শীর্ষ নিউজ

আজ থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন

আজ থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন

আজ (১ আগস্ট) থেকে বাজারে মিলবে না খোলা সয়াবিন তেল। সরকারের এ সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গত ২৬ জুলাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ বিষয়ে মনিটরিংয়ে নামার কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম সফিকুজ্জামান। তিনি বলেন, সিদ্ধান্ত অনুসারে পহেলা আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে, খোলা তেল বিক্রি করা যাবে না। আমরা খোলা তেল বিক্রি বন্ধে মাঠে নামবো। তিনি আরও জানান, বাজার থেকে খোলা সয়াবিন তুলে দিতে এর আগেও তিন বার পদক্ষেপ নেয়া হয়েছিল। কিন্তু পুরোপুরি তুলে দেয়া সম্ভব না হওয়ায়:
আরও পড়ুন
কিশোরী বয়সে গর্ভধারণ কেন ঝুঁকিপূর্ণ?

কিশোরী বয়সে গর্ভধারণ কেন ঝুঁকিপূর্ণ?

বর্তমান বিশ্বে অল্প বয়সে গর্ভধারণ বা টিনএজ পেগনেন্সি বেশ ঝুঁকিপূর্ণ একটি বিষয়। এটি মা ও শিশু দুজনের শরীরের ওপরই বড় ধরনের প্রভাব ফেলে। আন্তর্জাতিকভাবে যারা ২০ বছরের নিচে গর্ভধারণ করে তাদেরকে টিনএজ প্রেগনেন্সি বলা হয়। তবে বাংলাদেশের ক্ষেত্রে ১৮ বছরের নিচে গর্ভধারণ করাকে টিনএজ প্রেগনেন্সি বলা হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বব্যাপী ১ মিলিয়ন কিশোরী যাদের বয়স ১৫ বছরের নিচে তারা প্রতি বছর বাচ্চা প্রসব করে থাকে। তাছাড়া ইউনিসেফের হিসেব মতে, তৃতীয় বিশ্বের দেশে প্রতি ৫ জন শিশুর মধ্যে ১ জন জন্ম নেয় কিশোরী মায়ের গর্ভে। তাছাড়া, বিভিন্ন পরিসংখ্যান বলছে, ৯৫ শতাংশ কিশোরীর গর্ভধারণ স্বল্প-আয় এবং উন্নয়নশীল দেশগুলোতে দেখা:
আরও পড়ুন
সূর্য ও চন্দ্রগ্রহণ কবে?

সূর্য ও চন্দ্রগ্রহণ কবে?

২০২৩ সালের শেষ সূর্যগ্রহণ হবে অক্টোবর মাসে। এবছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল। এছাড়াও এবছরের খাতায় দুইটি চন্দ্রগ্রহণ ছিল। এর একটি হয়েছে ৫ মে। আরেকটি চন্দ্রগ্রহণ হবে অক্টোবর মাসেই। অর্থাৎ অক্টোবর মাসে একটি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে। এই দুইটি গ্রহণ দিয়েই বছরটি শেষ হবে। ২০২৩ সালের শেষ সূর্যগ্রহণ কবে? বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর, শনিবার। এই গ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না। ২০২৩ সালের চন্দ্রগ্রহণ কবে? বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা।  সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের:
আরও পড়ুন
লারা-দ্রাবিড়ের রেকর্ড ভেঙে শচীনের পাশে রুট

লারা-দ্রাবিড়ের রেকর্ড ভেঙে শচীনের পাশে রুট

গতকাল ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪৯ রানের জয় দিয়ে শেষ হয়েছে এবারের অ্যাশেজ। শেষ ম্যাচে ইংলিশদের জয়ে অবশেষে ২-২ সমতা দিয়েই শেষ হল এবারের সিরিজ। এদিকে প্রথম দুই টেস্ট জিতে এগিয়ে থাকা অজিরা সিরিজ নিজেদের না করে নিতে পারলেও শিরোপা থাকছে তাদেরই কাছে। আবার, ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতায় থেকেই এ যাত্রায় সমাপ্ত হল ইংল্যান্ডের বাজবল অভিযান। আর এতে গুরত্বপূর্ণ অবদান আছে ব্যাটার জো রুটের। এবারে পুরো সিরিজ জুড়েই নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন রুট। অজিদের বিপক্ষে সাদা পোশাকে এবার হেসেছে তাঁর ব্যাট। পাঁচ ম্যাচ খেলে এবার মোট ৪১২ রান করেছেন রুট। আর তাতেই শচীন টেন্ডুলকারের নামের:
আরও পড়ুন
প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে এক যুবককে পৃথক দুটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুটি ধারায় দেয়া কারাদণ্ড একসাথে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়। একইসাথে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড। সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মিজানুর রহমান ওরফে বাবু। তিনি নাটোর জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজার এলাকার বাসিন্দা। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ে বলা হয়, মূল সাজা এ মামলায় আসামির:
আরও পড়ুন
সেনবাগের নবীপুর ইউপি চেয়ারম্যান সোহেলের নির্বাচনী ওয়াদা পূরণ

