অর্থ বছরের প্রকল্পে কার্পেটিং কাজের অনুকূলে ৭৯ লাখ ৮৯ হাজার ২শত টাকা বরাদ্দ দেয়া হয়। যা গত ১৩-০১-২০২২ সালে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখন কাজই:
আরও পড়ুন
মাদকাসক্ত সেই কাব্যের ইবি মেডিকেল ভাংচুর

মাদকাসক্ত সেই কাব্যের ইবি মেডিকেল ভাংচুর

ইবি সংবাদদাতা: মধ্য রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেলে ভাংচুরের অভিযোগ এসেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান সিদ্দিকী কাব্যের বিরুদ্ধে। সোমবার (১০ জুলাই) রাত ১১টার দিকে নিজের কথা মতো এম্বুলেন্স না দেওয়ার তিনি এই ভাংচুর চালান তিনি। মাদকাসক্ত অবস্থায় তিনি চিকিৎসা কেন্দ্রে এসেছেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী কর্মকর্তাদের। এছাড়া গত বছর দেশীয় অস্ত্রসহ আটক হওয়ায় সাময়িক বহিস্কার হয়েছিল কাব্য। জানা যায়, রাত ১০টার দিকে কাব্য বুকের ব্যাথার চিকিৎসা নেওয়ার জন্য মেডিকেলে আসে। পরে কর্ত্যবরত চিকিৎসক ডা. ওয়াহিদুল হাসান তাকে ইনজেকশন দেন৷ এর আধঘন্টা পর আবার সে চিকিৎসা কেন্দ্রে আসে এবং নিজেকে কুষ্টিয়া পাঠানোর জন্য ডাক্তারকে চাপাচাপি করে। এক পর্যায়ে তিনি:
আরও পড়ুন
কমলনগরে স্কুলছাত্রকে নির্যাতন, ২ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা

কমলনগরে স্কুলছাত্রকে নির্যাতন, ২ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা

মোঃ ইব্রাহীম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের­ কমলনগরে স্কুলছাত্রকে নির্যাতনের পর টিসি দেওয়ার ঘটনায় ২ শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এতে চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি করা হয়েছে। সোমবার  (১০ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ দেন।ভিক্টিমের পিতা আহসানুল্লার বাদি হয়ে আদালত মামলা করেন। প্রসংগত ১লা জুন বৃহস্পতিবার সকালে ইয়াছিন আরাফাত সজল নামে এক ছাত্রকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢেকে নির্যাতনের এ ঘটনা ঘটে। ইয়াছিন আরাফাত সজল উপজেলার চর লরেন্স গ্রামের তুলাতলি এলাকার আহসানুল্লার ছেলে ও চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর:
আরও পড়ুন
দেশে ফিরলেন ৩৮ হাজার হাজি, ৯৮ জনের মৃত্যু

দেশে ফিরলেন ৩৮ হাজার হাজি, ৯৮ জনের মৃত্যু

এ বছর হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২ জুলাই। গতকাল ১০ জুলাই (সোমবার) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ জন হাজি। এই সময়ের মধ্যে সৌদি আরবে ৯৮ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এরমধ্যে পুরুষ ৭৪ জন, নারী ২৪ জন। আজ মঙ্গলবার সরকারের হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ছিল ৩৮টি এবং সৌদি এয়ারলাইন্সের ৪০টি ও ফ্লাইনাসের ২১টি। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করেছিল। গত ৫:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.