শীর্ষ নিউজ

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। এতে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।  তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৬টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর কারখানার ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে:
আরও পড়ুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

 জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৬টা ৩২ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের (জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) সামনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ:
আরও পড়ুন
৩৬ ঘণ্টা মিলবে না বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু সেবা

৩৬ ঘণ্টা মিলবে না বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু সেবা

সাইবার হামলা এড়াতে বেশকিছু সেক্টরে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)। এজন্য ইন্টারনেটভিত্তিক বেশ কিছু সেবা ৩৬ ঘণ্টা বন্ধ রাখার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার রাত ৮টা থেকে এসব সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। যা অব্যাহত থাকবে আগামীকাল বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত। সোমবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক বন্ধ থাকবে।  বাংলাদেশে ব্যাংকের সূত্র জানায়, মূলত সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সতর্কবার্তা দিয়েছিল। ১৫ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিসে সাইবার হামলা হতে পারে। এজন্যই কেন্দ্রীয় ব্যাংকের ইন্টারনেটভিত্তিক সেবা বন্ধ করা হয়েছে। জানা:
আরও পড়ুন
সাঈদীকে খুলনায় দাফন না করার দাবিতে বিক্ষোভ

সাঈদীকে খুলনায় দাফন না করার দাবিতে বিক্ষোভ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে খুলনায় দাফন না করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী।  তার মৃত্যুর খবরে খুলনার বসুপাড়ায় দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি বৈঠকে বসে। বৈঠকে মরদেহ মাদ্রাসায় আনা এবং অসিয়ত অনুযায়ী নির্ধারিত স্থানে দাফনের বিষয়ে আলোচনা হয়।জীবদ্দশায় সাঈদীর করে যাওয়া অসিয়ত অনুযায়ী মরদেহ দাফনের জন্য এই মাদ্রাসায় নির্ধারিত স্থান রয়েছে। রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বসুপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মাদ্রাসার সামনে অবস্থান:
আরও পড়ুন
আজ জাতীয় শোক দিবস

আজ জাতীয় শোক দিবস

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তবে, এবারও বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে।
আরও পড়ুন
রায়পুরে ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

রায়পুরে ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনজন দাশকে ক্ষণিকের জন্য শিক্ষক হিসেবে পেয়ে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখিয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। সোমবার (১৪ আগস্ট) দুপুর ৩টার দিকে স্মার্ট ভিলেজে অবস্থিত চরপাতা এসএইচএম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি শিক্ষার্থীদের স্মার্ট বিদ্যালয়ে শিখনফল কেমন তা পরখ করে দেখেন। শিক্ষার্থীদের পড়িয়ে, পড়া নেন তিনি। চক ডাস্টার নিয়ে শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হন। এসময় তিনি শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন। এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সাংবাদিক,সমাজসেবক, শিক্ষানুরাগী ও অভিভাবকরা উপস্থিত হন। চতুর্থ ও পঞ্চম শ্রেণির-শিক্ষার্থীরা­ জানান, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা:
আরও পড়ুন
ইবিতে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যাংক কর্মকর্তা

ইবিতে ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যাংক কর্মকর্তা

ইবি সংবাদদাতা : অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার এক কর্মকর্তাকে এক নারী কর্তৃক ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসন ভবন চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই কর্মকর্তার নাম মঈনুল হোসেন মহিন। তিনি প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার লোন) পদে কর্মরত। তার বাড়ি কুষ্টিয়ার বড় আইলছাড়ার দক্ষিণ পাড়ায়। এদিকে অভিযুক্ত ওই নারীর নাম শামীমা। তিনি কুষ্টিয়ার ভেড়ামারার মধ্য বাজার এলাকার আবু বক্করের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা অভিযুক্ত নারীর সাথে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। এক পর্যায়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। পরে ওই নারী ব্যাংক কর্মকর্তার গলায় ছুড়িকাঘাত করে পালানোর চেষ্টা করেন। এসময় প্রধান ফটকের:
আরও পড়ুন
জামায়াত নেতা সাঈদী মারা গেছেন

জামায়াত নেতা সাঈদী মারা গেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেলে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন
শরৎ এর বর্ণিল আকাশের মুহূর্তগুলো উদযাপন করুন ‘অপো’র সঙ্গে

শরৎ এর বর্ণিল আকাশের মুহূর্তগুলো উদযাপন করুন ‘অপো’র সঙ্গে

বৈশ্বিক স্মার্ট টেকনোলজি কোম্পানি ‘অপো’ এবার বাংলাদেশে ‘অটাম স্কাই উইথ অপো’ শীর্ষক শিরোনামে ডিজিটাল ফটোগ্রাফি বা আলোকচিত্র প্রতিযোগিতা চালু করেছে। এই ক্যাম্পেইন চলতি বছরের বিগত ১১ আগস্টে শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় অপো’র স্মার্টফোন ব্যবহারকারীরা ‘অটাম স্কাই মোমেন্টস’ বা শরৎ এর বর্ণিল আকাশের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি ও ‘কমেন্ট বক্স’-এ শেয়ার করতে পারবেন এবং আকর্ষণীয় সব পুরষ্কার জেতার সুযোগ রয়েছে তাদের জন্য। শেয়ার করা ছবি বাছাই এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে তিনজনকে নির্বাচিত করা হবে। তাদের মধ্য থেকে প্রথম বিজয়ী পাবেন একটি রেনো০৮ টি গিফট বক্স এবং অন্য দু’জনের জন্য থাকছে জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল:
আরও পড়ুন
শোক সংবাদ: প্রখ্যাত হোমিও প্যাথ চিকিৎসক ডা: চন্দ্রশেখর দাস আর নেই

শোক সংবাদ: প্রখ্যাত হোমিও প্যাথ চিকিৎসক ডা: চন্দ্রশেখর দাস আর নেই

প্রখ্যাত হোমিও প্যাথ চিকিৎসক ও হোমিও চিন্তাবিদ বিশ্বজনিন শান্তিসংগের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ হোমিও বোর্ডের প্রাক্তন সদস্য বাংলাদেশ হোমিও প্যাথিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক হোমিও চিকিৎসার প্রতিকৃতি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা শ্রী শ্রী রামঠাকুরাঙ্গন পরিচালনা কমিটির সভাপতি ডা: চন্দ্রশেখর দাস (৮৬) বার্ধক্য জনিত কারণে রবিবার চট্টগ্রাম নিজবাড়িতে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার অকাল মৃত্যুতে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আশ্রাফ উদ্দিন নিজান, রামগতি রিপোটার্স ক্লাবের সভাপতি অপরুপদাসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.