সেনবাগের নবীপুর ইউপি চেয়ারম্যান সোহেলের নির্বাচনী ওয়াদা পূরণ

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সেনবাগের ৯ নং নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন ( সোহেল) নবীপুর- পশ্চিম মোল্লা বাড়ি - রাজামিয়া চৌধুরী সড়ক কার্পেটিং এর কাজ পরিদর্শনে গেলেন। মরহুম রাজা মিয়ার স্বপ্ন ছিলো এ সড়কটি পাকা করা। কিন্তু তিনি মহান রাব্বুল আলামিনের ডাকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের সময় এ জনপথের প্রিয় নাগরিকদের সাথে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৬৩,০০,০০০/- (তেষট্টি লক্ষ) টাকা ব্যয়ে সংসদ সদস্যের সহযোগিতায় এ সড়কটি আজ বাস্তবায়নের শেষ প্রান্তে। উৎফুল্ল হয়ে জনতা মিষ্টি বিতরণ করেন।
আরও পড়ুন
মাসুম-দেলোয়ারের নেতৃত্বে ইবির নোফেল জেলা ছাত্রকল্যাণ ফোরাম

মাসুম-দেলোয়ারের নেতৃত্বে ইবির নোফেল জেলা ছাত্রকল্যাণ ফোরাম

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের নোফেল (নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর) জেলা ছাত্রকল্যাণ ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল মাসুম ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দেলোয়ার হোসাইন মনোনীত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আব্দুল মতিন মেহেদী ও সাধারণ সম্পাদক ফজলুল হক শাকিলের সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ২৮ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আরমান হোসাইন, ফখরুল ইসলাম, নাজমুস সাকিব, সাজ্জাদ হোসাইন সাজিদ ও কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আল ফুয়াদ, তানভীর হাসান তৃষাণ, নীরব:
আরও পড়ুন
নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নৌকার প্রার্থী

নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নৌকার প্রার্থী

নেত্রকোণা সংবাদদাতা: নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়া­জুরি) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল চারটায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। নেত্রকোনা জেলার নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এ আসনে উপনির্বাচনের সাজ্জাদুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র জমা দেন। ২৫ জুলাই যাচাই-বাছাই ও আজ সোমবার (৩১ জুলাই) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই,:
আরও পড়ুন
মাহদী-ওয়ালিউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

মাহদী-ওয়ালিউল্লাহর নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম

ইবি সংবাদদাতা: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৩-২৪ কার্যবর্ষের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী এস এ এইচ ওয়ালিউল্লাহ মনোনীত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) অনলাইনে ২০২৩-২৪ সেশনের কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সেখানে নতুন কমিটি ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা ফয়সাল আহাম্মদ। বিজ্ঞপ্তিত আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নবনির্বাচিত সভাপতি মাহদী হাসান মজুমদার বলেন, সংগঠনের প্রায় সূচনালগ্ন থেকেই আমি এর সাথে যুক্ত। সংগঠনের বেড়ে উঠা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। সংগঠনের খুটিনাটি জানা থাকায় দক্ষতার:
আরও পড়ুন
রামগঞ্জে চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

রামগঞ্জে চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে উপশম প্রাঃ হাসপাতালে ভুল চিকিৎসায় ফাতেমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নিতে রামগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর জজ আদালত। অভিযুক্ত চিকিৎসকরা হলেন- রামগঞ্জ সরকারী হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হক,উপশম হাসপাতালের চেয়ারম্যান মায়া বেগম ও ব্যবস্থাপক (ম্যানেজার) জসিম উদ্দিন । রোববার (৩০ জুলাই) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল রামগঞ্জ আদালতের বিচারক আনোয়ার হোসেন এ নির্দেশ দেন। নিহত ফাতেমার স্বামী মনর আলী আদালতে এ অভিযোগ দায়ের করেন। সোমবার সকালে বাদীর আইনজীবী মোঃ রেহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অচেতন:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.